আগামী জুনে প্রতিভাবান স্পিনারের খোঁজে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করবে ‘স্পিনার হান্ট’


camsbd logo

ক্যামস বিডি - ডেস্ক

প্রকাশের তারিখ: ২০:০০ শুক্রবার , ২৮ মার্চ, ২০২৫

প্রতিবেদক - এ আই শিহাব


bcb spinner hunt

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করবে ‘স্পিনার হান্ট’

আগামী জুন মাসে দেশজুড়ে প্রতিভাবান স্পিনারদের খুঁজে বের করতে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ঘরোয়া ক্রিকেটে স্পিনার সংকট কাটাতে ও ভবিষ্যতের তারকা তৈরি করতেই বিসিবি আয়োজন করতে যাচ্ছে বিশেষ কার্যক্রম ‘স্পিনার হান্ট’। গত বছর শুধু রিস্ট স্পিনার খোঁজার পর এবার সারা দেশে সব ধরনের স্পিন প্রতিভার খোঁজ করবে বিসিবি।

emsistechAds-1
সারা দেশ থেকে সম্ভাবনাময় ও প্রতিভাবান স্পিনার তুলে আনতে এবার ‘স্পিনার হান্ট’ করার উদ্যগ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী জুনে সব ধরনের স্পিনারের খোঁজে নামবে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ। গত বছর দেশের আনাচে-কানাচে থেকে একঝাঁক রিস্ট স্পিনার অর্থাৎ লেগ স্পিনার খুঁজে বের করেছিলেন গেম ডেভেলপমেন্টের কোচ শাহেদ মেহমুদ। এবার ব্যাপ্তি আরও বাড়িয়ে সব ধরনের স্পিনার নিয়ে কাজ করবেন সাবেক পাকিস্তানি লেগ স্পিনার।

বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার এক সাক্ষাৎকারে জানান - “আমরা জুনে স্পিন হান্ট করব। যেখানে সব ধরনের স্পিনারদের নিয়ে হবে এবারের স্পিন হান্টটি। গত বছর শুধু রিস্ট স্পিনার হান্ট করেছিলাম। তবে এবার অফ স্পিনার, লেগ স্পিনার, বাঁহাতি স্পিনার বা রহস্য স্পিনার যদি পাওয়া যায়, সব ধরনের স্পিনার মিলিয়েই স্পিন হান্ট হবে।”

bcb spinner hunt
গত বছরের মতো এবারও শাহেদ মেহমুদের তত্ত্বাবধানেই হবে স্পিনার হান্ট। ঢাকার ক্লাব ক্রিকেট খেলা পাকিস্তানের প্রথম শ্রেণির সাবেক লেগ স্পিনার শাহেদ মেহমুদ বাংলাদেরশের ক্রিকেট কালচার সম্পর্কে আগে থেকেই অবগত । যার কারনেই অভিজ্ঞ শাহেদ মেহমুদকেই স্পিনার হান্টের দায়িত্ব দেয়া । তাছাড়া পাকিস্তানের প্রথম শ্রেণির সাবেক এই ক্রিকেটার গত বছর দেশের বিভিন্ন জেলায় ঘুরে ৮০ জন রিস্ট স্পিনার খুঁজে বের করেছিলেন । পরে ওই ৮০ জন স্পিনারদের নিয়ে প্রাথমিক ক্যাম্পের পর সেটি নামিয়ে আনা হয় ২৫ জনে। গত নভেম্বর-ডিসেম্বরে মিরপুরের একাডেমি মাঠ ও ইনডোরের বাইরের মাঠে তিন সপ্তাহ ধরে চলে ২৫ জনের ক্যাম্প।

camsbd_web_ads
তিন সপ্তাহের ক্যাম্প শেষে ১৪ জনের চূড়ান্ত তালিকা করেছে গেম ডেভেলপমেন্ট বিভাগ।আবু ইনাম মোহাম্মদ কায়সার জানালেন, সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া রিস্ট স্পিনারদের নিয়ে এপ্রিলের মাঝামাঝিতে শুরু হবে পরবর্তী কার্যক্রম। “রিস্ট স্পিন ক্যাম্পটা আবার এপ্রিলের মাঝামাঝি সময়ে শুরু করব আমরা। এটাই ক্যাম্পের চূড়ান্ত ধাপ। সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়াদের নিয়ে হবে ক্যাম্পটি। শাহেদ মেহমুদই পরিচালনা করবেন ক্যাম্প।”

bcb spinner hunt
সংক্ষিপ্ত তালিকার ১৪ রিস্ট স্পিনার: হোসেন আলি, তরিকুল ইসলাম রায়হান, নাহিদ হোসেন, মোহাম্মদ হুসাইন, সিফাত মিয়া, মাহির আশরাফ, জুনাইদুল ইসলাম জারিফ, হাসান আইয়ুব ফাহিম, নুহায়েল সানদিদ, রাকিবুল হাসান আফসান,মনোয়ার হোসেন, নোমান ইবনে জামাল, স্বাধীন ইসলাম, জিহাদুল ইসলাম জিহাদ।

এবারের স্পিন হান্ট অনুষ্ঠানের তারিখ ও ভেন্যু শিগগিরই বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে জানানো হবে। দেশজুড়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণ স্পিনারদের জন্য এটি হতে যাচ্ছে বড় সুযোগ— নিজেকে মেলে ধরার এবং বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের অংশ হয়ে ওঠার।

মন্তব্য করুন !