ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে অবিশ্বাস্য এক জয় উপহার দিল আলিফ


camsbd logo

ক্যামস বিডি - ডেস্ক

প্রকাশের তারিখ: ২০:০০ সোমবার , ১০ মার্চ, ২০২৫

প্রতিবেদক - তানভীর মাহতাব


man of the match alif

ম্যান অফ দ্যা ম্যাচ- শেখ শাহরিয়ার আলিফ

শেষ ৬ বলের জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ রান হাতে ছিল মাত্র ১ টি উইকেট । প্রথম ৫ বল থেকে ৬ রান আদায় করে নিলে ইনিংসের শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৬ রান । ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে এবারের ঢাকা তৃতীয় বিভাগ কোয়ালিফায়িং ক্রিকেট লীগে নিজেদের প্রথম জয়ের স্বাদ পায়। ঢাকা তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লীগ ২০২৫ এর বি গ্রুপের প্রথম দিনের ম্যাচে সাউথ সিটি ক্রিকেট ক্লাব এবং পিওএইচএস স্পোর্টিং ক্লাব একে অপরের মুখোমুখি হয় । মিরপুর সিটি ক্লাব গ্রাউন্ডে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পিওএইচএস স্পোর্টিং ক্লাব দলীয় অধিনায়ক সোয়াদ এলাহিন।গুরুত্বপূর্ণ ম্যাচে সাদ্দাম হোসেনের নেয়া সিদ্ধান্তটি কতটা সঠিক ছিল বলহাতে তা প্রমান করে দিয়েছে পিওএইচএস স্পোর্টিং ক্লাবের বোলাররা।

surokkhitoAds
কারন টসে হেরে আগে ব্যাট করতে নেমে সাউথ সিটি ক্রিকেট ক্লাবের ব্যাটাররা বিপক্ষ দলের বোলারদের বোলিংয়ের বিপক্ষে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি।দলীয় ৭ রানের মাথায় সাউথ সিটি ক্রিকেট ক্লাব তাদের প্রথম উইকেট হারাতে বাধ্য হয়।শুরুতেই উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় সাউথ সিটি ক্রিকেট ক্লাব। ম্যাচে পরবর্তীতে বল হাতে আরও ভয়ংকর রুপ ধারন করে পিওএইচএস স্পোর্টিং ক্লাবের বোলাররা যার ফলে একে পর এক উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়তে থাকে সাউথ সিটি ক্রিকেট ক্লাব। পিওএইচএস স্পোর্টিং ক্লাবের পক্ষ বলহাতে তানভীর হোসেন ৪ উইকেট,সাগর ১ উইকেট , কারিমুল ১ উইকেট , শাহেদ ১ উইকেট এবং আলিফ ১ উইকেট নিলে সাউথ সিটি ক্রিকেট ক্লাব তাদের ব্যাটিং ইনিংসে মাত্র ২৪৪ রান সংগ্রহ করতেই সক্ষম হয়।

গুরুত্বপূর্ণ ম্যাচে ২৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পিওএইচএস স্পোর্টিং ক্লাবের ব্যাটিং ইনিংসের শুরুটাও খুব একটা মন মতো হয়নি। শুরুতেই উইকেট হারিয়ে ম্যাচে হোঁচোট খায় পিওএইচএস স্পোর্টিং ক্লাব।ম্যাচে উপস্থিত থাকা সকলেই ভাবতে শুরু করে ছিল ম্যাচটা হয়তো অন্যান্য ম্যাচের মতো উত্তেজনাপূর্ণ হবে।কিন্তু দলের এমন পরিস্থিতিতে নাম্বার ছয়ে ব্যাট করতে ক্রিজে আসেন দলের ডানহাতি ব্যাটার শেখ শাহরিয়ার আলিফ।ক্রিজে এসে উইকেটের এক পাশ আগলে রেখে সময়ে নিয়ে দেখে শুনে ব্যাটিং থাকেন দলের ডানহাতি এই ব্যাটার।অপরপ্রান্তে নিয়মিত উইকেট পড়তে থাকলেও উইকেটের একপ্রান্ত আগলে রেখে সাউথ সিটি ক্রিকেট ক্লাবের বোলারদের বল চতুরতার সাথে মোকাবেলা করার পাশাপাশি দলকে এক দায়িত্বশীল ব্যাটিং ইনিংস উপহার দিয়ে ব্যাক্তিগত রান সংগ্রহ করার পাশাপাশি দলীয় স্কোরবোর্ডে রান জমা করতে থাকেন।

alif-2
পিওএইচএস স্পোর্টিং ক্লাবের এই ডানহাতি ব্যাটার একের পর এক দৃষ্টিনন্দন শট খেলে সাউথ সিটি ক্রিকেট ক্লাবের বোলারদের কে দিশেহারা করে নিজে রান তোলার পাশাপাশি দলীয় স্কোরবোর্ডে রান তুলে নিয়ে দলের প্রতি দায়িত্বশীলতার পরিচয় দেন। শেখ শাহরিয়ার আলিফের আজকের এই ম্যাচে ব্যাটহাতে মাত্র ৫৯ বলে ৭২ রানের দায়িত্বশীল ব্যাটিং ইনিংসটিতে ছিল নান্দনিক ৭ টি চার এবং ৩টি ছয়ের মার।১২২ স্ট্রাইক রেটে ব্যাটিং করে বিপক্ষ দলের বোলারদেরকে রীতিমতো হতাশায় ভুগিয়েছেন পিওএইচএস স্পোর্টিং ক্লাবের এই ডানহাতি ব্যাটার।তিনি যতক্ষন ক্রিজে থেকে ব্যাটিং করেছেন ব্যাটহাতে একাই যেন বিপক্ষ দল সাউথ সিটি ক্রিকেট ক্লাবের দুশ্চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছিলেন।

camsbd_web_ads
সেইসাথে পিওএইচএস স্পোর্টিং ক্লাবের শেষ ৬ বলের জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ রান হাতে ছিল মাত্র ১ টি উইকেট । প্রথম ৫ বল থেকে ৬ রান আদায় করে নিলে ইনিংসের শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৬ রান । শেখ শাহরিয়ার আলিফ ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে সেই অবিশ্বাস্য কাজটিই করে দেখিয়েছেন । দলের প্রয়োজনে ব্যাটহাতে দায়িত্বশীল পারফর্মেন্স করে দলকে ফাইনালে উত্তীর্ণ করায় শেখ শাহরিয়ার আলিফ আজকের এই ম্যাচে গেইম চেঞ্জার হিসেবে নির্বাচিত হন।

মন্তব্য করুন !