র্যাংক বি এর উদ্যোগে প্রথমবারের মতো স্থানীয় ক্রিকেটারদেরকে নিয়ে হতে যাচ্ছে ১২ দিন ব্যাপী " স্কিল ক্যাম্প "
ক্যামস বিডি - ডেস্ক
প্রকাশের তারিখ: ১৫:০০ , শনিবার , ৫ জুলাই, ২০২৫
প্রতিবেদক - এ আই শিহাব
র্যাংক-বি ' স্কিল ক্যাম্প 'প্রোগ্রাম
তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের দক্ষতা উন্নয়নে প্রথমবারের মতো ১২ দিনব্যাপী স্কিল ক্যাম্প আয়োজন করতে যাচ্ছে র্যাংক বি। স্থানীয় পর্যায়ের প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই ক্যাম্পটি দেশের ক্রিকেট উন্নয়নে একটি নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে আয়োজক সংস্থা।
আমাদের দেশের বর্তমান ক্রিকেট প্রেক্ষাপটে স্থানীয় প্রায় সকল ক্রিকেটারদের একটাই অভিযোগ ও আফসোসের জায়গা তাদের নিয়ে চোখে পরার মতো কোন " স্কিল ক্যাম্প " আয়োজন করা হয় নাহ।
দেশের ক্রিকেটে হাতে গোনা যে কয়টি স্কিলস ক্যাম্পের আয়োজন করা হয় সেটাও কেবলমাত্র জাতীয় দলের পাইপ লাইনে থাকা ক্রিকেটারদের জন্যই। এতে করে তৃণমূলের ক্রিকেটাররা তেমন কোন উপকৃত হয় নাহ। সারা বছর নিজ নিজ একাডেমীতে অনুশীলন করে এবং লিগের জন্য অপেক্ষায় থাকে। কিন্তু সত্যিকার অর্থে স্থানীয় ক্রিকেটারদের দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে স্কিল ক্যাম্প আয়জনের বিকল্প নেই বললেই চলে ।
স্থানীয় ক্রিকেটারদের কথা মাথায় রেখেই নিজেদের জায়গা থেকে এগিয়ে এসেছে র্যাংক বি স্পোর্টিং ক্লাব নামের একটি সংস্থা। নিজেদের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে র্যাংক-বি স্কিল ক্যাম্প।
ক্যাম্পটি শুরু হবে চলতি মাসেই, যেখানে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ও ফিটনেস ট্রেনিং,ভিডিও এন্যালাইসিস সহ আধুনিক ক্রিকেটের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন দেশের লোকাল ক্রিকেটের অভিজ্ঞ কোচ এবং ট্রেইনাররা।
র্যাংক-বি’র স্কিল ক্যাম্প আয়োজক কমিটির প্রধান বলেন, “আমরা বিশ্বাস করি—সঠিক সময়ে, সঠিক প্রশিক্ষণই পারে একজন খেলোয়াড়কে আলাদা করে গড়ে তুলতে। এই ক্যাম্পের লক্ষ্য হলো স্থানীয় পর্যায়ের খেলোয়াড়দের আধুনিক ক্রিকেটের জন্য প্রস্তুত করে তোলা। ”
প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণের জন্য স্থানীয় ক্লাব ও একাডেমিগুলো থেকে রেজিস্ট্রেশনের পর বাছাইকৃত খেলোয়াড়দের ডাকা হবে। ক্যাম্প শেষে পারফরম্যান্সের ভিত্তিতে শীর্ষস্থানীয় খেলোয়াড়দের কে মুল্যায়ন করা হবে এবং সার্টিফিকেট প্রদান করা হবে, যারা ভবিষ্যতে বড় মঞ্চে নিজেদের ক্রিকেটীয় দক্ষতা অনুযায়ী প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেয়া হবে।
র্যাংক-বি’র এই উদ্যোগকে স্থানীয় ক্রীড়াঙ্গনে ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে। আয়োজকেরা জানিয়েছেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের স্কিল ক্যাম্প আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
এটি শুধু একটি ক্যাম্প নয়—স্থানীয় প্রতিভাকে ঘষেমেজে তৈরি করে জাতীয় পর্যায়ে তুলে আনার এক সাহসী পদক্ষেপ।
র্যাংক-বি " স্কিল ক্যাম্প " - রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৯ই জুলাই ২০২৫।
মন্তব্য করুন !
এই সম্পর্কিত আরও পড়ুন
জুনে প্রতিভাবান স্পিনারের খোঁজে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করবে ‘স্পিনার হান্ট’
দেশের ঘরোয়া ক্রিকেটে স্পিনার সংকট কাটাতে ও ভবিষ্যতের তারকা তৈরি করতেই বিসিবি আয়োজন করতে যাচ্ছে বিশেষ কার্যক্রম ‘স্পিনার হান্ট’। গত বছর শুধু রিস্ট স্পিনার খোঁজার পর এবার সারা দেশে সব ধরনের স্পিন প্রতিভার খোঁজ করবে..........
ঢাকা জেলার স্থানীয় ক্রিকেটারদের জন্য " ঢাকা জেলা ক্রিকেট লীগ চাই "
দেশ জুড়ে জনমনে এখন সবকিছু সংস্কারের দাবি উঠেছে হোক সেটা প্রশাসন অথবা দেশের ক্রীড়াঙ্গন।যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ ইতিমধ্যেই ক্রীড়াঙ্গনের সবকিছু ঢেলে সাজানোর ঘোষণা দেওয়ার পর থেকেই দেশের ক্রীড়াঙ্গনে একের পর এক কথা চারিদিকে ছড়িয়ে পড়েছে......
বিকেএসপিতে শুরু হতে যাচ্ছে তিন সপ্তাহ ব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স-২০২৪
বিকেএসপিতে শুরু হতে যাচ্ছে তিন সপ্তাহ ব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স-২০২৪।আগামী ১৯ অক্টোবর ২০২৪ থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কোর্সটি শেষ হবে আগামী ০৭ নভেম্বর। ঢাকার সাভারে অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা....
১৭ দফা দাবি নিয়ে বোর্ড পরিচালক ও সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানাতে মিরপুরে বাংলাদেশের ৬৪ জেলার ক্রিকেটার্স
সদ্য দায়িত্ব প্রাপ্ত দুই কর্মকর্তা কে ফুলেল শুভেচ্ছা দিতে বাংলাদেশের ৬৪ জেলার ক্রিকেটার্সরা উপস্থিত হয়েছিল হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর গেইটে..........
দেশ সেরা ৩৪ ক্রিকেটারের স্বপ্ন যাত্রা শুরু এইস স্পোর্টস নেটওয়ার্কের সাথে
স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এইস স্পোর্টস নেটওয়ার্কের উদ্যগে আয়োজিত হওয়া ' স্বপ্ন যাত্রা ' ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের মাধ্যমে ৩৪ জন তরুণ ক্রিকেটার নিজ নিজ ক্রিকেটীয় দক্ষতা প্রমাণ করে জায়গা করে নিয়েছে এইস স্পোর্টস নেটওয়ার্কের ঢাকা লিগের ১৩ টি সহযোগী....
