বাপ্পি মল্লিকের বোলিং তোপে ঠাকুরগাঁওয়ে শুভ সূচনা মাস্টার্স স্পোর্টস ইন্সটিটিউশনের
ক্যামস বিডি - ডেস্ক
প্রকাশের তারিখ: ২০:০০ সোমবার , ১২ মে, ২০২৫
প্রতিবেদক - মোঃ তানভীর মাহতাব
ম্যাচ সেরা বোলার বাপ্পি মল্লিক
মির্জা রুহুল আমিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর আজকের দিনের দ্বিতীয় ম্যাচে ঠাকুরগাঁও জেলা ক্রিকেট স্টেডিয়ামে মাস্টার্স স্পোর্টস ইন্সটিটিউশন, ঢাকা এবং বাংলা লায়ন ক্রিকেট একাডেমি , সৈয়দপুর একে অপরের মুখোমুখি হয় । শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম, ঠাকুরগাঁও তে অনুষ্ঠিত হওয়া দুপুরের এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলা লায়ন ক্রিকেট একাডেমির দলীয় অধিনায়ক হৃদয়। হৃদয়ের নেয়া টসে জিতে প্রথমে ব্যাটিং সিদ্ধান্তটি যে খুব একটা সঠিক ছিল না বলহাতে তা প্রমান করে দিয়েছে মাস্টার্স স্পোর্টস ইন্সটিটিউশন, ঢাকার বোলাররা
কারন টসে জিতে আগে ব্যাট করতে নেমে বাংলা লায়ন ক্রিকেট একাডেমির ব্যাটাররা বিপক্ষ দলের বোলারদের বোলিংয়ের বিপক্ষে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি। দলীয় ১ রানের মাথায় বাংলা লায়ন ক্রিকেট একাডেমি, সৈয়দপুর তাদের প্রথম উইকেট হারাতে বাধ্য হয়। ম্যাচে পরবর্তীতে বল হাতে আরও ভয়ংকর রুপ ধারন করে মাস্টার্স স্পোর্টস ইন্সটিটিউশন, ঢাকার বোলাররা যার ফলে একে পর এক উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়তে থাকে বাংলা লায়ন ক্রিকেট একাডেমি, সৈয়দপুর।
বিশেষ করে মাস্টার্স স্পোর্টস ইন্সটিটিউশনের অভিজ্ঞ ডানহাতি মিডিয়াম পেস বোলার বাপ্পি মল্লিক আজকের এই ম্যাচে আলাদা করে সকলের নজর কেড়েছেন।তার করা একে পর সুইং ডেলিভারিতে নাজেহাল হয়ে অসহায় আত্মসমর্পণ করেছেন বাংলা লায়নের ব্যাটাররা।ডানহাতি এই মিডিয়াম পেসারের বোলিং তোপে একাই পুরো ম্যাচের চিত্র পাল্টে দিয়েছেন।ক্রিকেটে অভিজ্ঞতা যে কতটা মূল্যবান সেটাই যেন আজকের এই ম্যাচে অক্ষরে অক্ষরে প্রমান করে দিলেন বাপ্পি মল্লিক।
বাপ্পি মল্লিকের দুর্দান্ত এই বোলিং ইনিংসটিতে তিনি ৪ ওভার বল করে ৫.২ ইকোনমিতে মাত্র ২১ রানের বিনিময়ে বিপক্ষ দলের মুল্যবান ৩ টি উইকেট শিকার করেন। যেখানে তার করা ২৪ বলের মধ্যে ১৫টি বলই ছিল ডট বল। যাকিনা বাংলা লায়ন ক্রিকেট একাডেমিকে পুরো ম্যাচেই ভুগিয়েছে। বাপ্পি মল্লিকের বোলিংয়ের কাছে পরাস্ত হয়ে বাংলা লায়ন ক্রিকেট একাডেমি, সৈয়দপুর তাদের ব্যাটিং ইনিংস ১১৪ রানেই শেষ করতে বাধ্য হয়।
১১৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাস্টার্স স্পোর্টস ইন্সটিটিউশন, ঢাকার দলীয় অধিনায়ক ওমর ফারুকের ৫৬ এবং সহ-অধিনায়ক সাইফুল ইসলাম শিবলুর অপরাজিত ৩৫* রানের ব্যাটিং ইংনিংসের উপর ভর করে ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাপ্পি মল্লিকের দল মাস্টার্স স্পোর্টস ইন্সটিটিউশন, ঢাকা। সেই সাথে টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল নিশ্চিত করে।দলের পক্ষে বল হাতে দুর্দান্ত বোলিং করে ম্যাচ জয়ে কার্যকারী ভূমিকা রাখায় বাপ্পি মল্লিককে কে আজকের এই ম্যাচের সেরা বোলার হিসেবে নির্বাচিত করা হয়েছে।
মন্তব্য করুন !
এই সম্পর্কিত আরও পড়ুন
জুনে প্রতিভাবান স্পিনারের খোঁজে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করবে ‘স্পিনার হান্ট’
দেশের ঘরোয়া ক্রিকেটে স্পিনার সংকট কাটাতে ও ভবিষ্যতের তারকা তৈরি করতেই বিসিবি আয়োজন করতে যাচ্ছে বিশেষ কার্যক্রম ‘স্পিনার হান্ট’। গত বছর শুধু রিস্ট স্পিনার খোঁজার পর এবার সারা দেশে সব ধরনের স্পিন প্রতিভার খোঁজ করবে..........
ফয়সালের অবিশ্বাস্য বোলিংয়ে শিরোপা এবার বরগুনার দখলে
ফয়সালের অবিশ্বাস্য বোলিংয়ে উপর ভর করে ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ এর বরিশাল বিভাগের শিরোপা নিজেদের দখলে নিয়ে নিলো বরগুনা জেলা দল।ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট..........
ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে অবিশ্বাস্য এক জয় উপহার দিল আলিফ
৬ বলের জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ রান হাতে ছিল মাত্র ১ টি উইকেট । প্রথম ৫ বল থেকে ৬ রান আদায় করে নিলে ইনিংসের শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৬ রান । ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে এবারের ঢাকা তৃতীয় বিভাগ কোয়ালিফায়িং ক্রিকেট লীগে নিজেদের প্রথম জয়ের স্বাদ পায়.....
ঢাকা তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লীগে বল হাতে সাহেদের ঝড়
তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লীগে সাহেদ আল মাসুমের ঝড় বোলিংয়ের উপর ভর করে লীগের তৃতীয় জয় পেল পিওএইচএস স্পোর্টিং ক্লাব। ঢাকা তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লীগ ২০২৫ এর গতকালকের ম্যাচে বি গ্রুপের শক্তিশালী.....
সাখাওয়াত হোসেনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ফাইনালে আবাহনী ক্রীড়া চক্র
চাঁদপুর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২৩-২৪ এর সেমিফাইনাল ম্যাচে চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমি এবং আবাহনী ক্রীড়া চক্র একে অপরের মুখোমুখি হয়।চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার....
