বিকেএসপিতে শুরু হতে যাচ্ছে তিন সপ্তাহ ব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স-২০২৪


camsbd logo

ক্যামস বিডি - ডেস্ক

প্রকাশের তারিখ: ৭:৩০ পিএম, সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪

প্রতিবেদক - মোঃ রবিউল আওয়াল


bkspcoachingcourse

প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স-২০২৪

আপনারা যারা প্রশিক্ষক হিসেবে নিজেদের স্বপ্নের ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন আপনাদের সকলের জন্য সুখবর!!! বিকেএসপিতে শুরু হতে যাচ্ছে তিন সপ্তাহ ব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স-২০২৪।আগামী ১৯ অক্টোবর ২০২৪ থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কোর্সটি শেষ হবে আগামী ০৭ নভেম্বর। ঢাকার সাভারে অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ( বিকেএসপি ) -তে তিন সপ্তাহ ব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স-২০২৪ অনুষ্ঠিত হবে।বিকেএসপির অভিজ্ঞ দেশি ও বিদেশী প্রশিক্ষকগন ও ক্রীড়া বিজ্ঞানীগণ এবং সংশ্লিষ্ট ক্রীড়া ফেডারেশনের বিশেষজ্ঞ প্রশিক্ষক কর্তৃক উক্ত কোর্সসমূহ পরিচালিত হবে।

surokkhitoAds
দেশের খেলাধুলা কে এগিয়ে নিয়ে যেতে এবং নতুন নতুন ক্রীড়া প্রশিক্ষক তৈরি করার লক্ষ্যে আয়োজন করা প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স-২০২৪-এ আবেদন করার ক্ষেত্রে অংশগ্রহণকারীদের জন্য কিছু নিয়ম-কানুন বেঁধে দেওয়া হয়েছে।যা মেনে যে কেউই উক্ত কোর্সের জন্য অংশগ্রহণের অনলাইনে আবেদন করতে পারবেন।

bkspcourse
নিম্নে আবেদনের জন্য নিয়ম-কানুন গুলো বিস্তারিত দেওয়া হল-
১। কোর্সের বিষয়- এ্যাথলেটিক্স, ক্রিকেট, জিমন্যাস্টিক্স।
২। কোর্সের সময়কাল - আগামী ১৯ অক্টোবর ২০২৪ থেকে ০৭ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত।
৩। যোগ্যতা - (ক) খেলোয়াড় হিসেবে অভিজ্ঞতাঃ আন্তর্জাতিক/জাতীয়/আন্তঃবাহিনী/স্থানীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
(খ) শিক্ষাগত যোগ্যতাঃ নুন্যতম ডিগ্রি পাশ।
(গ) ব্যবহারিক ক্লাসে অংশগ্রহণের জন্য শারীরিক ও মানসিক যোগ্যতা সম্পন্ন হতে হবে।
(ঘ) তত্ত্বীয় ও ব্যাবহারিক ক্লাসে অংশগ্রহণ বাধ্যতামূলক।
৪। বয়স - ২০ হতে ৩৫ বৎসর পর্যন্ত।

bkspcourse_3
৫। কোর্সের প্রকৃতি - আবাসিক।থাকা-খাওয়া এবং প্রাথমিক চিকিৎসা সুবিধাদি বিকেএসপি হতে প্রদান করা হবে।খেলার যাবতীয় সামগ্রী ও পোশাকাদি অংশগ্রহণকারী প্রার্থী নিয়ে আসবেন।
৬। কোর্স ফি ও পোশাক বাবদ - ১০০০+১০০০ = ২০০০/- ( দুই হাজার টাকা ) ।নির্বাচিত প্রার্থী বিকেএসপি তে যোগদানের সময় নগদ প্রদান করবে।
৭। সংশ্লিষ্ট সকল ক্রীড়া ফেডারেশন/সকল জেলা ক্রীড়া সংস্থা/বিশ্ববিদ্যালয়/সার্ভিসেস/কলেজ/স্কুল/ক্লাব হতে সর্বোচ্চ ২ জন প্রার্থীর (পুরুষ অথবা মহিলা) আবেদন করার সুযোগ রয়েছে।আবেদনকৃত প্রার্থীদের সনদপত্র যাচাইপূর্বক যোগ্যতা ও অভিজ্ঞতার আলোকে মেধানুযায়ী প্রার্থীকে কোর্সের জন্য মনোনয়ন দেয়া হবে এবং প্রদত্ত মোবাইল নম্বরে অবগত করা হবে।

camsbdAds-1

৮। আবেদনের শেষ তারিখ - ০৬ অক্টোম্বর ২০২৪ ( প্রয়োজনে এ্যাথলেটিক্স 01822৮৬৯৮২৪, ক্রিকেট 017918৯৮১৪৭, জিমন্যাস্টিক্স 017115897৭১৪ )৷
৯। প্রার্থীকে নিম্নলিখিত ছবি অনুযায়ী অন লাইনে আবেদন করতে হবে।
bkspcourse_4
যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে।
ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মুনীরুল ইসলাম, এসজিপি, এসইউপি (বার), পিএসসি, পিএইচডি
মহাপরিচালক
বিকেএসপি।

মন্তব্য করুন !