ঢাকা তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লীগে বল হাতে সাহেদের ঝড়
ক্যামস বিডি - ডেস্ক
প্রকাশের তারিখ: ১৬:০০ মঙ্গলবার , ১৯ মার্চ, ২০২৫
প্রতিবেদক - ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম
ম্যান অফ দ্যা ম্যাচ-সাহেদ আল মাসুম
ঢাকা তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লীগে
সাহেদ আল মাসুমের ঝড় বোলিংয়ের উপর ভর করে লীগের তৃতীয় জয় পেল পিওএইচএস
স্পোর্টিং ক্লাব।
ঢাকা তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লীগ ২০২৫ এর গতকালকের ম্যাচে বি
গ্রুপের শক্তিশালী দুই দল এ টু জেড স্পোর্টস ক্লাব এবং পিওএইচএস স্পোর্টিং
ক্লাব একে অপরের মুখোমুখি হয় । লেকপরি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হওয়া
সকালের এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পিওএইচএস
স্পোর্টিং ক্লাবের দলীয় অধিনায়ক সোয়াদ এলাহিন । সোয়াদ এলাহিনের নেয়া
সিদ্ধান্তটি কতটা সঠিক ছিল বলহাতে তা প্রমান করে দিয়েছে পিওএইচএস স্পোর্টিং
ক্লাবের বোলাররা।
কারন টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও ম্যাচের ৪র্থ ওভার
থেকে এ টু জেড স্পোর্টস ক্লাবের ব্যাটাররা বিপক্ষ
দলের বোলারদের বোলিংয়ের বিপক্ষে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি। দলীয় ৩৫
রানের মাথায় এ টু জেড স্পোর্টস ক্লাব তাদের প্রথম
উইকেট হারাতে বাধ্য হয়। ম্যাচে পরবর্তীতে বল হাতে আরও ভয়ংকর রুপ ধারন করে
পিওএইচএস স্পোর্টিং ক্লাবের বোলাররা যার ফলে একে পর
এক উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়তে থাকে এ টু জেড স্পোর্টস ক্লাব।
বিশেষ করে পিওএইচএস স্পোর্টিং ক্লাবের বামহাতি মিডিয়াম
পেস বোলার সাহেদ আল মাসুম গতকালের এই ম্যাচে আলাদা করে সকলের নজর
কেড়েছেন।তার করা একে পর আগুন ঝরা বলে নাজেহাল হয়ে অসহায়
আত্মসমর্পণ করেছেন এ টু জেড স্পোর্টস ক্লাবের ব্যাটাররা। বামহাতি এই
মিডিয়াম পেস বোলার তার ঝড় বোলিং জাদুতে একাই পুরো ম্যাচের চিত্র পাল্টে
দিয়েছেন।
সাহেদ আল মাসুমের এই ঝড় বোলিং ইনিংসটিতে তিনি ১০ ওভার বল করে ২.৬ ইকোনমিতে
২ মেইডেন সহ মাত্র ২৬ রানের বিনিময়ে বিপক্ষ দলের মুল্যবান ৭টি উইকেট শিকার
করেন। যেখানে তার করা ৬০ বলের মধ্যে ৪৯টি বলই ছিল ডট বল। যাকিনা এ টু জেড
স্পোর্টস ক্লাবকে পুরো ম্যাচেই ভুগিয়েছে। সাহেদ আল মাসুমের বোলিংয়ের কাছে
পরাস্ত হয়ে এ টু জেড স্পোর্টস ক্লাব তাদের ব্যাটিং ইনিংস ৯৪ রানেই শেষ
করতে বাধ্য হয়।
৯৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে
যায় সাহেদ আল মাসুমের দল পিওএইচএস স্পোর্টিং ক্লাব । সেই সাথে এবের লীগে
নিজেদের ৩য় জয় নিশ্চিত করে।দলের পক্ষে বল হাতে আগুন ঝরা বোলিং করে ম্যাচ
জয়ে কার্যকারী ভূমিকা রাখায়
সাহেদ আল মাসুম কে গতকালকের এই ম্যাচের ম্যাচ সেরা হিসেবে নির্বাচিত করা
হয়েছে।
আপনাদেরকে আরও জানিয়ে রাখা ভালো যে, এবারের লীগে এখন পর্যন্ত সাহেদ আল
মাসুমই একমাত্র বোলার যিনি
কিনা এক ইনিংসে সাত ৭টি উইকেট তুলে নিতে সক্ষম হয়েছেন । এছাড়াও ৪ ম্যাচে ১১
উইকেট তুলে নিয়ে সাহেদ আল মাসুম লিডারবোর্ডে ১ নম্বর পজিশনে অবস্থান করছেন
।
মন্তব্য করুন !
এই সম্পর্কিত আরও পড়ুন
জুনে প্রতিভাবান স্পিনারের খোঁজে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করবে ‘স্পিনার হান্ট’
দেশের ঘরোয়া ক্রিকেটে স্পিনার সংকট কাটাতে ও ভবিষ্যতের তারকা তৈরি করতেই বিসিবি আয়োজন করতে যাচ্ছে বিশেষ কার্যক্রম ‘স্পিনার হান্ট’। গত বছর শুধু রিস্ট স্পিনার খোঁজার পর এবার সারা দেশে সব ধরনের স্পিন প্রতিভার খোঁজ করবে..........
বাপ্পি মল্লিকের বোলিং তোপে ঠাকুরগাঁওয়ে শুভ সূচনা মাস্টার্স স্পোর্টস ইন্সটিটিউশনের
মির্জা রুহুল আমিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর আজকের দিনের দ্বিতীয় ম্যাচে ঠাকুরগাঁও জেলা ক্রিকেট স্টেডিয়ামে মাস্টার্স স্পোর্টস ইন্সটিটিউশন, ঢাকা এবং বাংলা লায়ন ক্রিকেট একাডেমি , সৈয়দপুর একে অপরের মুখোমুখি..........
১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানালো বরগুনা জেলা দলের অধিনায়ক ওমর ফারুক
ক্রিকেট কে বিদায় বলাটা যেমন একজন প্রফেশনাল ক্রিকেটারের জন্য কষ্টের তেমন মাঠ থেকে বিদায় নিতে পারাটাও এক ধরনের সৌভাগ্যের।কারন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক রথী মহারথী কিংবদন্তি তারকা ক্রিকেটাররাও তাদের বিদায় মাঠ থেকে নিতে পারেন নি । কিন্তু বরগুনা.......
ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে অবিশ্বাস্য এক জয় উপহার দিল আলিফ
৬ বলের জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ রান হাতে ছিল মাত্র ১ টি উইকেট । প্রথম ৫ বল থেকে ৬ রান আদায় করে নিলে ইনিংসের শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৬ রান । ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে এবারের ঢাকা তৃতীয় বিভাগ কোয়ালিফায়িং ক্রিকেট লীগে নিজেদের প্রথম জয়ের স্বাদ পায়.....
ফয়সালের অবিশ্বাস্য বোলিংয়ে শিরোপা এবার বরগুনার দখলে
ফয়সালের অবিশ্বাস্য বোলিংয়ে উপর ভর করে ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ এর বরিশাল বিভাগের শিরোপা নিজেদের দখলে নিয়ে নিলো বরগুনা জেলা দল।ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট..........
