দেশ সেরা ৩৪ ক্রিকেটারের স্বপ্ন যাত্রা শুরু এইস স্পোর্টস নেটওয়ার্কের সাথে


camsbd logo

ক্যামস বিডি - ডেস্ক

প্রকাশের তারিখ: ১১:০০ , বৃহস্পতিবার , ২৯ মে, ২০২৫

প্রতিবেদক - মোঃ তানভীর মাহতাব


shopnoJatra

' স্বপ্ন যাত্রা ' ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম

স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এইস স্পোর্টস নেটওয়ার্কের উদ্যগে আয়োজিত হওয়া ' স্বপ্ন যাত্রা ' ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের মাধ্যমে ৩৪ জন তরুণ ক্রিকেটার নিজ নিজ ক্রিকেটীয় দক্ষতা প্রমাণ করে জায়গা করে নিয়েছে এইস স্পোর্টস নেটওয়ার্কের ঢাকা লিগের ১৩ টি সহযোগী ক্লাবে।

camsbdAds-1
ধানমন্ডি স্পোর্টস একাডেমিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী চলা ' স্বপ্ন যাত্রা ' ট্যালেন্ট হান্ট প্রোগ্রামে বিশেষ ট্রায়ালের মাধ্যমে এই সেরা ক্রিকেটারদের বাছাই করা হয়। বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাবান ক্রিকেটারদেরকে নিজের প্রতিভা তুলে ধরার সুযোগ করে দিতেই এইস স্পোর্টস নেটওয়ার্কের বিশেষ এই আয়োজন। এইস স্পোর্টস নেটওয়ার্কের অন্যতম কর্ণধার শানিয়ান তানিম বলেন, "ছেলেদের প্রতিভা এবং আগ্রহ দেখে আমরা অভিভূত। আমাদের বিশ্বাস এখান থেকে কোন একজন ক্রিকেটার একদিন জাতীয় দলকে প্রতিনিধিত্ব করবে। আমরা এই আয়োজন ভবিষ্যতে আবার করবো।"

ক্রিকেটারদের সাথে চুক্তির ব্যাপারে শানিয়ান তানিম আরও বলেন, "আমরা এই খেলোয়াড়দের গ্রুমিং করতে চাই। শুধু খেলা না, খেলার বাইরে তাদের জীবনযাত্রা, কমিউনিকেশন স্কিলস, নৈতিকতা এসব নিয়েও কাজ করা হবে।"

shopnoJatra
' স্বপ্নযাত্রা ' নামের এই ট্যালেন্ট হান্ট প্রোগ্রামে প্রাথমিক পর্যায়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৭,০০০-এরও বেশি প্রতিযোগী তাদের খেলার ভিডিও খেলবেই বাংলাদেশ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে জমা দেন। দীর্ঘ যাচাই-বাছাই প্রক্রিয়ার পর অভিজ্ঞ কোচরা সেই ভিডিওগুলো থেকে বেছে নেন ৪০০-এর বেশি প্রতিভাবান ক্রিকেটারকে, যারা সরাসরি ধানমন্ডি স্পোর্টস একাডেমিতে এই ট্রায়ালে অংশ নেন। এদের মধ্য থেকে ২৭ মে ৯৬ জন ফাইনাল রাউন্ডের জন্য মনোনীত হন।২৭ শে সিলেক্ট হওয়া এই ৯৬ ক্রিকেটার থেকে আবারো বাছাই করে ২৮ মে বিশেষ ট্রায়ালের মাধ্যমে সেরা ৩৪ ক্রিকেটারকে বাছাই করা হয় এবং তাদের সাথে চুক্তি সম্পন্ন করা হয়।

surokkhitoAds
এইস স্পোর্টস নেটওয়ার্কের ঢাকা লিগের ১৩ টি সহযোগী ক্লাব যথাক্রমে - শেখ জামাল ক্রিকেটারস,ধানমন্ডি প্রগতি সংঘ, কালিন্দী ক্রীড়া চক্র, ইয়াং টেরিপাস, উদায়চল ক্রিকেট ক্লাব, ঢাকা মেরিনাস, ইয়াং পেগাসাস, সাফফাইয়ার, উত্তারান ক্রীড়া চক্র, মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাব, ঢাকা ওয়ানডারাস ক্লাব, বারিধারা ডেজলারস এবং ধানমন্ডি স্পোর্টস ক্লাব।

shopnoJatra

মন্তব্য করুন !