Surokkhito 100 Balls U-18 Cricket Tournament-এর প্রথম আসরের চ্যাম্পিয়ন ইজি বাংলা লিমিটেড
ক্যামস বিডি - ডেস্ক
প্রকাশের তারিখ: ২০:০০ রবিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
প্রতিবেদক - এ আই শিহাব
চ্যাম্পিয়ন - ইজি বাংলা লিমিটেড
Surokkhito 100 Balls U-18 Cricket Tournament-এর ফাইনাল ম্যাচে লেকপরি ক্রিকেট গ্রাউন্ডে একে অপরের মুখোমুখি হয় এবারের আসরের শক্তিশালী দুই বাড্ডা নির্মাণ ক্রিকেট একাডেমি এবং ইজি বাংলা লিমিটেড। উত্তেজনায় ভরা Surokkhito 100 Balls U-18
Cricket Tournament-র ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমেই বোলিং করার সিদ্ধান্ত নেয় ইজি বাংলা লিমিটেডের দলীয় অধিনায়ক হৃদয়।
ইজি বাংলা লিমিটেডের দলীয় অধিনায়ক হৃদয়ের টসে জিতে প্রথমে বোলিং করার
সিদ্ধান্তটি যে মটেও ভুল ছিল না বল হাতে তা হাড়েহাড়ে প্রমান করে দলের
বোলাররা।
কারন টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচোট খায় বাড্ডা নির্মাণ ক্রিকেট
একাডেমি।ইজি বাংলা লিমিটেডের বোলারদের দুর্দান্ত বোলিং নৈপুণ্য কাছে কোন
প্রাকার সুবিধা করে উঠতে পারেনি বাড্ডা নির্মাণের প্রথম সারির ব্যাটাররা।
অসহায় আত্মসমর্পণ করে একে একে সাঁজঘরে যেতে বাধ্য হয়।যদিও দলের এমন করুন
অবস্থাতেও ব্যাট হাতে দায়িত্বশীল ভূমিকা পালন করে বাড্ডা নির্মাণ ক্রিকেট
একাডেমির দুই মিডেল অর্ডার ব্যাটার সিয়াম ও রায়হান।
দেখে শুনে খেলে ব্যাক্তিগত রান সংগ্রহ কারার পাশাপাশি দলীয় স্কোরবোর্ডে রান জমা করতে থাকেন।সিয়াম ও রায়হানের ব্যাটে ভর করে বাড্ডা নির্মাণ ক্রিকেট একাডেমি ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে গেলেও শেষ পর্যন্ত আরিফুল হানানের বোলিং তোপে আবারও ছিটকে পড়ে সিয়াম ও রায়হানের স্কুল । নিজ স্কুলের হয়ে সিয়াম ২৩ এবং ২২ রানের ইনিংস খেলা রায়হান আউট হলে বাড্ডা নির্মাণ ক্রিকেট একাডেমি ফাইনালে মাত্র ৯৮ রানেই গুটিয়ে পড়ে। নির্ধারিত ২০ ওভারে ১৯.৫ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ফেলে।ফাইনালে ইজি বাংলা লিমিটেডের পক্ষ ৪ উইকেট শিকার করেন দলের সফল বোলার ডানহাতি লেগ স্পিনার আরিফুল ইসলাম।
৯৯ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে ইজি বাংলা লিমিটেডের শুরুটা ভালোভাবে শুরু হলেও ৩৬ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে এবং ৫৭ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে।ফাইনাল ম্যাচ বলে কথা,ফাইনাল ম্যাচে নার্ভ ধরে রাখা কতটা কঠিন তা যেন হাড়েহাড়ে টের পাচ্ছিলেন স্কুলে পড়া এই তরুণ সকল ক্রিকেটাররা।তাছাড়া লো-স্কোরিং সব সময়ই নাটকীতায় ভরপুর হয় ,আর সেটারই সাক্ষী হয়ে রইলো ফাইনাল ম্যাচ উপস্থিত থাকা সকলেই । বাড্ডা নির্মাণ ক্রিকেট একাডেমির বোলারদের ইকোনোমিকাল বোলিং এবং ইজি বাংলা লিমিটেডের ব্যাটারদের একে একে অসহায় আত্মসমর্পণ ম্যাচের উত্তেজনা অনেকটাই বাড়িয়ে দেয়। ৯৯ রানের সহজ টার্গেটেও যেন এক পর্যায়ে পাহাড়সমান
টার্গেট মনে হতে শুরু হয় ইজি বাংলা লিমিটেডের ব্যাটারদের কাছে । কারন দলীয় ৮৮ রানের মাথায় ইজি বাংলা লিমিটেডের ৩য় , ৪র্থ ও ৫ম উইকেটের পতন ঘটে । ম্যাচের এই উত্তাপ যখন মাঠের চারদিকে ছড়িয়ে পড়ে ঠিক তখনই ব্যাট হাতে দায়িত্ব নিতে শুরু করে ইজি বাংলা লিমিটেডের ব্যাটার ফাহিম ও আরিফুল ইসলাম।
ফাহিমের দায়িত্বশীল ১০ রানের সাথে শেষ দিকে আরিফুলের ৮ রানের ম্যাচ উইনিং ইনিংসের উপর ভর করে ১৫.৫ ওভারে ৫ উইকেট হাতে রেখেই
জয় তুলে শেষ হাসি হাসে ইজি বাংলা লিমিটেড। বাড্ডা নির্মাণ ক্রিকেট একাডেমির পক্ষে বল হাতে ১৩ রানের বিনিময়ে ২ টি মূল্যবান
উইকেট শিকার করেন আকিক। সেইসাথে উত্তেজনায় ভরা ফাইনালে চ্যাম্পিয়ন শক্তিশালী বাড্ডা নির্মাণ ক্রিকেট একাডেমিকে ৫ উইকেটে
হারিয়ে Surokkhito 100 Balls U-18 Cricket Tournament-এ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইজি বাংলা লিমিটেড।
২৪টি দল নিয়ে শুরু হওয়া Surokkhito 100 Balls U-18 Cricket Tournament-এ ৪১টি ম্যাচ শেষে সেরাদের সেরা হিসেবে নিজেদেরকে প্রমাণ করেছে ইজি বাংলা লিমিটেডের ক্রিকেটাররা।এবারের টুর্নামেন্টে অপরাজিত থেকেই শিরোপা নিজেদের করে নিয়েছে ইজি বাংলা লিমিটেড।
মন্তব্য করুন !
এই সম্পর্কিত আরও পড়ুন
ঢাকা তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লীগে বল হাতে সাহেদের ঝড়
তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লীগে সাহেদ আল মাসুমের ঝড় বোলিংয়ের উপর ভর করে লীগের তৃতীয় জয় পেল পিওএইচএস স্পোর্টিং ক্লাব। ঢাকা তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লীগ ২০২৫ এর গতকালকের ম্যাচে বি গ্রুপের শক্তিশালী.....
১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানালো বরগুনা জেলা দলের অধিনায়ক ওমর ফারুক
ক্রিকেট কে বিদায় বলাটা যেমন একজন প্রফেশনাল ক্রিকেটারের জন্য কষ্টের তেমন মাঠ থেকে বিদায় নিতে পারাটাও এক ধরনের সৌভাগ্যের।কারন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক রথী মহারথী কিংবদন্তি তারকা ক্রিকেটাররাও তাদের বিদায় মাঠ থেকে নিতে পারেন নি । কিন্তু বরগুনা.......
রিয়াজের ১১৩* রানের টর্নেডো ইনিংসে দুর্দান্ত এক জয় পেল ১০/১২ ক্রিকেটারস
উত্তরা বিগ ব্যাশ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর ১০/১২ ক্রিকেটারস বনাম ফ্যালকন স্ট্রাইকারসের মধ্যকার ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ১০/১২ ক্রিকেটারসের দলীয় অধিনায়ক আবির হাসান। টসে জিতে..........
আবু বকরের দাপটিয় বোলিংয়ে সেমিতে বাড্ডা নির্মাণ ক্রিকেট একাডেমি
ইসমাইল সার্জিক্যাল প্রেজেন্ট টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর আজকের দিনের ডু অর ডাই ম্যাচে বিগ ব্যাশ ওয়ারিয়র্স এবং বাড্ডা নির্মাণ ক্রিকেট একাডেমি একে অপরের মুখোমুখি হয় । মুড়াপাড়া ক্রিকেট....
সাখাওয়াত হোসেনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ফাইনালে আবাহনী ক্রীড়া চক্র
চাঁদপুর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২৩-২৪ এর সেমিফাইনাল ম্যাচে চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমি এবং আবাহনী ক্রীড়া চক্র একে অপরের মুখোমুখি হয়।চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার....
