১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানালো বরগুনা জেলা দলের অধিনায়ক ওমর ফারুক


camsbd logo

ক্যামস বিডি - ডেস্ক

প্রকাশের তারিখ: ২০:০০ শুক্রবার , ২১ মার্চ, ২০২৫

প্রতিবেদক - ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম


omurfaruk-1

বিদায়ী সংবর্ধনা-মোঃ ওমর ফারক আকাশ

ক্রিকেট কে বিদায় বলাটা যেমন একজন প্রফেশনাল ক্রিকেটারের জন্য কষ্টের তেমন মাঠ থেকে বিদায় নিতে পারাটাও এক ধরনের সৌভাগ্যের। কারন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক রথী মহারথী কিংবদন্তি তারকা ক্রিকেটাররাও তাদের বিদায় মাঠ থেকে নিতে পারেন নি । কিন্তু বরগুনা জেলা দলের চ্যাম্পিয়ন অধিনায়ক ওমর ফারুক আকাশের বেলায় মাঠ থেকে বিদায় নেয়ার এই সুযোগটি করে দিয়েছেন বরগুনা জেলা ক্রীড়া সংস্থা।

emsistechAds-1
৪৩ তম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ক্রিকেট লীগে গোপালগঞ্জ জেলা ক্রিকেট স্টেডিয়ামে ১ম রাউন্ডে গ্রুপ পর্বের শেষ ম্যাচ বরগুনা জেলা দল দিনাজপুর জেলা দলের মুখোমুখি হয়। আর এই ম্যাচ শেষেই ওমর ফারুক আকাশ প্রফেশনাল ক্রিকেট ক্যারিয়ার কে বিদায় জানান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বীকৃতি সকল ধরনের প্রফেশনাল ক্রিকেট থাকে নিজেকে অবসর ঘোষণা করেন।

বিদায় বেলায় ওমর ফারুক আকাশ তার ১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন- "ইতি টানা হয়ে গেলো জীবনের গুরুত্বপূর্ণ মুহুর্ত, যেখানে সময় দিয়েছি।ইতি টানা হয়ে গেলো ভালবাসার,ভালোলাগার,সসম্মানের স্থানকে।চলার পথে কারণ অকারণে কোন ভুলের জন্য মাফ করে দিবেন। দেখা হবে নতুন করে,নতুন ভাবে।যাদেরকে কাছে পেয়েছি,সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমার পাশে থাকার জন্য,জিবনের শেষ বেলা ওব্দি দোয়া ও ভালোবাসা চাই।"

omurfaruk-2
আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখা ভালো - ২০০৮ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে ঢাকা মেট্রো অনূর্ধ্ব-১৩ বয়সভিত্তিক বাছাই পর্বে অংশগ্রহণ করার মাধ্যমে মোঃ ওমর ফারুক আকশের ক্রিকেট ক্যারিয়ারের যাত্রা প্রথমবারের মতো শুরু হয়।এর পরে পর্যায়ক্রমে তিনি বয়সভিত্তিক লেভেলের বিভিন্ন পর্যায়ে খেলেন যেমনঃ মেট্রো অনূর্ধ্ব-১৫,মেট্রো অনূর্ধ্ব-১৭।২০১০ সালে ঢাকা কোয়ালিফাই ক্রিকেট লীগ খেলার মাধ্যমে তিনি তার ঢাকা ক্রিকেট লীগের ক্যারিয়ার শুরু করেন।পরবর্তীতে তিনি বেশ কিছু বছর ঢাকা ক্রিকেট লীগের বিভিন্ন লীগে খেলেছেন যার মধ্যে উল্লেখযোগ্য- ঢাকা ৩য় বিভাগ,ঢাকা ২য় বিভাগ,ঢাকা ১ম বিভাগ,জাতীয় লিগ প্রাথমিক দল।২০২৫ সালে এসেও তিনি তার নামের প্রতি সুবিচার করে ঢাকা ২য় বিভাগ ক্রিকেট লীগ খেলছেন।অবশেষে ২১ শে মার্চ তিনি তার ১৭ বছরের প্রফেশনাল ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনেছেন।

camsbd_web_ads
মোঃ ওমর ফারুক আকশের ভবিষ্যৎ পথচলার জন্য আমাদের CAMSBD পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভ কামনা।তিনি ভবিষ্যতে যেই ক্যারিয়ারকেই বেছে নেক না কেন সেখানেও যেন সফলতার ছাপ রেখে যেতে পারে।শুভ হোক তোমার আগামীর পথচলা।চ্যাম্পিয়নরা কখনও থেমে যায় না বরং আপন গতিতেই এগিয়ে যায় স্বপ্নের গন্তব্যে।

মন্তব্য করুন !