রিয়াজের ১১৩* রানের টর্নেডো ইনিংসে দুর্দান্ত এক জয় পেল ১০/১২ ক্রিকেটারস


camsbd logo

ক্যামস বিডি - ডেস্ক

প্রকাশের তারিখ: ৫:০০ শনিবার , ১৮ মে, ২০২৪

প্রতিবেদক - মোঃ তানভীর মাহতাব


man of the match riaz

ম্যান অফ দ্যা ম্যাচ-হাসান কবির রিয়াজ

ত্তরা বিগ ব্যাশ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর ১০/১২ ক্রিকেটারস বনাম ফ্যালকন স্ট্রাইকারসের মধ্যকার ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ১০/১২ ক্রিকেটারসের দলীয় অধিনায়ক আবির হাসান। টসে জিতে ব্যাট করতে নেমে ১০/১২ ক্রিকেটারস ব্যাটিংয়ের শুরুটা খুব একটা সুবিধার হয়নি । শুরুতেই উইকেট হারিয়ে ম্যাচে হোঁচোট খায় ১০/১২ ক্রিকেটারস । এমন পরিস্থিতিতে নাম্বার তিনে ব্যাট করতে ক্রিজে আসেন দলের ডানহাতি উইকেট কিপার ব্যাটার হাসান কবির রিয়াজ । ক্রিজে এসে উইকেটের এক পাশ আগলে রেখে সময়ে নিয়ে দেখে শুনে ব্যাটিং থাকেন দলের ডানহাতি ব্যাটার ।

camsbdAds-1
অপরপ্রান্তে ব্যাট করতে থাকা ওপেনার মেরাজুল কে সাথে নিয়ে ফ্যালকন স্ট্রাইকারসের বোলারদের বল চতুরতার সাথে মোকাবেলা করার পাশাপাশি দলকে এক দুর্দান্ত পার্টনারশিপ উপহার দিয়ে দলীয় স্কোরবোর্ডে রান জমা করতে থাকেন। ১০/১২ ক্রিকেটারসের ডানহাতি এই উইকেট কিপার ব্যাটার একের পর এক দৃষ্টিনন্দন শট খেলে ফ্যালকন স্ট্রাইকারসের বোলারদের কে দিশেহারা করে নিজে রান তোলার পাশাপাশি দলীয় স্কোরবোর্ডে রান তুলে নিয়ে দলের প্রতি দায়িত্বশীলতার পরিচয় দেন ।

হাসান কবির রিয়াজ আজকের এই ম্যাচে ব্যাটহাতে মাত্র ৫৫ বলে ১১৩ রানের অপরাজিত একটি ইনিংস খেলেন । তার এই টর্নেডো ব্যাটিং ইনিংসটিতে ছিল নান্দনিক ১১ টি চার এবং ৮ টি ছয়ের মার । ২০৫.৪ স্ট্রাইক রেটে ব্যাটিং করে বিপক্ষ দলের বোলারদেরকে রীতিমতো হতাশায় ভুগিয়েছেন । তিনি যতক্ষন ক্রিজে থেকে ব্যাটিং করেছেন ব্যাটহাতে একাই যেন বিপক্ষ দল ফ্যালকন স্ট্রাইকারসের দুশ্চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছিলেন ।

ninetynineAds-1
তার এই ১১৩ রানের ব্যাটিং ইনিংসের উপর ভর করে ১০/১২ ক্রিকেটারস ২০৯ রানের পুঁজি পায় এবং দিনশেষে ফ্যালকন স্ট্রাইকারস কে ১১১ রানে বিশাল ব্যবধানে পরাজিত করতে সক্ষম হয় । দলের প্রয়োজনে ব্যাটহাতে দুর্দান্ত পারফর্মেন্স করার জন্য হাসান কবির রিয়াজ আজকের এই ম্যাচের ম্যাচ সেরা হিসেবে নির্বাচিত হন ।

মন্তব্য করুন !