সাখাওয়াত হোসেনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ফাইনালে আবাহনী ক্রীড়া চক্র
ক্যামস বিডি - ডেস্ক
প্রকাশের তারিখ: ২২:২০ মঙ্গলবার , ৪ জুন, ২০২৪
প্রতিবেদক - মোঃ তানভীর মাহতাব
ম্যান অফ দ্যা ম্যাচ-সাখাওয়াত হোসেন
চাঁদপুর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ
২০২৩-২৪ এর সেমিফাইনাল ম্যাচে চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমি এবং আবাহনী
ক্রীড়া চক্র একে
অপরের মুখোমুখি হয় । চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া গুরুত্বপূর্ণ
এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় আবাহনী ক্রীড়া চক্রের
দলীয় অধিনায়ক সাদ্দাম হোসেন।সেমি-ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে সাদ্দাম
হোসেনের নেয়া
সিদ্ধান্তটি কতটা সঠিক ছিল বলহাতে তা প্রমান করে দিয়েছে আবাহনী ক্রীড়া
চক্রের বোলাররা।
কারন টসে হেরে আগে ব্যাট করতে নেমে চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমির ব্যাটাররা বিপক্ষ দলের বোলারদের বোলিংয়ের বিপক্ষে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি।দলীয় ৩ রানের মাথায় চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমি তাদের প্রথম উইকেট হারাতে বাধ্য হয়।শুরুতেই উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমি। ম্যাচে পরবর্তীতে বল হাতে আরও ভয়ংকর রুপ ধারন করে আবাহনী
ক্রীড়া চক্রের বোলাররা যার ফলে একে পর এক উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়তে থাকে চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমি। আবাহনী ক্রীড়া চক্রের পক্ষ বলহাতে তানভীর হোসেন সিহাদ ৩ উইকেট,সাদ্দাম হোসেন ২ উইকেট এবং শরীফুল ইসলাম ২ উইকেট নিলে চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমি তাদের ব্যাটিং ইনিংসে মাত্র ১৪৩ রান সংগ্রহ করতেই সক্ষম হয়।
সেমি-ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ১৪৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আবাহনী ক্রীড়া চক্রের ব্যাটিং ইনিংসের শুরুটাও খুব একটা মন মতো হয়নি।
শুরুতেই উইকেট হারিয়ে ম্যাচে হোঁচোট খায় আবাহনী ক্রীড়া চক্র।ম্যাচে উপস্থিত থাকা সকলেই ভাবতে শুরু করে ছিল ম্যাচটা হয়তো অন্যান্য লো-স্কোরিং ম্যাচে মতো উত্তেজনাপূর্ণ হবে।কিন্তু দলের এমন পরিস্থিতিতে নাম্বার তিনে ব্যাট করতে ক্রিজে আসেন দলের
বামহাতি ব্যাটার সাখাওয়াত হোসেন।ক্রিজে এসে উইকেটের এক পাশ আগলে রেখে সময়ে নিয়ে দেখে শুনে ব্যাটিং থাকেন দলের বামহাতি ব্যাটার।অপরপ্রান্তে নিয়মিত উইকেট পড়তে থাকলেও উইকেটের একপ্রান্ত আগলে রেখে চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমির বোলারদের বল চতুরতার সাথে মোকাবেলা করার পাশাপাশি দলকে এক দায়িত্বশীল ব্যাটিং ইনিংস উপহার দিয়ে ব্যাক্তিগত রান সংগ্রহ করার পাশাপাশি দলীয় স্কোরবোর্ডে রান জমা করতে থাকেন।
আবাহনী ক্রিড়া চক্রের এই বামহাতি ব্যাটার একের পর এক দৃষ্টিনন্দন শট খেলে
চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমির বোলারদের কে দিশেহারা করে নিজে রান তোলার
পাশাপাশি দলীয় স্কোরবোর্ডে রান তুলে নিয়ে দলের প্রতি দায়িত্বশীলতার পরিচয়
দেন।
সাখাওয়াত হোসেনের আজকের এই ম্যাচে ব্যাটহাতে মাত্র ৬৪ বলে ৬৪ রানের
দায়িত্বশীল ব্যাটিং ইনিংসটিতে ছিল নান্দনিক ৮টি চার এবং ৩টি ছয়ের মার।১০০
স্ট্রাইক রেটে ব্যাটিং করে বিপক্ষ দলের বোলারদেরকে রীতিমতো হতাশায়
ভুগিয়েছেন আবাহনী ক্রীড়া চক্রের এই বামহাতি ব্যাটার।তিনি যতক্ষন ক্রিজে
থেকে ব্যাটিং করেছেন ব্যাটহাতে একাই যেন বিপক্ষ দল চাঁদপুর ক্লেমন ক্রিকেট
একাডেমির
দুশ্চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছিলেন।
সাখাওয়াত হোসেনের ব্যাটহাতে এই ৬৪ রানের ব্যাটিং ইনিংসের উপর ভর করে আবাহনী ক্রীড়া চক্র হেসে খেলেই আজকের এই ম্যাচে চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমিকে ৬ উইকেটে পরাজিত করে
চাঁদপুর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২৩-২৪ মৌসুমের ফাইনালের টিকেট কনফার্ম করে।দলের প্রয়োজনে ব্যাটহাতে দায়িত্বশীল পারফর্মেন্স করে দলকে ফাইনালে উত্তীর্ণ করায় সাখাওয়াত হোসেন সেমি-ফাইনালের ম্যাচ সেরা হিসেবে নির্বাচিত হন।
মন্তব্য করুন !
এই সম্পর্কিত আরও পড়ুন
চট্টগ্রাম প্রিমিয়ার লীগে ব্যাটবল হাতে ২০ বছরের বর্ণিল সময় অতিবাহিত করলেন শাহাদাত হোসেন বাবু
প্রফেশনাল ক্রিকেট খেলা শুরু করার পর প্রতিটি ক্রিকেটারেরই একটাই স্বপ্ন থাকে নিজের ক্রিকেট ক্যারিয়ার যতটা পারা যায় লম্বা করা এবং লম্বা সময় ধরে দাপটের সাথে ক্রিকেট মাঠে পারফর্ম করে খেলে যাওয়া। হয়তো কারো কারো ক্ষেত্রে সেই স্বপ্ন পূরণ.......
বিকেএসপি তে শুরু হয়ে গেল ঢাকা প্রিমিয়ার ডিভিশন মহিলা ক্রিকেট লিগ ২০২৩-২৪ আসর
দেশের সবাই যখন ছেলেদের বিশ্বকাপ নিয়ে ব্যস্ত এরই মাঝে বিকেএসপি তে শুরু হয়ে গেল ঢাকা প্রিমিয়ার ডিভিশন মহিলা ক্রিকেট লিগ ২০২৩-২৪ মৌসুমের এবারের আসর। ঢাকার সাভারে অবস্থিত বিকেএসপির ৩ নাম্বার মাঠে উদ্বোধনী ম্যাচে.....
লেগস্পিনার সাজ্জাতের বোলিং জাদুতে নাজেহাল ডিসেন্ট বয়েজ ক্রিকেট একাডেমি
ব্র্যাস ট্র্যাক্স প্রেজেন্ট ইয়ং ট্যালেন্ট ক্রিকেট ক্লাব হান্ড্রেড বলস একাডেমি কাপ ২০২৪ এর আজকের দিনের প্রথম ম্যাচে সি গ্রুপের জোবান দর্জি ক্লাব এবং ডিসেন্ট বয়েজ ক্রিকেট একাডেমি একে অপরের মুখোমুখি হয়....
রিয়াজের ১১৩* রানের টর্নেডো ইনিংসে দুর্দান্ত এক জয় পেল ১০/১২ ক্রিকেটারস
উত্তরা বিগ ব্যাশ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর ১০/১২ ক্রিকেটারস বনাম ফ্যালকন স্ট্রাইকারসের মধ্যকার ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ১০/১২ ক্রিকেটারসের দলীয় অধিনায়ক আবির হাসান। টসে জিতে..........
আবু বকরের দাপটিয় বোলিংয়ে সেমিতে বাড্ডা নির্মাণ ক্রিকেট একাডেমি
ইসমাইল সার্জিক্যাল প্রেজেন্ট টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর আজকের দিনের ডু অর ডাই ম্যাচে বিগ ব্যাশ ওয়ারিয়র্স এবং বাড্ডা নির্মাণ ক্রিকেট একাডেমি একে অপরের মুখোমুখি হয় । মুড়াপাড়া ক্রিকেট....
