আবু বকরের দাপটিয় বোলিংয়ে সেমিতে বাড্ডা নির্মাণ ক্রিকেট একাডেমি


camsbd logo

ক্যামস বিডি - ডেস্ক

প্রকাশের তারিখ: ৮:০০ , শনিবার , ২৫ মে, ২০২৪

প্রতিবেদক - মোঃ তানভীর মাহতাব


man of the match bakkar

ম্যান অফ দ্যা ম্যাচ-আবু বকর

সমাইল সার্জিক্যাল প্রেজেন্ট টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর আজকের দিনের ডু অর ডাই ম্যাচে বিগ ব্যাশ ওয়ারিয়র্স এবং বাড্ডা নির্মাণ ক্রিকেট একাডেমি একে অপরের মুখোমুখি হয় । মুড়াপাড়া ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হওয়া সকালের এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাড্ডা নির্মাণ ক্রিকেট একাডেমির দলীয় অধিনায়ক রেদওয়ান ।রেদওয়ান নেয়া সিদ্ধান্তটি কতটা সঠিক ছিল ব্যাটহাতে তা প্রমান করে দিয়েছে বাড্ডা নির্মাণের ব্যাটাররা।

camsbdAds-1
টসে জিতে ব্যাট করতে নেমে ১১৬ রানের পার্টনারশিপ করে দলের ওপেনার দুই ব্যাটার দলীয় অধিনায়ক রেদওয়ান এবং শিবলু।রেদওয়ানের ৭৫ রানের দুর্দান্ত ইনিংস এবং শিবলুর ৪৯ রানের দৃষ্টিনন্দন ইনিংসের উপর ভর করে বাড্ডা নির্মাণ ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ২০৭ রানের পুঁজি পায়। ২০৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিগ ব্যাশ ওয়ারিয়র্সের ব্যাটাররা বিপক্ষ দলের বোলারদের বোলিংয়ের বিপক্ষে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি। দলীয় ১৯ রানের মাথায় বিগ ব্যাশ ওয়ারিয়র্স তাদের প্রথম উইকেট হারাতে বাধ্য হয়। ম্যাচে পরবর্তীতে বল হাতে আরও ভয়ংকর রুপ ধারন করে বাড্ডা নির্মাণ ক্রিকেট একাডেমির বোলাররা যার ফলে একে পর এক উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়তে থাকে বিগ ব্যাশ ওয়ারিয়র্স। বিশেষ করে বাড্ডা নির্মাণ ক্রিকেট একাডেমির ডানহাতি মিডিয়াম পেসার বলহাতে আবু বকর আজকের এই ম্যাচে আলাদা করে সকলের নজর কেড়েছেন।তার করা একে পর দাপটিয় বোলিংয়ে নাজেহাল হয়ে অসহায় আত্মসমর্পণ করেছেন বিগ ব্যাশ ওয়ারিয়র্সের ব্যাটাররা। ডানহাতি এই মিডিয়াম পেসার তার বোলিং নৈপুণ্যে একাই পুরো ম্যাচের চিত্র পাল্টে দিয়েছেন। ভিন্নধর্মী একশনের বোলাররা যে বলহাতে কতটা ভয়ংকর হতে পারে এবং তারা যে ম্যাচ উইনার হয়ে থাকে সেটাই যেন আজকের এই ম্যাচে অক্ষরে অক্ষরে প্রমান করে দিলেন আবু বকর।

আবু বকরের দাপটিয় আজকের এই বোলিং ইনিংসটিতে তিনি ৩ ওভার বল করে ৭ ইকোনমিতে মাত্র ২১ রানের বিনিময়ে বিপক্ষ দলের মুল্যবান ৪ টি উইকেট শিকার করেন। গতির সাথে সুইংয়ের সংমিশ্রণ যাকিনা বিগ ব্যাশ ওয়ারিয়র্স কে পুরো ম্যাচেই ভুগিয়েছে। আবু বকরের বোলিংয়ের কাছে পরাস্ত হয়ে বিগ ব্যাশ ওয়ারিয়র্স তাদের ব্যাটিং ইনিংস ১৩৬ রানেই শেষ করতে বাধ্য হয়।

surokkhitoAds
দিনশেষে ৭১ রানের বিশাল জয় পায় আবু বকরের দল বাড্ডা নির্মাণ ক্রিকেট একাডেমি । সেই সাথে টুর্নামেন্টের সেমি ফাইনালও নিশ্চিত করে।দলের পক্ষে বল হাতে দাপটিয় বোলিং করে ম্যাচ জয়ে কার্যকারী ভূমিকা রাখায় আবু বকর কে আজকের এই ম্যাচের ইসমাইল সার্জিক্যাল প্রেজেন্ট ম্যাচ সেরা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

মন্তব্য করুন !