তরুণ খেলোয়াড়দের জন্য প্রথমবারের মতো ১০০ বলের টুর্নামেন্টের আয়োজন - Surokkhito 100 Balls U-18 Cricket Tournament-2024


camsbd logo

ক্যামস বিডি - ডেস্ক

প্রকাশের তারিখ: ৩:৩০ পিএম, মঙ্গলবার , ২২ অক্টোবর, ২০২৪

প্রতিবেদক - মোঃ রবিউল আওয়াল


surokkhito100balls

Surokkhito 100 Balls U-18 Cricket Tournament-2024

আগামী মাসে দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। প্রথমবারের মতো তরুণ ক্রিকেটারদের জন্য আয়োজন করা হচ্ছে ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট। "একশো বল, একশো রোমাঞ্চকর মুহূর্ত!" দেখার অপেক্ষায় সকলেই। ২৪ টি দল ৪০+ ম্যাচ ১ টি শিরোপা।

সাধারণত আমাদের দেশের প্রেক্ষাপটে বড়দের ক্রিকেটে এর আগে বেশ কিছু ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হলেও কখনও বয়সভিত্তিক ক্রিকেটারদের জন্য ১০০ বলের টুর্নামেন্ট আয়োজন করা হয় নি। কিন্তু বর্তমান বিশ্বে যে ধরনের গতিময় ক্রিকেটের প্রচলন চলছে তার সাথে খাপ খাঁইয়ে নিতে হলে তরুণ বয়স থেকেই গতিময় ক্রিকেটের চর্চা করা প্রয়োজন।যাতে করে বয়সের সাথে সাথে পরবর্তীতে গতিময় ক্রিকেটাকেও সহজেই মানিয়ে নেয়া যায় এবং গতিময় ক্রিকেটের জন্য নিজেকে পরিণত করে গড়ে তুলতে পারা যায়। সেই লক্ষ্যেই Surokkhito 100 Balls U-18 Cricket Tournament-2024 নামক এই টুর্নামেন্টটি বিশেষভাবে কিশোর খেলোয়াড়দের জন্য ডিজাইন করা হয়েছে, যেখানে পুরো বাংলাদেশ থেকে ২৪ টি ক্রিকেট একাডেমির মোট ৩৬০ জন তরুণ মেধাবী ক্রিকেটার অংশগ্রহণ করে নিজদের ক্রিকেটীয় প্রতিভাকে সকলের মাঝে তুলে ধরার সুযোগ পাবে।

surokkhitoAds
Surokkhito 100 Balls U-18 Cricket Tournament-2024 এর প্রধান লক্ষ্য হল তরুণ প্রতিভাদের ক্রিকেটীয় প্রতিভাকে সকলের সামনে তুলে আনা এবং তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করা। ১০০ বলের ফরম্যাটটি বিশেষভাবে উত্তেজনাপূর্ণ এবং গতিময়, যা খেলার রোমাঞ্চকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। কিশোর খেলোয়াড়দের জন্য এটি হবে প্রতিভা প্রদর্শনের একটি অনন্য মঞ্চ, যেখানে তারা তাদের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং দক্ষতা তুলে ধরতে পারবে।

টুর্নামেন্টের মূল বৈশিষ্ট্য:
- প্রতিটি ইনিংসে ১০০ বলের সীমা, যা খেলার গতিকে আরও দ্রুত এবং আকর্ষণীয় করবে।
- অনূর্ধ্ব-১৮ বছরের নিচে যে কোন বয়সের ক্রিকেটারই টুর্নামেন্টে জন্য বিবেচিত হবে।
- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রশিক্ষণপ্রাপ্ত আম্পায়ার দ্বারা প্রতিটি ম্যাচ পরিচালনা করা হবে।
- প্রতিটি খেলা সোশ্যাল মিডিয়াতে কাভারেজ করা হবে যাতে করে পুরো দেশ জুড়েই তরুণ এই ক্রিকেটারদের ব্যাটিং , বোলিং ,ফিল্ডিং পারফর্মেন্স পৌঁছে দেওয়া যায় যা তাদেরকে ভালো খেলতে অনুপ্রাণিত করবে।
- খেলোয়াড়দের জন্য থাকবে পেশাদার প্রশিক্ষণ এবং গাইডলাইন, যাতে তারা নিজেদের খেলার দক্ষতা উন্নত করতে পারে।
- দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
- বিজয়ী ও রানার্স-আপ দল পাবে বিশেষ পুরস্কার, ট্রফি, এবং সার্টিফিকেট যা তাদের পরবর্তী ধাপে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
আয়োজকদের বক্তব্য:
আয়োজক কমিটির প্রধান জানান, “আমরা তরুণ প্রতিভাদের ক্রিকেটীয় প্রতিভাকে সকলের সামনে আনার জন্য এই ১০০ বলের টুর্নামেন্টটি পরিকল্পনা করেছি। এটি একটি নতুন ফরম্যাট যা কিশোরদের মধ্যে খেলার প্রতি আরও আগ্রহ ও উত্তেজনা তৈরি করবে। আমরা আশা করি, এই টুর্নামেন্ট থেকে নতুন তারকারা উঠে আসবে, যারা ভবিষ্যতে দেশের ক্রিকেটের মেরুদণ্ড হিসেবে কাজ করবে। ”

camsbdAds-1
এটি শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং তরুণদের জন্য নিজেদেরকে বড় মঞ্চে প্রমাণ করার সুযোগ। যে সকল তরুণ ক্রিকেটাররা নিজেদের প্রতিভা দিয়ে জয় করতে পারবে, তারাই ভবিষ্যতের বড় মঞ্চের জন্য প্রস্তুত হবে।

প্রথমবারের মতো এই ধরনের আয়োজন দেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে। তরুণ খেলোয়াড়দের জন্য এটি একটি স্বপ্নময় সুযোগ যেখানে তারা তাদের প্রতিভা এবং কঠোর পরিশ্রমের ফলাফল দেখাতে পারবে।

মন্তব্য করুন !