ওয়ার্ল্ড কাপের শিরোপা এবার এলএমএস বাংলাদেশের দখলে।
ক্যামস বিডি - ডেস্ক
প্রকাশের তারিখ: ৩:১০ রবিবার , ৩০ জুন, ২০২৪
প্রতিবেদক - ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম
এলএমএস ওয়ার্ল্ড কাপ ফাইনাল-২০২৪
কেনিয়ার নাইরুবি তে অনুষ্ঠিত হওয়া এল এম এস ওয়ার্ল্ড কাপ ২০২৪-এর একমাত্র অপরাজিত দল হিসেবে শিরোপা জয় করে নিজেদের বিশ্বকাপ
মিশন শেষ করলো এলএমএস বাংলাদেশ।
কেনিয়ার নাইরুবি তে অনুষ্ঠিত হওয়া এল এম এস ওয়ার্ল্ড কাপ ২০২৪-এর ফাইনাল ম্যাচে টুর্নামেন্টের শক্তিশালী দুই দল এলএমএস বাংলাদেশ ও এলএমএস ইংল্যান্ড একে অপরের মুখোমুখি হয়। ফাইনাল ম্যাচে নাইরুবি জিমখানা স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এলএমএস বাংলাদেশ দলের অধিনায়ক সায়েদ মুস্তাহিদ হোসেন।ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে টসে প্রথমে ব্যাট করার সিদ্ধান্তটি কতটা সঠিক ছিল ব্যাট হাতে তা অক্ষরে অক্ষরে প্রমান করে দেয় এলএমএস বাংলাদেশের ব্যাটাররা।
ব্যাটহাতে ইনিংসের শুরুটা দুর্দান্ত করেন এলএমএস বাংলাদেশের উদ্বোধনী দুই ব্যাটার ফারহান জানি শোভন এবং এস কে আরিফুজ্জামান আকাশ।ওপেনিং জুটিতে ৫৩ রানের পার্টনারশিপ উপহার দেন দলকে।৫৩ রানের মাথায় শোভন আউট হলেও এস কে আরিফুজ্জামান আকাশ উইকেটের একপাশ আগলে রেখে দৃষ্টিনন্দন ব্যাটিং করে যান।তার খেলা একের পর এক দৃষ্টিনন্দন শট এলএমএস ইংল্যান্ড দলের বোলারদেরকে দিশেহারা করে তুলেছে।
এলএমএস ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে মাত্র ৩১ বলে ৮৪* রানের বিধ্বংসী ইনিংস উপহার দিয়ে দলকে সম্মানজনক সংগ্রহ করতে সাহায্য করেছেন।এস কে আরিফুজ্জামান আকাশের অপরাজিত ৮৪*,শরিফুল ইসলাম সৈকতের ৩২,দলীয় অধিনায়ক সায়েদ মুস্তাহিদ হোসেনের করা ২৬ রানের উপর ভর করে এলএমএস বাংলাদেশ তাদের ব্যাটিং ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৮৭ রানের বিশাল টার্গেট ছুঁড়ে দেন এলএমএস ইংল্যান্ড দলকে।
১৮৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে এলএমএস ইংল্যান্ড দলের শুরুটা খুব একটা খারাপ না হলেও দলীয় ২৫ রানের মাথায় এস এম তৌফিকুল হকের শিকার হয়ে সাঁজঘরে যেতে বাধ্য হন এলএমএস ইংল্যান্ড দলের ওপেনার ব্যাটার ডেভিড উড।ম্যাচে পরবর্তীতে এলএমএস ইংল্যান্ড দলের ব্যাটাররা এলএমএস বাংলাদেশ দলের বোলারদের বিপক্ষে খুব একটা স্বাচ্ছন্দে ব্যাটিং করতে পারেনি বরং নিয়মিত উইকেট হারিয়ে
ম্যাচ থেকে ছিটকে যেতে থাকেন।
মাঝখানে তারা ব্যাট হাতে লড়াই করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত লড়াই করে যেতে পারেনি।বাংলাদেশ দলের বোলাররা খুবই আগুন জরা বোলিং করে গেছেন।বিশেষ করে এস এম তৌফিকুল হকের বোলিংয়ের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে এলএমএস দলের ব্যাটাররা।ফাইনাল ম্যাচে এলএমএস বাংলাদেশ দলের বোলারদের বিপক্ষে কোন প্রকার সুবিধা করে উঠতে না পেরে এলএমএস ইংল্যান্ড দল মাত্র ১১০ রানেই গুটিয়ে যেতে বাধ্য হয়।
বাংলাদেশ দলের পক্ষে বলহাতে এস এম তৌফিকুল হক ৩টি উইকেট এবং মোঃ ইনজামাম-উল-হক ২ টি উইকেট শিকার করেন।ব্যাটে ও বলে দুর্দান্ত পারফরমেন্স করে এলএমএস বাংলাদেশ দল ফাইনাল ম্যাচে ৭৭ রানে এলএমএস ইংল্যান্ড দলকে পরাজিত করে ওয়ার্ল্ড কাপের শিরোপা নিজেদের করে নেন।ব্যাটহাতে দৃষ্টিনন্দন ব্যাটিং উপহার দেওয়ায় এস কে আরিফুজ্জামান আকাশ কে ম্যান অফ দ্যা ফাইনাল হিসেবে
নির্বাচিত করা হয়েছে।
বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উঁচু করায় এবং দেশবাসীকে এলএমএস ওয়ার্ল্ড কাপের শিরোপা উপহার দেওয়ায় আমাদের CAMS BD পরিবারের পক্ষ থেকে এলএমএস বাংলাদেশ দলের সকল খেলোয়াড়, কোচ ও অফিশিয়ালদের কে অনেক অনেক অভিনন্দন!!!
মন্তব্য করুন !
এই সম্পর্কিত আরও পড়ুন
১৭ দফা দাবি নিয়ে বোর্ড পরিচালক ও সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানাতে মিরপুরে বাংলাদেশের ৬৪ জেলার ক্রিকেটার্স
সদ্য দায়িত্ব প্রাপ্ত দুই কর্মকর্তা কে ফুলেল শুভেচ্ছা দিতে বাংলাদেশের ৬৪ জেলার ক্রিকেটার্সরা উপস্থিত হয়েছিল হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর গেইটে..........
ঢাকা জেলার স্থানীয় ক্রিকেটারদের জন্য " ঢাকা জেলা ক্রিকেট লীগ চাই "
দেশ জুড়ে জনমনে এখন সবকিছু সংস্কারের দাবি উঠেছে হোক সেটা প্রশাসন অথবা দেশের ক্রীড়াঙ্গন।যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ ইতিমধ্যেই ক্রীড়াঙ্গনের সবকিছু ঢেলে সাজানোর ঘোষণা দেওয়ার পর থেকেই দেশের ক্রীড়াঙ্গনে একের পর এক কথা চারিদিকে ছড়িয়ে পড়েছে......
বিকেএসপিতে শুরু হতে যাচ্ছে তিন সপ্তাহ ব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স-২০২৪
বিকেএসপিতে শুরু হতে যাচ্ছে তিন সপ্তাহ ব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স-২০২৪।আগামী ১৯ অক্টোবর ২০২৪ থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কোর্সটি শেষ হবে আগামী ০৭ নভেম্বর। ঢাকার সাভারে অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা....
লেগস্পিনার সাজ্জাতের বোলিং জাদুতে নাজেহাল ডিসেন্ট বয়েজ ক্রিকেট একাডেমি
ব্র্যাস ট্র্যাক্স প্রেজেন্ট ইয়ং ট্যালেন্ট ক্রিকেট ক্লাব হান্ড্রেড বলস একাডেমি কাপ ২০২৪ এর আজকের দিনের প্রথম ম্যাচে সি গ্রুপের জোবান দর্জি ক্লাব এবং ডিসেন্ট বয়েজ ক্রিকেট একাডেমি একে অপরের মুখোমুখি হয়....
চট্টগ্রাম প্রিমিয়ার লীগে ব্যাটবল হাতে ২০ বছরের বর্ণিল সময় অতিবাহিত করলেন শাহাদাত হোসেন বাবু
প্রফেশনাল ক্রিকেট খেলা শুরু করার পর প্রতিটি ক্রিকেটারেরই একটাই স্বপ্ন থাকে নিজের ক্রিকেট ক্যারিয়ার যতটা পারা যায় লম্বা করা এবং লম্বা সময় ধরে দাপটের সাথে ক্রিকেট মাঠে পারফর্ম করে খেলে যাওয়া। হয়তো কারো কারো ক্ষেত্রে সেই স্বপ্ন.....
