ঢাকা জেলার স্থানীয় ক্রিকেটারদের জন্য- " ঢাকা জেলা ক্রিকেট লীগ চাই "
ক্যামস বিডি - ডেস্ক
প্রকাশের তারিখ: ২:৩০ পিএম, সোমবার , ১৯ আগস্ট, ২০২৪
প্রতিবেদক - ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম
ঢাকা জেলা ক্রিকেট লীগ চাই
দেশ জুড়ে জনমনে এখন সবকিছু সংস্কারের দাবি উঠেছে হোক সেটা প্রশাসন অথবা দেশের ক্রীড়াঙ্গন।যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ ইতিমধ্যেই ক্রীড়াঙ্গনের সবকিছু ঢেলে সাজানোর ঘোষণা দেওয়ার পর থেকেই দেশের ক্রীড়াঙ্গনে একের পর এক কথা
চারিদিকে ছড়িয়ে পড়েছে,এমনকি নানা ধরনের দাবি-দাওয়ার কথাও শোনা যাচ্ছে।যার ব্যতিক্রম ঘটেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্ষেত্রেও-
দেশের ক্রিকেটের সাথে সম্পৃক্ত প্রথম সারির ব্যক্তিবর্গ থেকে শুরু করে সাধারণ জনগণ এমনকি ক্রিকেটারেরাও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন ধরনের সংস্কারের দাবি তুলেছেন।দেশের ক্রিকেট কাঠামোর পরিবর্তন চাচ্ছেন,নানান ধরনের দাবি-দাওয়া নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে হাজির হচ্ছেন।তারই ধারাবাহিকতায় ঢাকা জেলার স্থানীয় ক্রিকেটারেরাও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে দাবি জানাতে চাচ্ছেন যে,ঢাকা জেলার স্থানীয় ক্রিকেটারদের জন্য " ঢাকা জেলা ক্রিকেট লীগ চাই " ।
কারন আপনারা যারা ক্রিকেট প্লেয়ার আছেন অথবা ক্রিকেট নিয়ে প্রতিনিয়তই খোঁজ খবর রাখেন তারা সকলেই জেনে থাকবেন যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে প্রায় সময়ে বলা হয়ে থাকে যে ৬৪ জেলাতে ক্রিকেট লীগ আয়োজন করার ব্যাপারে যাতে করে দেশের সব জায়গা থেকেই মেধাবী ক্রিকেটারদের কে তুলে আনা যায়। কিন্তু প্রকৃতপক্ষে এটি এখনো বাস্তবায়িত হয় নি।প্রতি বছরই দেশের হাতেগনা কয়েকটি জেলাতে ক্রিকেট লীগ হয়ে থাকে যেমনঃ চট্টগ্রাম ক্রিকেট লীগ,খুলনা ক্রিকেট লীগ,সিলেট ক্রিকেট লীগ,নারায়ণগঞ্জ ক্রিকেট লীগ,ময়মনসিংহ ক্রিকেট লীগ, ফরিদপুর ক্রিকেট লীগ, মুন্সীগঞ্জ ক্রিকেট লীগ, চাঁদপুর ক্রিকেট লীগ ইত্যাদি জেলা ভিত্তিক ক্রিকেট লীগ হয়ে থাকলেও আবার অধিকাংশ জেলাতে ক্রিকেট লীগের নাম গন্ধই নাই বললেই চলে।আর যেই জেলাগুলোতে জেলা ভিত্তিক ক্রিকেট লীগ হয় না তাদের মধ্যে অন্যতম হচ্ছে - ঢাকা জেলা।শুনতে অবাক লাগলেও এটাই সত্যি ঢাকা বাংলাদেশের রাজধানী,ঢাকা ক্রিকেটের প্রান কেন্দ্র হলেও
ঢাকা জেলাতে কোন জেলা ক্রিকেট লীগ হয় না।সেইসাথে ঢাকা জেলা ক্রিকেট লীগ হওয়ার ব্যাপারে তেমন একটা আলাপ আলোচনাও হয় না।যারফলে প্রায় সবসময়েই বৈষম্যের স্বীকার হচ্ছে ঢাকা জেলার স্থানীয় ক্রিকেটাররা।
এখন অনেকেই বলবেন তাহলে ঢাকা ক্রিকেট লীগ যে হয় সেটা তাহলে কি ? আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি-ঢাকা ক্রিকেট লীগ আর ঢাকা জেলা ক্রিকেট লীগ দুইটা কিন্তু এক না।তাছাড়া ঢাকা লীগে কয়জন ঢাকা জেলার স্থানীয় ক্রিকেট প্লেয়ার খেলার সুযোগ পায় একটু খোঁজ নিয়ে দেখবেন।ঢাকা ক্রিকেট লীগ নামে আমাদের দেশে যেই ক্রিকেট লীগ হয় সেটা দেশের সর্বোচ্চ স্বীকৃতিপ্রাপ্ত লীগ,যেখানে দেশের প্রায় সব জেলার ক্রিকেটাররাই অংশগ্রহণ করে থাকেন।
বয়সভিত্তিক লেভেলের পর একজন ক্রিকেটারের পক্ষে নিজের ক্রিকেটীয় মেধাকে মেলে
ধরার অন্যতম মাধ্যম হচ্ছে ঢাকা ক্রিকেট লীগ কিন্তু ঠিক এখানেই সবথেকে
অবহেলার শিকার হয়ে ঢাকা জেলার স্থানীয় ক্রিকেটারেরা। কারন অন্যরা নিজ নিজ
জেলা লীগে খেলার মাধ্যমে পারফর্ম করার সুযোগ পায় আর সেই পারফর্ম দিয়ে ঢাকা
লীগ খেলার সুযোগ পায়।অপরদিকে ঢাকা জেলার স্থানীয় ক্রিকেটারদের জন্য আলাদা
জেলা লীগ না থাকার কারনে পারফর্ম করার সুযোগও পায় না,যার কারনে ঢাকা
ক্রিকেট লিগেও টিম অফিশিয়ালদের কাছে খুব একটা গুরুত্ব পায় না।সেইসাথে ঢাকা
ক্রিকেট লিগের দায়িত্বে থাকা বেশিরভাগ কোচ ঢাকার বাহিরের জেলার হওয়ায় তারা
তাদের নিজ নিজ জেলার ক্রিকেটারদের
কেই আগিয়ে রাখে টিম গঠন করার ক্ষেত্রে।এর ফলেও ঢাকা ক্রিকেট লীগে খুব একটা
সুবিধা করে উঠতে পারে না ঢাকা জেলার স্থানীয় ক্রিকেট প্লেয়াররা হোক সেটা
ঢাক তৃতীয় বিভাগ ক্রিকেট লীগ।
তাছাড়া ঢাকা জেলার স্থানীয় প্লেয়াররা অন্য যেকোনো জেলা লীগ খেলতে গেলে ফরেন/বিদেশি প্লেয়ার হিসেবে বিবেচিত হলেও ঢাকাতে বসবাস করা অন্যজেলার অনেক ক্রিকেটারই বয়সভিত্তিক থেকে শুরু করে বিভিন্ন লীগে ঢাকার হয়েই খেলার সুযোগ পায়।অন্যরা নিজের জেলা লীগের পাশাপাশি ঢাকা ক্রিকেট লীগ অর্থাৎ একসাথে দুইটা লীগ খেলার সুযোগ পেলেও ঢাকার জেলার স্থানীয়
ক্রিকেটারেরা তা থেকে সবসময়ই বঞ্চিত হচ্ছে।
এতে করে দিনের পর দিন ঢাকা জেলার স্থানীয় ক্রিকেটারেরা ক্রিকেট থেকে ঝরে পড়ছে,ক্রিকেট ছেড়ে দিতে বাধ্য হচ্ছে যার কারনে জাতীয় দল থেকে শুরু করে সবখানেই ঢাকা জেলার স্থানীয় ক্রিকেটারদের সংকট দেখা যাচ্ছে।তাই দেশের ক্রিকেট কে এগিয়ে নিতে এবং ঢাকা জেলার স্থানীয় ক্রিকেটারদের টিকিয়ে রাখতে আলদা করে ঢাকা জেলা ক্রিকেট লীগ আয়োজন করা এখন সময়ের দাবি।ঢাকা জেলার স্থানীয় সকল ক্রিকেটারের দাবিতে পরিণত হয়েছে।আশাকরি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ব্যাপারে সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন।
মন্তব্য করুন !
এই সম্পর্কিত আরও পড়ুন
১৭ দফা দাবি নিয়ে বোর্ড পরিচালক ও সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানাতে মিরপুরে বাংলাদেশের ৬৪ জেলার ক্রিকেটার্স
সদ্য দায়িত্ব প্রাপ্ত দুই কর্মকর্তা কে ফুলেল শুভেচ্ছা দিতে বাংলাদেশের ৬৪ জেলার ক্রিকেটার্সরা উপস্থিত হয়েছিল হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর গেইটে..........
বিকেএসপিতে শুরু হতে যাচ্ছে তিন সপ্তাহ ব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স-২০২৪
বিকেএসপিতে শুরু হতে যাচ্ছে তিন সপ্তাহ ব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স-২০২৪।আগামী ১৯ অক্টোবর ২০২৪ থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কোর্সটি শেষ হবে আগামী ০৭ নভেম্বর। ঢাকার সাভারে অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা....
চট্টগ্রাম প্রিমিয়ার লীগে ব্যাটবল হাতে ২০ বছরের বর্ণিল সময় অতিবাহিত করলেন শাহাদাত হোসেন বাবু
প্রফেশনাল ক্রিকেট খেলা শুরু করার পর প্রতিটি ক্রিকেটারেরই একটাই স্বপ্ন থাকে নিজের ক্রিকেট ক্যারিয়ার যতটা পারা যায় লম্বা করা এবং লম্বা সময় ধরে দাপটের সাথে ক্রিকেট মাঠে পারফর্ম করে খেলে যাওয়া। হয়তো কারো কারো ক্ষেত্রে সেই স্বপ্ন পূরণ.......
তরুণ খেলোয়াড়দের জন্য প্রথমবারের মতো ১০০ বলের টুর্নামেন্টের আয়োজন
আগামী মাসে দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। প্রথমবারের মতো তরুণ ক্রিকেটারদের জন্য আয়োজন করা হচ্ছে ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট। "একশো বল, একশো রোমাঞ্চকর মুহূর্ত!" দেখার অপেক্ষায় সকলেই। ২৪ টি দল ৪০+ ম্যাচ ১ টি শিরোপা.....
ওয়ার্ল্ড কাপের শিরোপা এবার এলএমএস বাংলাদেশের দখলে
কেনিয়ার নাইরুবি তে অনুষ্ঠিত হওয়া এল এম এস ওয়ার্ল্ড কাপ ২০২৪-এর একমাত্র অপরাজিত দল হিসেবে শিরোপা জয় করে নিজেদের বিশ্বকাপ মিশন শেষ করলো এলএমএস বাংলাদেশ।.....
