চট্টগ্রাম প্রিমিয়ার লীগে ব্যাটবল হাতে ২০ বছরের বর্ণিল সময় অতিবাহিত করলেন শাহাদাত হোসেন বাবু


camsbd logo

ক্যামস বিডি - ডেস্ক

প্রকাশের তারিখ: ১:৪০ মঙ্গলবার , ২৮ মে, ২০২৪

প্রতিবেদক - ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম


babu-1

চট্টগ্রাম লীগে ২০ বছরের বর্ণিল সময় অতিবাহিত করলেন শাহাদাত হোসেন বাবু

প্রফেশনাল ক্রিকেট খেলা শুরু করার পর প্রতিটি ক্রিকেটারেরই একটাই স্বপ্ন থাকে নিজের ক্রিকেট ক্যারিয়ার যতটা পারা যায় লম্বা করা এবং লম্বা সময় ধরে দাপটের সাথে ক্রিকেট মাঠে পারফর্ম করে খেলে যাওয়া।হয়তো কারো কারো ক্ষেত্রে সেই স্বপ্ন পূরণ হয় আবার কারো কারো ক্ষেত্রে তা অপূর্ণ থেকে যায়।
যদিও খুব অল্পসংখ্যক ক্রিকেটারই পারে নিজের প্রফেশনাল ক্রিকেট ক্যারিয়ারকে দীর্ঘ করতে কারন বেশিরভাগ ক্রিকেটারই তাদের প্রফেশনাল ক্রিকেট ক্যারিয়ার দীর্ঘ করতে না পেরে একটা না একটা সময়ে গিয়ে ঠিকই ব্যর্থ হয়,এর পিছনে আবশ্য বেশকিছু কারনও রয়েছে - হতে পারে সেটা অফ-ফর্মের কারনে অথবা ইনজুরি কারনে,ব্যাক্তিগত/পারিবারিক কারনে অথবা পরিস্থিতির কারনে।

লম্বা সময় ধরে দাপটের সাথে পারফর্ম করে ক্রিকেট মাঠে দাপিয়ে বেড়ানোটা যেকোনো ক্রিকেটারের জন্য একদিক দিয়ে যেমন গৌরবের অন্যদিক দিয়ে তেমন ভাগ্যেরও ব্যাপার।তাই লম্বা সময় ধরে ক্রিকেট মাঠে দাপিয়ে বেড়ানো এসকল ক্রিকেটারদের কে "ভাগ্যবান ক্রিকেটার" হিসেবে বলা যেতেই পারে।আর এই ভাগ্যবান ক্রিকেটারদের তালিকায় নতুন করে যুক্ত হলেন পুলিশ ক্রিকেট ক্লাবের লিজেন্ড খ্যাত ডানহাতি অলরাউন্ডার শাহাদাত হোসেন বাবু।এবারের চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ-২০২৩-২৪ মৌসুমে ডানহাতি এই অলরাউন্ডার ব্যাটবল হাতে চট্টগ্রাম লীগে ২০ বছরের বর্ণিল সময় অতিবাহিত করলেন।

camsbd-ads3
আজ থেকে ২০ বছর আগে ২০০৪ সালে মাত্র ১৫ বছর বয়সে চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছিলেন ডানহাতি অলরাউন্ডার শাহাদাত হোসেন বাবু।২০০১ সালে চট্টগ্রাম অনূর্ধ্ব ১৩ এবং ২০০৩ সালে চট্টগ্রাম অনূর্ধ্ব ১৫ জেলা ও বিভাগীয় দলের হয়ে খেলা তরুণ এই ক্রিকেটার কে মাত্র ১৫ বছর বয়সেই চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে অভিষেক করার সুযোগ করে দেয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী ক্রিকেট ক্লাব শহীদ শাহজাহান সংঘ ক্রিকেট ক্লাব।শহীদ শাহজাহান সংঘ ক্রিকেট ক্লাব ১৫ বছরের তরুণ এই অলরাউন্ডারের ক্রিকেটীয় মেধা পরখ করেন এবং সবার মাঝে তুলে ধরার সুযোগ করে দেন।শাহাদাত হোসেন বাবুও ২০০৪ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত অর্থাৎ দীর্ঘ ৭ বছর শহীদ শাহজাহান সংঘ ক্রিকেট ক্লাবের হয়ে চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে অংশগ্রহণ করে ক্লাবের প্রতি তার কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ করেছেন।

babu-2
এছাড়াও পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন বাবু যেমন- ২০১২ ও ২০১৩ সালে সিটি কর্পোরেশন একাদশের হয়ে,২০১৪ সালে কোয়ালিটি ক্রিকেট ক্লাবের হয়ে,২০১৫ সালে মুক্তিযোদ্ধা ক্রিয়া চক্র লাল দলের হয়ে,২০১৬ ও ২০১৭ সালে ফ্রেন্ডস ক্রিকেট ক্লাবের হয়ে,২০২১ ও ২০২২ সালে সিটি কর্পোরেশন একাদশের হয়ে। ২০১২ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন ক্লাবের হয়ে চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে অংশগ্রহণ করলেও ২০২৪ সালে এসে ডানহাতি এই অলরাউন্ডার আবারো তার শৈশবের ক্লাবে ফিরে যান অর্থাৎ শহীদ শাহজাহান সংঘ ক্রিকেট ক্লাবের হয়ে অংশগ্রহণ করেন।ঘরের ছেলে ঘরে ফিরে আসায় এবং ২০০৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ২০ বছর পূর্তি হওয়ায় বর্ণিল এই ক্রিকেট ক্যারিয়ারের জন্য শাজাহান সংঘ ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে শাহাদাত হোসেন বাবু কে শুভেচ্ছা ও অভিনন্দন প্রদান করেন ক্লাবের খেলোয়াড়,কোচ এবং কর্মকর্তাগন।

লম্বা সময় ধরে চট্টগ্রাম লীগে দাপিয়ে বেড়ানো শাহাদাত হোসেন বাবু যখন যেই ক্লাবের হয়ে খেলেছেন নিজের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে ব্যাটবল হাতে পারফর্ম করে খেলে গেছেন।তার খেলা প্রায় প্রতিটি ক্লাবের হয়ে সেরা অলরাউন্ডারের তালিকায় নিজের নামটি জায়গা করে নিয়েছেন।এবারের মৌসুমেও তার ব্যাতিক্রম হয়নি।শহীদ শাহজাহান সংঘ ক্রিকেট ক্লাবের হয়ে খেলা শাহাদাত হোসেন বাবু এবারের মৌসুমে ১০ ম্যাচ খেলে ব্যাটহাতে ২২৮ রান করার পাশাপাশি বলহাতে ৯ উইকেট শিকার করে দলের সেরা অলরাউন্ডারের তালিকায় নিজের নামটি জায়গা করে নিয়েছেন।

boostingAds-2
শাহাদাত হোসেন বাবুর দীর্ঘ ২০ বছরের বর্ণিল এই ক্রিকেটীয় ক্যারিয়ারে তিনি চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে অত্যন্ত সুনামের সহিত অতিবাহিত করেছে বলাই যায় কারন তার খেলা প্রতি বছরেই তিনি ব্যাটে বলে দাপটের সাথে ক্রিকেট খেলে ক্লাব কর্মকর্তাদের মন জয় করেছে।যাকিনা সত্যিকার অর্থেই প্রশংসার দাবিদার।

মন্তব্য করুন !