১৭ দফা দাবি নিয়ে বোর্ড পরিচালক ও সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানাতে হোম অব ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ৬৪ জেলার ক্রিকেটার্স
ক্যামস বিডি - ডেস্ক
প্রকাশের তারিখ: ৭:৩০ পিএম, রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪
প্রতিবেদক - ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম
বাংলাদেশের ৬৪ জেলার ক্রিকেটার্সের ১৭ দফা দাবি
দেশজুড়ে যখন সংস্করণের হাওয়া বইছে তখন সেই হাওয়া লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গায়েও।ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক থেকে শুরু করে সভাপতির ও পরিবর্তন এসেছে।বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রিকেট বিশ্লেষক শ্রদ্ধাভাজন জনাব মোঃ নাজমুল আবেদীন ফাহিম স্যার এবং বোর্ড সভাপতির দায়িত্ব পেছেন সাবেক অধিনায়ক এবং সাবেক নির্বাচক জনাব মোঃ ফারুক আহমেদ স্যার।সদ্য দায়িত্ব প্রাপ্ত দুই কর্মকর্তা কে ফুলেল শুভেচ্ছা দিতে বাংলাদেশের ৬৪ জেলার ক্রিকেটার্সরা উপস্থিত হয়েছিল হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর গেইটে।
৬৪ জেলার ক্রিকেটার্সরা একত্রিত হয়ে বোর্ড পরিচালক শ্রদ্ধাভাজন নাজমুল আবেদীন ফাহিম স্যার কে ফুলেল শুভেচ্ছা জানায় ফাহিম স্যারও তা সাদরে গ্রহণ করে নেন।ফুলেল শুভেচ্ছা দেয়ার পরপরই বাংলাদেশের ৬৪ জেলার ক্রিকেটার্সদের প্রতিনিধিরা একে একে তাদের ১৭ দাবি নাজমুল আবেদীন ফাহিম স্যারের কাছে পেশ করেন। সকল দাবি-দাওয়া শুনার পর ৬৪ জেলার ক্রিকেটার্সদের কে আশ্বস্ত করেন এবং
তাদের সকলের উদ্দেশ্যে-
নাজমুল আবেদীন ফাহিম স্যার বলেন-"তোমাদের দাবিগুলো যৌক্তিক এবং বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে দাবিগুলো যাচাই বাছাই করে আমলে আনা হবে,সবগুলো দাবি একসাথে বাস্তবায়ন করা সম্ভব না হলেও ধাপে ধাপে দাবি গুলো বাস্তবায়ন করার চেষ্টা করা হবে"।
ফাহিম স্যারের এই বক্তব্যে বাংলাদেশের ৬৪ জেলার ক্রিকেটার্সদের প্রতিনিধিরা কিছুটা হলেও ভরসা পেয়েছেন এবং ৬৪ জেলা থেকে আসা সকল ক্রিকেটারদের কে আজকের মতো চলে যেতে বলেছেন সেইসাথে সকলের উদ্দশ্যে এটাও বলেছেন যদি তাদের এই দাবিগুলো বাস্তবায়িত না হয় তাহলেও সবাই যাতে ভবিষ্যতেও প্রতিনিধিদের ডাকে সাড়া দিয়ে একত্রিত হন।
বাংলাদেশের ৬৪ জেলার ক্রিকেটার্সের দেওয়া ১৭ দফা দাবি নিম্নে হুবুহু দেওয়া হল-
১। প্রতি বছরের ঘরোয়া ক্রিকেট লীগের সময়সূচী অথবা ক্যালেন্ডার প্রকাশ করতে হবে এবং নির্দিষ্ট সময়ে ঘরোয়া ক্রিকেট লীগ মাঠে গড়াতে হবে।
২। জাতীয় ক্রিকেট লীগে প্রত্যেকটি বিভাগের দ্বিতীয় সারির দল থাকতে হবে এবং প্রতি বছর জাতীয় লীগের দ্বিতীয় সারির দলগুলোর লীগ আয়োজন করতে হবে।
৩। ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লীগে প্রতি বছর তিনটি ফরম্যাটের লীগ ( ওয়ানডে,টি-টুয়েন্টি ও তিন দিনের ম্যাচ ) আয়োজন করতে হবে।ঢাকা প্রথম বিভাগ টি-টুয়েন্টি টুর্নামেন্ট প্রতিবছর সম্পূর্ণভাবে আলাদাভাবে দলবদল এবং খেলোয়াড়দের আলাদা পারিশ্রমিকের মাধ্যমে আয়োজন করতে হবে।
৪। প্রতি বছর ঢাকা লীগে প্রথম বিভাগ,দ্বিতীয় বিভাগ ও তৃতীয় বিভাগ খেলা শেষে সেরা ক্রিকেটারদের নিয়ে আলাদাভাবে ক্রিকেট বোর্ডের অধীনে ক্যাম্পিংয়ের সুযোগ করে দিতে হবে।
৫। প্রতি বছর ঢাকা লীগের প্রথম বিভাগ,দ্বিতীয় বিভাগ,তৃতীয় বিভাগ থেকে সেরা ৩০ জন ক্রিকেটারদের নিয়ে তিন বিভাগের সর্বমোট ৯০ জন ক্রিকেটারকে বেতন ভুক্ত করতে হবে, এক বছর জন্য (বর্তমান লীগ থেকে শুরু করে নতুন লীগ আসা পর্যন্ত ক্রিকেটারদের বেতন চলমান থাকবে)
৬। ক্রিকেট বোর্ডে প্রত্যেক খেলোয়াড় সিলেকশন করার ক্ষেত্রে ক্রিকেটারদের মেধার ভিত্তিতে মূল্যায়ন করতে হবে এবং এখানে কোন স্বজনপ্রীতি,কোন ফোন কল,কোন সুপারিশ থাকতে পারবে না।
৭। ঢাকা লীগের ক্লাবের সাথে ক্রিকেটারদের চুক্তিপত্র স্ট্যাম্প পেপারের মাধ্যমে সম্পন্ন করতে হবে এবং উভয় পক্ষের কাছেই উক্ত চুক্তিপত্রের কপি থাকেতে হবে।কোন ক্রিকেটার যদি তার চুক্তিপত্র অনুযায়ী ক্লাব থেকে সঠিক সময় পারিশ্রমিক না পায় তাহলে অবশ্যই ভুক্তভোগী ক্রিকেটারদের পারিশ্রমিকের দায়িত্বভার ক্রিকেট বোর্ডকে নিতে হবে।
৮। ঢাকা দ্বিতীয় বিভাগ এবং তৃতীয় বিভাগ, ক্রিকেট লীগের পাশাপাশি একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে হবে।
৯। জাতীয় চ্যাম্পিয়ানশিপ ক্রিকেটের চূড়ান্ত পর্বের ম্যাচগুলো ৩ দিনের ক্রিকেট ম্যাচের মাধ্যমে পরিচালনা করতে হবে এবং ম্যাচ ফি বাড়াতে হবে।
১০। আম্পায়ারিং-এর মান অবশই ভালো হতে হবে এবং আম্পায়ারদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।খেলার পরিচালনার জন্য ভালো মানের বল এবং ভালো মানের উইকেট নিশ্চেত করতে হবে।
১১। বাংলাদেশের প্রত্যেক জেলা ক্রিকেট লীগ প্রতিবছর সঠিক সময়ে একটি ৫০ ওভারের ওয়ানডে লিগ এবং একটি টি- টোয়েন্টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে হবে এবং প্রত্যেকটি জেলায় ক্রিকেটের প্রাকটিস সুযোগ-সুবিধা বাড়াতে হবে।
১২। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে চাকরিরত কোন কোচ,ক্রিকেট বোর্ডের বাহিরে কোন প্রাইভেট একাডেমির সাথে কাজ বা চাকরি করতে পারবে না।
১৩। ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লীগের প্রত্যেকটি ম্যাচ অনলাইনের/বিসিবির ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি সম্প্রচার করতে হবে।(ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ যেভাবে সম্প্রচার করা হয়)।
১৪। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েনকে নতুন করে পূর্ণগঠন করতে হবে।কোয়ার-কে সম্পূন স্বাধীনভাবে এবং ক্রিকেটারদের স্বার্থে কাজ করতে হবে।
১৫। বিসিবি রেজিস্টার্ড কোন ক্রিকেটার ইনজুরিতে আক্রান্ত হলে সে ক্রিকেটারদের চিকিৎসার দায়িত্ব নিতে ক্রিকেট বোর্ডকেএগিয়ে আসতে হবে।
১৬। ঢাকা তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট প্রত্যেক বছর সঠিক সময়ে মাঠে গড়াতে হবে। (সর্বনিম্ন এন্ট্রি ফি ধার্য করিতে হবে)।
১৭। সকল ফ্রাঞ্চাইজি লীগে প্রেয়ার অকশন সহ ক্রিকেটারদের জন্য উন্মুক্ত রাখতে হবে।
দেশের ঘরোয়া ক্রিকেটের উন্নয়নে এবং ৬৪ জেলার ক্রিকেটার্সদের স্বার্থে করা দাবিগুলো ভবিষ্যতে কতটুকু বাস্তবে রূপ নিবে সেটাই দেখবার অপেক্ষায় বাংলাদেশের ৬৪ জেলার ক্রিকেটার্সরা।
মন্তব্য করুন !
এই সম্পর্কিত আরও পড়ুন
ঢাকা জেলার স্থানীয় ক্রিকেটারদের জন্য " ঢাকা জেলা ক্রিকেট লীগ চাই "
দেশ জুড়ে জনমনে এখন সবকিছু সংস্কারের দাবি উঠেছে হোক সেটা প্রশাসন অথবা দেশের ক্রীড়াঙ্গন।যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ ইতিমধ্যেই ক্রীড়াঙ্গনের সবকিছু ঢেলে সাজানোর ঘোষণা দেওয়ার পর থেকেই দেশের ক্রীড়াঙ্গনে একের পর এক কথা চারিদিকে ছড়িয়ে পড়েছে......
তরুণ খেলোয়াড়দের জন্য প্রথমবারের মতো ১০০ বলের টুর্নামেন্টের আয়োজন
আগামী মাসে দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। প্রথমবারের মতো তরুণ ক্রিকেটারদের জন্য আয়োজন করা হচ্ছে ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট। "একশো বল, একশো রোমাঞ্চকর মুহূর্ত!" দেখার অপেক্ষায় সকলেই। ২৪ টি দল ৪০+ ম্যাচ ১ টি শিরোপা.....
বিকেএসপিতে শুরু হতে যাচ্ছে তিন সপ্তাহ ব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স-২০২৪
বিকেএসপিতে শুরু হতে যাচ্ছে তিন সপ্তাহ ব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স-২০২৪।আগামী ১৯ অক্টোবর ২০২৪ থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কোর্সটি শেষ হবে আগামী ০৭ নভেম্বর। ঢাকার সাভারে অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা....
ওয়ার্ল্ড কাপের শিরোপা এবার এলএমএস বাংলাদেশের দখলে
কেনিয়ার নাইরুবি তে অনুষ্ঠিত হওয়া এল এম এস ওয়ার্ল্ড কাপ ২০২৪-এর একমাত্র অপরাজিত দল হিসেবে শিরোপা জয় করে নিজেদের বিশ্বকাপ মিশন শেষ করলো এলএমএস বাংলাদেশ।.....
আবু বকরের দাপটিয় বোলিংয়ে সেমিতে বাড্ডা নির্মাণ ক্রিকেট একাডেমি
ইসমাইল সার্জিক্যাল প্রেজেন্ট টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর আজকের দিনের ডু অর ডাই ম্যাচে বিগ ব্যাশ ওয়ারিয়র্স এবং বাড্ডা নির্মাণ ক্রিকেট একাডেমি একে অপরের মুখোমুখি হয় । মুড়াপাড়া ক্রিকেট....
