লেগস্পিনার সাজ্জাতের বোলিং জাদুতে নাজেহাল ডিসেন্ট বয়েজ ক্রিকেট একাডেমি
ক্যামস বিডি - ডেস্ক
প্রকাশের তারিখ: ৬:০০ শনিবার , ২০ মে, ২০২৪
প্রতিবেদক - ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম
ম্যান অফ দ্যা ম্যাচ-সাজ্জাত সাদ
ব্র্যাস ট্র্যাক্স প্রেজেন্ট ইয়ং
ট্যালেন্ট ক্রিকেট ক্লাব হান্ড্রেড বলস একাডেমি কাপ ২০২৪ এর আজকের দিনের
প্রথম ম্যাচে সি গ্রুপের জোবান দর্জি ক্লাব এবং ডিসেন্ট বয়েজ ক্রিকেট
একাডেমি একে অপরের মুখোমুখি হয় । আশিয়ান সিটি গ্রাউন্ডে অনুষ্ঠিত হওয়া
সকালের এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় জোবান দর্জি
ক্লাবের দলীয় অধিনায়ক খাইরুল বাশার । খাইরুল বাশারের নেয়া সিদ্ধান্তটি কতটা
সঠিক ছিল বলহাতে তা প্রমান করে দিয়েছে জোবান দর্জি ক্লাবের বোলাররা।
কারন টসে হেরে আগে ব্যাট করতে নেমে ডিসেন্ট বয়েজ ক্রিকেট একাডেমির ব্যাটাররা বিপক্ষ দলের বোলারদের বোলিংয়ের বিপক্ষে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি। দলীয় ৬ রানের মাথায় ডিসেন্ট বয়েজ ক্রিকেট একাডেমি তাদের প্রথম উইকেট হারাতে বাধ্য হয়। ম্যাচে পরবর্তীতে বল হাতে আরও ভয়ংকর রুপ ধারন করে দর্জি ক্লাবের বোলাররা যার ফলে একে পর এক উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়তে থাকে ডিসেন্ট বয়েজ ক্রিকেট একাডেমি। বিশেষ করে জোবান দর্জি ক্লাবের ডানহাতি লেগ স্পিনার সাজ্জাত সাদ আজকের এই ম্যাচে আলাদা করে সকলের নজর কেড়েছেন।তার করা একে পর লেগস্পিন ঘূর্ণিতে নাজেহাল হয়ে অসহায় আত্মসমর্পণ করেছেন ডিসেন্টের ব্যাটাররা।ডানহাতি এই লেগস্পিনার তার বোলিং জাদুতে একাই পুরো ম্যাচের চিত্র পাল্টে দিয়েছেন।বর্তমান ক্রিকেটে লেগস্পিনারাই যে ম্যাচ উইনার সেটাই যেন আজকের এই ম্যাচে অক্ষরে অক্ষরে প্রমান করে দিলেন সাজ্জাত সাদ।
সাজ্জাত সাদের জাদুকরী এই বোলিং ইনিংসটিতে তিনি ২০ বল করে ১.৮ ইকোনমিতে মাত্র ৭ রানের বিনিময়ে বিপক্ষ দলের মুল্যবান ৪ টি উইকেট শিকার করেন। যেখানে তার করা ২০ বলের মধ্যে ১৫টি বলই ছিল ডট বল। যাকিনা ডিসেন্ট বয়েজ ক্রিকেট একাডেমিকে পুরো ম্যাচেই ভুগিয়েছে।
সাজ্জাতের বোলিংয়ের কাছে পরাস্ত হয়ে ডিসেন্ট বয়েজ ক্রিকেট একাডেমি তাদের ব্যাটিং ইনিংস ১০৪ রানেই শেষ করতে বাধ্য হয়।
১০৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সাজ্জাতের দল জোবান দর্জি ক্লাব । সেই সাথে টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল নিশ্চিত করে।দলের পক্ষে বল হাতে জাদুকরী বোলিং করে ম্যাচ জয়ে কার্যকারী ভূমিকা রাখায় সাজ্জাত সাদকে কে আজকের এই ম্যাচের ম্যাচ সেরা হিসেবে নির্বাচিত করা হয়েছে।
মন্তব্য করুন !
এই সম্পর্কিত আরও পড়ুন
প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো কদমতলা পূর্ব বাসাবো স্কুল।
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ২০২৩-২৪ (ঢাকা মেট্রো)-র ফাইনাল ম্যাচে সিটি ক্লাব গ্রাউন্ডে একে অপরের মুখোমুখি হয় এবারের আসরের শক্তিশালী দুই স্কুল ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ। উত্তেজনায় ভরা.......
চট্টগ্রাম প্রিমিয়ার লীগে ব্যাটবল হাতে ২০ বছরের বর্ণিল সময় অতিবাহিত করলেন শাহাদাত হোসেন বাবু
প্রফেশনাল ক্রিকেট খেলা শুরু করার পর প্রতিটি ক্রিকেটারেরই একটাই স্বপ্ন থাকে নিজের ক্রিকেট ক্যারিয়ার যতটা পারা যায় লম্বা করা এবং লম্বা সময় ধরে দাপটের সাথে ক্রিকেট মাঠে পারফর্ম করে খেলে যাওয়া। হয়তো কারো কারো ক্ষেত্রে সেই স্বপ্ন.....
রিয়াজের ১১৩* রানের টর্নেডো ইনিংসে দুর্দান্ত এক জয় পেল ১০/১২ ক্রিকেটারস
উত্তরা বিগ ব্যাশ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর ১০/১২ ক্রিকেটারস বনাম ফ্যালকন স্ট্রাইকারসের মধ্যকার ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ১০/১২ ক্রিকেটারসের দলীয় অধিনায়ক আবির হাসান। টসে জিতে..........
আবু বকরের দাপটিয় বোলিংয়ে সেমিতে বাড্ডা নির্মাণ ক্রিকেট একাডেমি
ইসমাইল সার্জিক্যাল প্রেজেন্ট টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর আজকের দিনের ডু অর ডাই ম্যাচে বিগ ব্যাশ ওয়ারিয়র্স এবং বাড্ডা নির্মাণ ক্রিকেট একাডেমি একে অপরের মুখোমুখি হয় । মুড়াপাড়া ক্রিকেট....
সাখাওয়াত হোসেনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ফাইনালে আবাহনী ক্রীড়া চক্র
চাঁদপুর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২৩-২৪ এর সেমিফাইনাল ম্যাচে চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমি এবং আবাহনী ক্রীড়া চক্র একে অপরের মুখোমুখি হয়।চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার....
