বিকেএসপি তে শুরু হয়ে গেল ঢাকা প্রিমিয়ার ডিভিশন মহিলা ক্রিকেট লিগ ২০২৩-২৪ আসর


camsbd logo

ক্যামস বিডি - ডেস্ক

প্রকাশের তারিখ: ৬:৪০ শুক্রবার , ১৭ মে, ২০২৪

প্রতিবেদক - মোঃ তানভীর মাহতাব


women cricket league

সংগ্রহীত ছবি - BCB

দেশের সবাই যখন ছেলেদের বিশ্বকাপ নিয়ে ব্যস্ত এরই মাঝে বিকেএসপি তে শুরু হয়ে গেল ঢাকা প্রিমিয়ার ডিভিশন মহিলা ক্রিকেট লিগ ২০২৩-২৪ মৌসুমের এবারের আসর। ঢাকার সাভারে অবস্থিত বিকেএসপির ৩ নাম্বার মাঠে উদ্বোধনী ম্যাচে একে অপরের মুখোমুখি হয় রূপালী ব্যাংক স্পোর্টিং ক্লাব লিমিটেড এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি মহিলা ক্রিকেট টিম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন-(এনডিসি, পিএসসি, বিকেএসপি'র মহা পরিচালক) কাজী হাবিবুল বাশার (বিসিবি মহিলা শাখার প্রধান) ও ইঞ্জিনিয়ার ফেরোজা করিম নেলি (সদস্য সচিব, মহিলা শাখা)।

hovozoAds-1
দিনের অন্য ম্যাচে বিকেএসপির ১ নাম্বার মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব এর মুখোমুখি হয় জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাব। দিনের শেষ ম্যাচে বিকেএসপির ২ নাম্বার মাঠে কলাবাগান ক্রীড়া চক্রের মুখোমুখি হয় সিটি ক্লাব। সর্বমোট ১০ টি দল নিয়ে এবারের আসর টি শুরু হয়েছে।

women cricket league
ঢাকা প্রিমিয়ার ডিভিশন মহিলা ক্রিকেট লিগের এবারের আসরের অংশগ্রহণকারী ১০ টি দল যথাক্রমে- আবাহনী ক্লাব লিমিটেড,খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি),গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড,রূপালী ব্যাংক স্পোর্টিং ক্লাব লিমিটেড , বাংলাদেশ আনসার ও ভিডিপি মহিলা ক্রিকেট টিম, মোহামেডান স্পোর্টিং ক্লাব, জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাব।

emsistechAds-1
প্রিমিয়ার ক্রিকেট লিগের এবারের আসরে নতুন করে যুক্ত হয়েছে বেশ কিছু সুযোগ সুবিধা, যেখানে আসরের চ্যাম্পিয়ন দল পাবে দেড় লক্ষ টাকা এবং রানার্স আপ দল পাবে এক লক্ষ টাকা।এছাড়াও আসরের তৃতীয় স্থান অধিকারী দল পাবে পঞ্চাশ হাজার টাকা এবং চতুর্থ অবস্থান দখল করি দল পাবে চল্লিশ হাজার টাকা। সেইসাথে ঢাকা প্রিমিয়ার ডিভিশন মহিলা ক্রিকেট লিগের সবগুলো ম্যাচ উপরে উল্লেখিত বিকেএসপির তিনটি মাঠেই অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন !