প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো কদমতলা পূর্ব বাসাবো স্কুল।
ক্যামস বিডি - ডেস্ক
প্রকাশের তারিখ: ২:৪০ বৃহস্পতিবার , ১৬ মে, ২০২৪
প্রতিবেদক - ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম
চ্যাম্পিয়ন - কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট
২০২৩-২৪ (ঢাকা মেট্রো)-র ফাইনাল ম্যাচে সিটি ক্লাব গ্রাউন্ডে একে অপরের
মুখোমুখি হয় এবারের আসরের শক্তিশালী দুই স্কুল ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড
কলেজ এবং কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ। উত্তেজনায় ভরা প্রাইম
ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ২০২৩-২৪ (ঢাকা মেট্রো)-র ফাইনাল ম্যাচে টসে
জিতে প্রথমেই বোলিং করার সিদ্ধান্ত নেয় কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড
কলেজের দলীয় অধিনায়ক। কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের দলীয়
অধিনায়কের বোলিং করার সিদ্ধান্তটি যে মটেও ভুল ছিল না বল হাতে তা হাড়েহাড়ে
প্রমান করে দলের বোলাররা।
কারন টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচোট খায় গতবারের চ্যাম্পিয়ন
ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ।কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের
বোলারদের দুর্দান্ত বোলিং নৈপুণ্য কাছে কোন প্রাকার সুবিধা করে উঠতে পারেনি
ক্যামব্রিয়ানের প্রথম সারির ব্যাটাররা। অসহায় আত্মসমর্পণ করে একে একে
সাঁজঘরে যেতে বাধ্য হয়।যদিও দলের এমন করুন অবস্থাতেও ব্যাট হাতে একপাশ আঘলে
রেখে দায়িত্বশীল ভূমিকা পালন করে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের
ব্যাটার রেজওয়ানুল।
দেখে শুনে খেলে ব্যাক্তিগত রান সংগ্রহ কারার পাশাপাশি দলীয় স্কোরবোর্ডে রান
জমা করতে থাকেন।রেজওয়ানুলের ব্যাটে ভর করে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ
ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে গেলেও শেষ পর্যন্ত সিফাতের বোলিং তোপে আবারও
ছিটকে পড়ে রেজওয়ানুলের স্কুল । নিজ স্কুলের হয়ে ৫১ বলে ৬৮ রানের ইনিংস খেলা
রেজওয়ানুল আউট হলে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ফাইনালে ১১২ রানেই
গুটিয়ে পড়ে। নির্ধারিত ২০ ওভারে ১৯.৫ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে
ফেলে।ফাইনালে কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের পক্ষ ৩ উইকেট শিকার
করেন দলের সফল বোলার সামি ।
১১৩ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড
কলেজের শুরুটাও ভালো হয়নি।ফাইনাল ম্যাচ বলে কথা,ফাইনাল ম্যাচে নার্ভ ধরে
রাখা কতটা কঠিন তা যেন হাড়েহাড়ে টের পাচ্ছিলেন স্কুলে পড়া এই তরুণ সকল
ক্রিকেটাররা।তাছাড়া লো-স্কোরিং সব সময়ই নাটকীতায় ভরপুর হয় ,আর সেটারই
সাক্ষী হয়ে রইলো ফাইনাল ম্যাচ উপস্থিত থাকা সকলেই । ক্যামব্রিয়ান স্কুল
অ্যান্ড কলেজের বোলারদের ইকোনোমিকাল বোলিং এবং কদমতলা পূর্ব বাসাবো স্কুল
অ্যান্ড কলেজ ব্যাটারদের একে একে অসহায় আত্মসমর্পণ ম্যাচের উত্তেজনা
অনেকটাই বাড়িয়ে দেয়। ১১৩ রানের সহজ টার্গেটেও যেন এক পর্যায়ে পাহাড়সমান
টার্গেট মনে হতে শুরু হয় কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের
ব্যাটারদের কাছে । ম্যাচের এই উত্তাপ যখন মাঠের চারদিকে ছড়িয়ে পড়ে ঠিক তখনই
ব্যাট হাতে দায়িত্ব নিতে শুরু করে বাসাবো স্কুলের ব্যাটার রানা।
রানার দায়িত্বশীল ২৬ রানের সাথে শেষ দিকে সিফাতে ১৩ বলে ২০ রানের ম্যাচ
উইনিং ইনিংসের উপর ভর করে ১৮ ওভারে ২ উইকেট হাতে রেখেই জয় তুলে শেষ হাসি
হাসে কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড
কলেজের পক্ষে বল হাতে ২৫ রানের বিনিময়ে ৩ টি মূল্যবান উইকেট শিকার করেন
জিহাদ। সেইসাথে উত্তেজনায় ভরা ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন শক্তিশালী
ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজকে ২ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো
চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ।
আগামী ২০ মে থেকে শুরু হওয়া প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের চূড়ান্ত
শিরোপা লড়াইয়ে। ৭ বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের পাশাপাশি ঢাকা
মেট্রো থেকে জাতীয় চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে অংশ নিবে চ্যাম্পিয়ন কদমতলা
পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ এবং রানার্স-আপ ক্যামব্রিয়ান স্কুল
অ্যান্ড কলেজ।
মন্তব্য করুন !
এই সম্পর্কিত আরও পড়ুন
বিকেএসপি তে শুরু হয়ে গেল ঢাকা প্রিমিয়ার ডিভিশন মহিলা ক্রিকেট লিগ ২০২৩-২৪ আসর
দেশের সবাই যখন ছেলেদের বিশ্বকাপ নিয়ে ব্যস্ত এরই মাঝে বিকেএসপি তে শুরু হয়ে গেল ঢাকা প্রিমিয়ার ডিভিশন মহিলা ক্রিকেট লিগ ২০২৩-২৪ মৌসুমের এবারের আসর।ঢাকার সাভারে অবস্থিত বিকেএসপির.....
রিয়াজের ১১৩* রানের টর্নেডো ইনিংসে দুর্দান্ত এক জয় পেল ১০/১২ ক্রিকেটারস
উত্তরা বিগ ব্যাশ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর ১০/১২ ক্রিকেটারস বনাম ফ্যালকন স্ট্রাইকারসের মধ্যকার ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ১০/১২ ক্রিকেটারসের দলীয় অধিনায়ক আবির হাসান। টসে জিতে..........
লেগস্পিনার সাজ্জাতের বোলিং জাদুতে নাজেহাল ডিসেন্ট বয়েজ ক্রিকেট একাডেমি
ব্র্যাস ট্র্যাক্স প্রেজেন্ট ইয়ং ট্যালেন্ট ক্রিকেট ক্লাব হান্ড্রেড বলস একাডেমি কাপ ২০২৪ এর আজকের দিনের প্রথম ম্যাচে সি গ্রুপের জোবান দর্জি ক্লাব এবং ডিসেন্ট বয়েজ ক্রিকেট একাডেমি একে অপরের মুখোমুখি হয়....
সাখাওয়াত হোসেনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ফাইনালে আবাহনী ক্রীড়া চক্র
চাঁদপুর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২৩-২৪ এর সেমিফাইনাল ম্যাচে চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমি এবং আবাহনী ক্রীড়া চক্র একে অপরের মুখোমুখি হয়।চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার....
আবু বকরের দাপটিয় বোলিংয়ে সেমিতে বাড্ডা নির্মাণ ক্রিকেট একাডেমি
ইসমাইল সার্জিক্যাল প্রেজেন্ট টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর আজকের দিনের ডু অর ডাই ম্যাচে বিগ ব্যাশ ওয়ারিয়র্স এবং বাড্ডা নির্মাণ ক্রিকেট একাডেমি একে অপরের মুখোমুখি হয় । মুড়াপাড়া ক্রিকেট....
