পাভেল খানের স্পিন ঘূর্ণিতে নাটকীয় এক জয় পেল আসওয়াদ ক্রিকেট একাডেমি
ক্যামস বিডি - ডেস্ক
প্রকাশের তারিখ: ১:৪০ পিএম, শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
প্রতিবেদক - ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম
ম্যান অফ দ্যা ম্যাচ-পাভেল খান
পাভেল খানের বোলিং পারফর্মেন্সের উপর ভর করে জয় দিয়েই
এবারের টুর্নামেন্ট শুরু করলো আসওয়াদ ক্রিকেট একাডেমি
জিপিএল গোল্ড কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এ দিনের ২য় ম্যাচে ম্যাজেসটিক ঢাকা টাইগার্স এবং আসওয়াদ ক্রিকেট একাডেমি একে অপরের মুখোমুখি হয়। গোপালগঞ্জ জেলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আসওয়াদ ক্রিকেট একাডেমির দলীয় অধিনায়ক জহির।টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাট হাতে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি আসওয়াদ ক্রিকেট একাডেমির ব্যাটাররা।
ম্যাজেসটিক ঢাকা টাইগার্সের বোলারদের দুর্দান্ত বোলিংয়ের কাছে পরাস্ত হয়ে মাত্র ১১১ রানেই গুটিয়ে যায় আসওয়াদ ক্রিকেট একাডেমি।১১২ রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে ম্যাজেসটিক ঢাকা টাইগার্সের ব্যাটাররা প্রতিপক্ষ দলের বোলারদের বোলিংয়ের বিপক্ষে এভাবে হোঁচট খাবে তা তারা ব্যাটিংয়ে নামার আগে মোটেও কল্পনা করেনি।
কিন্তু বলহাতে এই অসাধ্য সাধন করেছেন আসওয়াদ ক্রিকেট একাডেমির বোলাররা।বিশেষ করে আসওয়াদ ক্রিকেট একাডেমির বাঁহাতি স্পিনার অভিজ্ঞ পাভেল খান বলহাতে একাই ম্যাচের মোড় পাল্টে দেন। ১১২ রানের মামুলি টার্গেটকেও ম্যাচের এক সময় পাহাড় সমান রানে পরিণত করেন।
পাভেল খানের দাপটিয় এই বোলিং ইনিংসটিতে তিনি ৪ ওভার বল করে ৪ ইকোনমিতে
মাত্র ১৬ রানের বিনিময়ে বিপক্ষ দলের মুল্যবান ৪ টি উইকেট শিকার করেন। তার
বাঁহাতের স্পিন ঘূর্ণিতে পরাস্ত হয়ে একে একে সাঁঝঘরে যেতে বাধ্য হন
ম্যাজেসটিক ঢাকা টাইগার্সের ব্যাটাররা। অভিজ্ঞ এই ক্রিকেটার একাই
ম্যাজেসটিক ঢাকা টাইগার্সের কে পুরো ম্যাচেই ভুগিয়েছে। পাভেলের বোলিং তোপে
ম্যাজেসটিক ঢাকা টাইগার্স তাদের ব্যাটিং ইনিংস মাত্র ৪৯ রানেই শেষ করতে
বাধ্য হয়।
দিনশেষে ৬২ রানের বিশাল জয় পায় আসওয়াদ ক্রিকেট একাডেমি। সেইসাথে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়েই এবারের জিপিএল গোল্ড কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর যাত্রা শুরু করেন। দলের
পক্ষে বল হাতে দাপটিয় বোলিং করে ম্যাচ জয়ে কার্যকারী ভূমিকা রাখায় পাভেল খান কে এই ম্যাচের ম্যাচ সেরা হিসেবে নির্বাচিত করা হয়েছে।
মন্তব্য করুন !
এই সম্পর্কিত আরও পড়ুন
চট্টগ্রাম প্রিমিয়ার লীগে ব্যাটবল হাতে ২০ বছরের বর্ণিল সময় অতিবাহিত করলেন শাহাদাত হোসেন বাবু
প্রফেশনাল ক্রিকেট খেলা শুরু করার পর প্রতিটি ক্রিকেটারেরই একটাই স্বপ্ন থাকে নিজের ক্রিকেট ক্যারিয়ার যতটা পারা যায় লম্বা করা এবং লম্বা সময় ধরে দাপটের সাথে ক্রিকেট মাঠে পারফর্ম করে খেলে যাওয়া। হয়তো কারো কারো ক্ষেত্রে সেই স্বপ্ন পূরণ.......
বিকেএসপি তে শুরু হয়ে গেল ঢাকা প্রিমিয়ার ডিভিশন মহিলা ক্রিকেট লিগ ২০২৩-২৪ আসর
দেশের সবাই যখন ছেলেদের বিশ্বকাপ নিয়ে ব্যস্ত এরই মাঝে বিকেএসপি তে শুরু হয়ে গেল ঢাকা প্রিমিয়ার ডিভিশন মহিলা ক্রিকেট লিগ ২০২৩-২৪ মৌসুমের এবারের আসর। ঢাকার সাভারে অবস্থিত বিকেএসপির ৩ নাম্বার মাঠে উদ্বোধনী ম্যাচে.....
লেগস্পিনার সাজ্জাতের বোলিং জাদুতে নাজেহাল ডিসেন্ট বয়েজ ক্রিকেট একাডেমি
ব্র্যাস ট্র্যাক্স প্রেজেন্ট ইয়ং ট্যালেন্ট ক্রিকেট ক্লাব হান্ড্রেড বলস একাডেমি কাপ ২০২৪ এর আজকের দিনের প্রথম ম্যাচে সি গ্রুপের জোবান দর্জি ক্লাব এবং ডিসেন্ট বয়েজ ক্রিকেট একাডেমি একে অপরের মুখোমুখি হয়....
রিয়াজের ১১৩* রানের টর্নেডো ইনিংসে দুর্দান্ত এক জয় পেল ১০/১২ ক্রিকেটারস
উত্তরা বিগ ব্যাশ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর ১০/১২ ক্রিকেটারস বনাম ফ্যালকন স্ট্রাইকারসের মধ্যকার ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ১০/১২ ক্রিকেটারসের দলীয় অধিনায়ক আবির হাসান। টসে জিতে..........
আবু বকরের দাপটিয় বোলিংয়ে সেমিতে বাড্ডা নির্মাণ ক্রিকেট একাডেমি
ইসমাইল সার্জিক্যাল প্রেজেন্ট টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর আজকের দিনের ডু অর ডাই ম্যাচে বিগ ব্যাশ ওয়ারিয়র্স এবং বাড্ডা নির্মাণ ক্রিকেট একাডেমি একে অপরের মুখোমুখি হয় । মুড়াপাড়া ক্রিকেট....
