সেপ্টেম্বরে মাঠে গড়াতে যাচ্ছে এবারের মৌসুমের ঢাকা তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬


camsbd logo

ক্যামস বিডি - ডেস্ক

প্রকাশের তারিখ: ২:৩০ পিএম, সোমবার , ১৩ আগস্ট, ২০২৬

প্রতিবেদক - ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম


ঢাকা তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট লীগ

ঢাকা তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬

বয়স ভিত্তিক পর্যায়ের ক্রিকেটের পর যদি দেশের ক্রিকেটের পাইপলাইন কে আরও সমৃদ্ধ করে গড়ে তোলার কোন মাধ্যম থাকে তার মধ্যে অন্যতম একটি মাধ্যম হল ঢাকা তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট টুর্নামেন্ট। ঢাকা তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে একজন তরুণ ক্রিকেটার তার ঢাকা ক্রিকেট লীগের জার্নি শুরু করে। তাছাড়া বয়স ভিত্তিক দল থেকে ছিটকে পরা ক্রিকেটার দের জন্য এবং বয়স ভিত্তিক পর্যায়ে খেলতে সুযোগ না পাওয়া ক্রিকেটারদের জন্য ঢাকা তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট টুর্নামেন্ট একটা সুবর্ণ সুযোগ বলয়াই যায়। তাই তো সারা বাংলাদেশের হাজার হাজার তরুণ ক্রিকেটার সারা বছর অধীর আগ্রহে অপেক্ষায় থাকে ঢাকা তৃতীয় বিভাগ বাছাই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য। সেইসাথে সারা বছর নিজেদেরকে ঢাকা লীগের জন্য তৈরি করার লক্ষ্যে নিজ নিজ একাডেমি অনুশীলন করে যায়। তরুণ এই ক্রিকেটারদের কাছে ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লীগ কতটা আগ্রহের তা গত বারের লীগের দিকে তাকালে অনেকটাই ধারণা পাওয়া যায়। গতবার ঢাকা তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট লীগে ৬০টি ক্লাব/দল অংশ করেন। আর এই ৬০টি ক্লাব/দলে ১২০০ এর অধিক ক্রিকেটার নিজেদের ক্রিকেটীয় প্রতিভাবকে তুলে ধরার সুযোগ পায় -

১২০০ এর অধিক এই তরুণ ক্রিকেটারদের থেকে টপ পারফরমেন্স করা তরুণ ক্রিকেটার দের কে নিয়ে আমাদের দেশের প্রফেশনাল ক্রিকেটের পাইপলাইন যে কিছুটা হলেও সমৃদ্ধ করা যাবে তা নিঃসন্দেহে বলাই যায়।

emsistechAds-2
এসব কিছু বিবেচনায় রেখে দেশের ক্রিকেটের নীতি নির্ধারক বাংলাদেশ ক্রিকেট বোর্ড গতবারের ন্যায় এবারও ঢাকা তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই লক্ষ্যে সিসিডিএম চেয়ারম্যান আজ ১৩ আগস্ট এক বিজ্ঞপ্তি দিয়েছেন-

সিসিডিএম কর্তৃক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে - ঢাকা তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট টুর্নামেন্ট (২০২৫-২৬) সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনুযায়ী, ঢাকা তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণে ইচ্ছুক ঢাকা মহানগরীতে অবস্থিত দল/ক্লাব গুলোকে (কর্পোরেট, অফিস,ক্রিকেট একাডেমি দল ব্যতীত) নির্ধারিত আবেদন ফরম এবং শর্ত ও নিয়মাবলী ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম) কার্যালয় থেকে নগদ ১০০০/- (এক হাজার) টাকা মূল্য পরিশোধ করার মাধ্যমে ১৩ আগস্ট ২০২৬ থেকে আগামী ২০ আগস্ট ২০২৬ তারিখ ( সকাল ১০ঃ০০ ঘটিকা থেকে বিকাল ০৫ঃ০০ ঘটিকা) পর্যন্ত আবেদন ফরম সংগ্রহ করতে পারবে।
আগ্রহী দল/ক্লাবগুলো আগামী ২১ আগস্ট ২০২৬ থেকে ২৬ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত আবেদন ফরম, প্রয়োজনীয় কাগজপত্র সহ প্রবেশ ফি (Entry fee Non Refundable) বাবদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার পে-অর্ডার এর মাধ্যমে "বাংলাদেশ ক্রিকেট বোর্ড" - নামে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম) কার্যালয়ে সকাল ১০ঃ০০ ঘটিকা থেকে বিকাল ০৫ঃ০০ ঘটিকা পর্যন্ত জমা প্রধান করে তালিকাভুক্ত করার জন্য স্ব স্ব ক্লাব প্যাডে দরখাস্ত করার আহবান করা যাচ্ছে।

camsbdAds-1
উল্লেখ্য, নির্ধারিত তারিখের পর কোন এন্ট্রি গ্রহণ করা হবে না। সেইসাথে আরও জানানো যাচ্ছে, এই প্রতিযোগিতায় ঢাকা মহানগরীর বাহিরের কোন দল/ক্লাব অংশগ্রহণ করতে পারবে না। আগ্রহী সকল দল/ক্লাব সমূহকে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক নিধারিত শর্তাবলী মেনে চলতে হবে।

মন্তব্য করুন !