জমকালো আয়োজনে নিলামের মধ্য দিয়ে পর্দা উঠছে ১০-১২ ফ্রাঞ্চাইজি চ্যাম্পিয়ন্স ট্রফি সিজন - ২
ক্যামস বিডি - ডেস্ক
প্রকাশের তারিখ: ১২:৩০ শুক্রবার , ২৩ মে, ২০২৫
প্রতিবেদক - ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম
জমকালো আয়োজনে নিলামের মধ্য দিয়ে পর্দা উঠছে ১০-১২ ফ্রাঞ্চাইজি
বাংলাদেশ প্রিমিয়ার লীগ ( বিপিএল ) এর আদলে জমকালো আয়োজনে নিলামের মধ্য দিয়ে পর্দা উঠছে ১০-১২ ফ্রাঞ্চাইজি চ্যাম্পিয়ন্স ট্রফি সিজন - ২ । প্রিন্স কনভেনশন, মিরপুর-১২ সন্ধ্যা - ৬ টায় অনুষ্ঠিত হবে এবারের নিলাম ।
দেশের বেশ কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান ও ব্যক্তিগত মালিকানাধীন দল নিয়ে
গঠিত হচ্ছে ১০-১২ ফ্র্যাঞ্চাইজি চ্যাম্পিয়ন্স ট্রফি সিজন - ২ এর এবারের
আসরের দলগুলো। ১০টি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করবে এবারের আসরের নিলামের
টেবিলে।
প্রতিটি দল গঠন করা হবে খেলোয়াড় নিলামের মাধ্যমে, যেখানে দেশের উদীয়মান ও অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি থাকবে সম্ভাবনাময় তরুণ মুখ। ঢাকা প্রিমিয়ার ডিভিশন, ফাস্ট ডিভিশন , সেকেন্ড ডিভিশন , থার্ড ডিভিশন , থার্ড ডিভিশন কোয়ালিফাইং , কর্পোরেট লীগের ৩৭০+ ক্রিকেটার এবারের নিলামে নিজেদের নাম রেজিস্ট্রেশন করেছেন ।
১০-১২ ফ্র্যাঞ্চাইজি চ্যাম্পিয়ন্স ট্রফি সিজন - ২ আয়োজক কমিটি এবারের নিলামে রেখেছে বেশ কিছু চমক। যা কিনা নিলামকে অন্যমাত্রায় নিয়ে যাবে বলে আয়োজক কমিটির সকলেই আশাবাদী। ১০ দলের জন্য ১০ জন আইকন ক্রিকেটারসহ এ প্লাস , এ , বি , সি এবং ডি এই ৫ ক্যাটাগরিতে ৩৭০+ ক্রিকেটারদের কে নিলামে জায়গা দেয়া হয়েছে। প্রতিটি দল ২০ জন করে ক্রিকেটার তাদের পছন্দ মতো নিলাম থেকে তাদের দলে নিতে পারবেন নির্দিষ্ট বাজেটের মধ্যে।
আয়োজক কমিটির মুখপাত্র , মোঃ আবির হাসান মিলন জানান,আমরা চাই একটি প্রতিযোগিতামূলক ও পেশাদার ভিত্তিক ক্রিকেট লিগ তৈরি করতে, যা ভবিষ্যতের তারকা তৈরির কারখানা হয়ে উঠবে। আমরা চিন্তাভাবনা এবং এনালাইজ করে দেখছি যে,আমাদের ঢাকা শহরে ভালো মানের তেমন কোন টুর্নামেন্ট হয় না । ঢাকা লীগ ব্যতীত ক্রিকেটাররা প্রতিযোগিতা মূলক টুর্নামেন্ট খেলতে পারে নাহ । তাই বিপিএল এর আদলে আমদের এই উদ্দ্যেগ নেয়া । ১০টি দল নিয়ে শুরু হলেও ভবিষ্যতে এই লিগের পরিসর আরও বাড়ানো চিন্তা ভাবনা রয়েছে ।
টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দেশের সুনামধন্য মিরপুর সিটি ক্লাব ক্রিকেট মাঠে, জমকালো আয়োজনের পাশাপাশি দর্শকদের জন্য থাকবে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা।
‘১০-১২ ফ্র্যাঞ্চাইজি লিগ’ কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি হতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটে এক নতুন বিপ্লবের নাম —যা ক্রিকেটের সঙ্গে সঙ্গে তরুণদের স্বপ্নকেও উজ্জ্বল করবে।
মন্তব্য করুন !
এই সম্পর্কিত আরও পড়ুন
জুনে প্রতিভাবান স্পিনারের খোঁজে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করবে ‘স্পিনার হান্ট’
দেশের ঘরোয়া ক্রিকেটে স্পিনার সংকট কাটাতে ও ভবিষ্যতের তারকা তৈরি করতেই বিসিবি আয়োজন করতে যাচ্ছে বিশেষ কার্যক্রম ‘স্পিনার হান্ট’। গত বছর শুধু রিস্ট স্পিনার খোঁজার পর এবার সারা দেশে সব ধরনের স্পিন প্রতিভার খোঁজ করবে..........
ফয়সালের অবিশ্বাস্য বোলিংয়ে শিরোপা এবার বরগুনার দখলে
ফয়সালের অবিশ্বাস্য বোলিংয়ে উপর ভর করে ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ এর বরিশাল বিভাগের শিরোপা নিজেদের দখলে নিয়ে নিলো বরগুনা জেলা দল।ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট..........
ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে অবিশ্বাস্য এক জয় উপহার দিল আলিফ
৬ বলের জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ রান হাতে ছিল মাত্র ১ টি উইকেট । প্রথম ৫ বল থেকে ৬ রান আদায় করে নিলে ইনিংসের শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৬ রান । ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে এবারের ঢাকা তৃতীয় বিভাগ কোয়ালিফায়িং ক্রিকেট লীগে নিজেদের প্রথম জয়ের স্বাদ পায়.....
ঢাকা তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লীগে বল হাতে সাহেদের ঝড়
তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লীগে সাহেদ আল মাসুমের ঝড় বোলিংয়ের উপর ভর করে লীগের তৃতীয় জয় পেল পিওএইচএস স্পোর্টিং ক্লাব। ঢাকা তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লীগ ২০২৫ এর গতকালকের ম্যাচে বি গ্রুপের শক্তিশালী.....
বাপ্পি মল্লিকের বোলিং তোপে ঠাকুরগাঁওয়ে শুভ সূচনা মাস্টার্স স্পোর্টস ইন্সটিটিউশনের
মির্জা রুহুল আমিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর আজকের দিনের দ্বিতীয় ম্যাচে ঠাকুরগাঁও জেলা ক্রিকেট স্টেডিয়ামে মাস্টার্স স্পোর্টস ইন্সটিটিউশন, ঢাকা এবং বাংলা লায়ন ক্রিকেট একাডেমি , সৈয়দপুর একে অপরের মুখোমুখি..........
