ফয়সালের অবিশ্বাস্য বোলিংয়ে শিরোপা এবার বরগুনার দখলে
ক্যামস বিডি - ডেস্ক
প্রকাশের তারিখ: ১২:৪০ এএম, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
প্রতিবেদক - ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম
ম্যান অফ দ্যা ফাইনাল- ওমর ফয়সাল
ফয়সালের অবিশ্বাস্য বোলিংয়ে উপর ভর করে ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ এর বরিশাল বিভাগের শিরোপা
নিজেদের দখলে নিয়ে নিলো বরগুনা জেলা দল।
ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ এর বরিশাল বিভাগের ফাইনাল ম্যাচে পটুয়াখালী জেলা দল এবং বরগুনা জেলা দল একে অপরের মুখোমুখি হয় । পিরোজপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পটুয়াখালী জেলা দলের দলীয় অধিনায়ক রউশান ।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে পটুয়াখালী জেলা দলের ব্যাটাররা বিপক্ষ দলের বোলারদের বোলিংয়ের বিপক্ষে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি। দলীয় ২৪ রানের মাথায় পটুয়াখালী জেলা দল তাদের প্রথম উইকেট হারাতে বাধ্য হয়। ম্যাচে পরবর্তীতে বল হাতে আরও ভয়ংকর রুপ ধারন করেন বরগুনা জেলা দলের বোলাররা যার ফলে একে পর এক উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়তে থাকে পটুয়াখালী জেলা দল। বিশেষ করে বরগুনা জেলা দলের বামহাতি স্পিনার ওমর ফয়সাল ফাইনালের এই ম্যাচে আলাদা করে সকলের নজর কেড়েছেন।তার করা একে পর স্পিন ঘূর্ণিতে নাজেহাল হয়ে অসহায় আত্মসমর্পণ করেছেন পটুয়াখালীর ব্যাটাররা।বামহাতি এই স্পিনার তার অবিশ্বাস্য বোলিং জাদুতে একাই পুরো ম্যাচের চিত্র পাল্টে দিয়েছেন।
ওমর ফয়সালের অবিশ্বাস্য এই বোলিং ইনিংসটিতে তিনি ১০ ওভার বল করে ৩.১ ইকোনমিতে মাত্র ৩১ রানের বিনিময়ে বিপক্ষ দলের মুল্যবান ৫টি উইকেট শিকার করেন। যেখানে তার করা ৬০ বলের মধ্যে ৩৫টি বলই ছিল ডট বল। যাকিনা পটুয়াখালী জেলা দলকে পুরো ম্যাচেই ভুগিয়েছে।
ওমর ফয়সালের বোলিংয়ের কাছে পরাস্ত হয়ে পটুয়াখালী জেলা দল তাদের ব্যাটিং ইনিংস ১৪৭ রানেই শেষ করতে বাধ্য হয়।
১৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে
যায় ওমর ফয়সালের দল বরগুনা জেলা দল । সেই সাথে ফয়সালের অবিশ্বাস্য বোলিংয়ে
উপর ভর করে ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ এর
বরিশাল বিভাগের শিরোপা নিজেদের দখলে নিয়ে নেয় বরগুনা জেলা দল।
জেলা দলের পক্ষে বল হাতে অবিশ্বাস্য বোলিং করে শিরোপা জয়ে কার্যকারী ভূমিকা রাখায় ওমর
ফয়সালকে কে ফাইনাল ম্যাচের ম্যাচ সেরা হিসেবে নির্বাচিত করা হয়েছে।
আমাদের CAMSBD পরিবারের পক্ষ থেকে ওমর ফয়সালের ভবিষ্যৎ ক্রিকেট ক্যারিয়ারের জন্য অনেক অনেক শুভ কামনা রইল । আগামীতেও যেন এই ধরনের পারফর্মেন্স বজায় থাকে সেই কামনাই করি।
মন্তব্য করুন !
এই সম্পর্কিত আরও পড়ুন
বাপ্পি মল্লিকের বোলিং তোপে ঠাকুরগাঁওয়ে শুভ সূচনা মাস্টার্স স্পোর্টস ইন্সটিটিউশনের
মির্জা রুহুল আমিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর আজকের দিনের দ্বিতীয় ম্যাচে ঠাকুরগাঁও জেলা ক্রিকেট স্টেডিয়ামে মাস্টার্স স্পোর্টস ইন্সটিটিউশন, ঢাকা এবং বাংলা লায়ন ক্রিকেট একাডেমি , সৈয়দপুর একে অপরের মুখোমুখি..........
বিকেএসপি তে শুরু হয়ে গেল ঢাকা প্রিমিয়ার ডিভিশন মহিলা ক্রিকেট লিগ ২০২৩-২৪ আসর
দেশের সবাই যখন ছেলেদের বিশ্বকাপ নিয়ে ব্যস্ত এরই মাঝে বিকেএসপি তে শুরু হয়ে গেল ঢাকা প্রিমিয়ার ডিভিশন মহিলা ক্রিকেট লিগ ২০২৩-২৪ মৌসুমের এবারের আসর। ঢাকার সাভারে অবস্থিত বিকেএসপির ৩ নাম্বার মাঠে উদ্বোধনী ম্যাচে.....
লেগস্পিনার সাজ্জাতের বোলিং জাদুতে নাজেহাল ডিসেন্ট বয়েজ ক্রিকেট একাডেমি
ব্র্যাস ট্র্যাক্স প্রেজেন্ট ইয়ং ট্যালেন্ট ক্রিকেট ক্লাব হান্ড্রেড বলস একাডেমি কাপ ২০২৪ এর আজকের দিনের প্রথম ম্যাচে সি গ্রুপের জোবান দর্জি ক্লাব এবং ডিসেন্ট বয়েজ ক্রিকেট একাডেমি একে অপরের মুখোমুখি হয়....
রিয়াজের ১১৩* রানের টর্নেডো ইনিংসে দুর্দান্ত এক জয় পেল ১০/১২ ক্রিকেটারস
উত্তরা বিগ ব্যাশ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর ১০/১২ ক্রিকেটারস বনাম ফ্যালকন স্ট্রাইকারসের মধ্যকার ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ১০/১২ ক্রিকেটারসের দলীয় অধিনায়ক আবির হাসান। টসে জিতে..........
আবু বকরের দাপটিয় বোলিংয়ে সেমিতে বাড্ডা নির্মাণ ক্রিকেট একাডেমি
ইসমাইল সার্জিক্যাল প্রেজেন্ট টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর আজকের দিনের ডু অর ডাই ম্যাচে বিগ ব্যাশ ওয়ারিয়র্স এবং বাড্ডা নির্মাণ ক্রিকেট একাডেমি একে অপরের মুখোমুখি হয় । মুড়াপাড়া ক্রিকেট....
