ক্রিকেট খেলায় একজন ব্যাটার কে কতভাবে আউট করা যায়।


wicket

ক্রিকেট খেলায় একজন বোলার বা প্রতিপক্ষ দলের খেলোয়াড় অন্য দলের খেলোয়াড় বা ব্যাটসম্যানকে পিচ বা মাঠ থেকে বের করার বৈধ নিয়মকে আউট বলে। ক্রিকেট খেলায় একজন ব্যাটসম্যানকে ১১ ভাবে আউট করা যায়। নিম্নে আউট গুলো সম্পর্কে জানানো হলোঃ-

১। বোল্ড ( BOWLED)- বোলার বৈধভাবে বল করার পর সেটি যদি ব্যাটারকে ফাঁকি দিয়ে সরাসরি স্ট্যাম্পে আঘাত হানে ক্রিকেটের ভাষায় তখন তাকে বোল্ড আউট বলা হয়।

wicket1
২। কট আউট/ ক্যাচ আউট ( CAUGHT OUT)- ব্যাটার বলকে হিট করার পর যদি শূন্যে থাকা অবস্থায় কোন ফিল্ডার সেটি তালুবন্দি করে এবং সেইসাথে বোলারের করা বলটি যদি বৈধ হয় তখন তাকে ক্রিকেটের ভাষায় কট আউট/ ক্যাচ আউট বলা হয়ে থাকে।

wicket2
৩। লেগ বিফোর উইকেট (LBW) - বোলার বল করার পর যদি ব্যাটসম্যান পা দিয়ে বলকে থামায় এবং সেটি যদি মিডল স্ট্যাম্প বরাবর হয় তবে সেটি LBW আউট।

wicket4
৪। রান আউট ( RUN OUT) - ক্রিজে থাকা ব্যাটারদ্বয় রান নেওয়ার সময় ক্রিজে প্রবেশ করার আগে যদি ফিল্ডারের করা বল যদি সরাসরি / উইকেট কিপার দ্বারা স্ট্যাম্পে আঘাত হানে তবে সেই আউট কে ক্রিকেটের ভাষায় রান আউট বলে।

wicket3
৫। স্ট্যাম্পড ( STUMPED) - বোলার বল করার পর যদি ব্যাটসম্যান ক্রিজ থেকে বের হয়ে এসে বলকে ব্যাটে লাগাতে ব্যর্থ হয় ও উইকেট কিপার স্ট্যাম্প ভেঙ্গে দেয় তবে সেটি স্ট্যাম্পড আউট।

wicket5
৬। হিট উইকেট ( HIT-WICKET) - স্ট্রাইকপ্রান্তে থাকা ব্যাটারের ক্রিকেটীয় সরঞ্জাম বা শরীরের কোন অংশ যদি স্ট্যাম্প বা উইকেটে আঘাত হানে তবে সেই আউট কে ক্রিকেটের ভাষায় হিট আউট বলা হয়।

wicket6
৭। হিট দ্যা বল টোয়াইজ ( HIT THE BALL TWICE) - ব্যাটার যদি প্রথম বার ব্যাট চালানোর পর যদি ব্যাটে না লাগার পর দ্বিতীয় বার ব্যাট চালায় এবং ব্যাটে বল লাগায় তবে সেটি ও আউট। আর এই আউট কে ক্রিকেটের ভাষায় হিট দ্যা বল টোয়াইজ বলা হয়।

wicket9
৮। অবস্ট্রাকটিং দা ফিল্ড ( OBSTRUCTING THE FIELD)- রান নেওয়ার সময় ফিল্ডার থ্রো করা বল যদি ব্যাটসম্যান আটকায় তবে সেটিকে অবস্ট্রাকটিং দা ফিল্ড আউট বলে ঘোষণা করা হয়।

wicket7
৯। টাইমড আউট ( TIMED OUT)-একজন ব্যাটসম্যান আউট হওয়ার ৩-৪ মিনিটের মধ্যে যদি পরবর্তী ব্যাটসম্যান ক্রিজে না নামে তবে সেই ব্যাটসম্যান টাইমড আউট বলে বিবেচিত করা হয়।

wicket8
১০। ম্যান কাড আউট ( MANKAD OUT )- কোন কারণে যদি ব্যাটসম্যান ক্রিজে সমস্যায় পড়ে এবং ব্যাটিং করা অসম্ভব হয়ে পড়ে তখন সেই ব্যাটসম্যানকে রিটায়ার্ড হার্ট আউট ঘোষণা করা হয়।

wicket10
১১। টাইমড আউট ( TIMED OUT)- একজন ব্যাটার আউট হওয়ার ২.৫-৩ মিনিটের মধ্যে যদি পরবর্তী ব্যাটার ক্রিজে না আসে তবে সেই ব্যাটারকে টাইমড আউট বলে বিবেচিত করা হয়।

wicket11
আশাকরি আজকের এই লেখাটির মাধ্যমে আপনারা ক্রিকেটের আউটগুলো সম্পর্কে কিছুটা হলেও ধারনা পেরেছেন যা কিনা আপনাদের কে ম্যাচে কিছুটা হলেও কাজে দিবে ইনশাআল্লাহ। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো লেখাটি এখানেই শেষ করছি। এতক্ষণ সময় নিয়ে লেখাটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

লেখক - ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম।

মন্তব্য করুন !