একজন ক্রিকেটপ্রেমী/ক্রিকেটার হিসেবে ক্রিকেট বল আপনার হাতের
সামনে পেয়েছেন আর আপনি সেটা দিয়ে বল করার চেষ্টা করেননি তা তো হতেই পারে না, কিন্তু
আপনি কি কখনও ভেবে দেখেছেন অথবা আপনি কি জানেন! আপনার করা গতিশীল বলটি মাটিতে পড়ার পর
কেন সুইং করে,কেনই বা ইনসুইং,আবার কেনই বা আউট সুইং অথবা রিভার্স সুইং হয়েছে ???
আপনারা হয়তো জেনে থাকবেন যে,স্পোর্টসের সাথে সাইন্সের একটা গভীর সম্পর্ক রয়েছে। ক্রিকেটও তার ব্যতিক্রম হয়নি।ক্রিকেট ও
সাইন্স একে অপরের পরিপূরক। আপনারা লক্ষ্য করলেই দেখবেন ক্রিকেটে সাইন্সের ( বায়ো- মেকানিক্স, পদার্থবিজ্ঞানের বিভিন্ন
ফর্মুলা , ম্যাথম্যাটিকাল ইকোয়েশন ) নিয়মিত ব্যবহার করা হয় অথবা ব্যবহার করতে হচ্ছে।যে কারনেই আধুনিক ক্রিকেটে দিনকে
দিন ক্রিক সাইন্সের প্রতি জোর দেওয়া হচ্ছে।আর এই ক্রিক সাইন্সের কারনেই ক্রিকেটের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে ইঞ্জিনিয়ারগনও প্রতিনিয়তই গবেষণা করে যাচ্ছে।
একজন বোলার কীভাবে বল করলে বল ইনসুইং ও আউট সুইং হয়, কীভাবে একজন ব্যাটার শট খেললে বল
বেশি দূরে যায়, কি কারনে একজন উইকেটকিপার / ফিল্ডার খুব সহজেই উঁচুতে লাফিয়ে বল ধরতে
পারে,এমন আরো অনেক কিছু।যা কিনা একজন ক্রিকেটার যদি আগে থেকেই জেনে নেয় ম্যাচে তার
জন্য এগুলো প্রয়োগ করা অনেকটাই সহজ হয়ে যাবে এবং ভালো ফলাফলও আশা করা যাবে।কারন
আমাদের হিউম্যান ব্রেইন যে বিষয়টি আগে থেকে জানে সে বিষয়ে ঠিকঠাক ভাবে রেসপন্স করতে
পারে।
আপনাদের মধ্যে অনেক বোলার আছে যারা খুব গতিতে বল করে থাকেন।অনেক ভালো সুইং বলও করে থাকে কিন্তু সত্যি বলতে আপনাদের মধ্যে অনেকেই জানেই না কেন আপনাদের বল সুইং হয়।কেন আপনাদের বল মাটিতে পড়ার পর ইনসুইং ও আউট সুইং অথবা রিভার্স সুইং হয়।অনেকেই এটাও বলতে পারেন না কেন বলের একটা পার্শ্ব নিয়মিত ঘষে ঘষে শাইনিং বা উজ্জ্বল করে থাকে।আর বলের এক পার্শ্ব শাইনিং বা উজ্জ্বল করলে লাভ কি হয়।আপনারা বল শাইনিং করেন কারন আপনাদের কোচ অথবা সিনিয়র কেউ শাইনিং করতে বলছে তাই করেন।
কিন্তু বল শাইনিং করলে প্রকৃতপক্ষে কোন বাড়তি সুবিধা পাওয়া যায় কি না তা আপনাদের
মধ্যে অধিকাংশই জানে না।তাহলে চলেন জেনে নেয়া যাক কেন আপনার করা গতিশীল বল মাটিতে পড়ার
পর সুইং করে, কেনই বা ইনসুইং, কেনই বা আউট সুইং অথবা রিভার্স সুইং হয়।
আপনারা যারা ক্রিকেটের সাথে যুক্ত তারা সকলেই জেনে থাকবেন যে, ক্রিকেট বল সাধারণত চামড়া ও কর্কের সংমিশ্রনে তৈরি হয়ে থাকে।সেইসাথে ক্রিকেট বলের চামড়াতে মাঝ বরাবর যে সেলাই দেয়া হয়ে থাকে ক্রিকেটের ভাষায় তাকে সীম বলে।এই সীম বোলারদের সুইং বোলিং করতে খুবই কাজে আসে।সুইং বল করতে হলে বলটিকে এমনভাবে ছুঁড়তে হয় যাতে করে বলটি সীম বরাবর ঘুরতে পারে।এছাড়াও সুইং বোলিংয়ে অনেক কিছুই প্রভাব ফেলে যেমনঃ বলের গতি, কীভাবে বল ছোঁড়া হয়েছে, বলের ওজন,বলের অবস্থা,সেইসাথে বাতাসের চাপ ও গতি।বোলার কর্তৃক বল ছোঁড়ার পর সেই বলটিকে ঘুরতে বাতাস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ও বলটিকে ঘুরতে সাহায্য করে।বল মাটিতে পড়ার আগ মুহূর্ত পর্যন্ত বল বাতাসে ভাসতে থাকে। ঠিক ঐ সময়ে বলের সাথে বাতাসের সংঘর্ষ শুরু হয়।বলের যেই পার্শ্বটাকে নিয়মিত ঘষে ঘষে শাইনিং বা উজ্জ্বল করা হয় সেই পার্শ্বে বায়ু প্রবাহ সচল থাকে।যার কারনে শাইনিং পার্শ্বটি বাতাস কে ভেদ করে মাটিতে আগে পড়ে ডান দিকে বাঁক নেয় যেটাকে আমরা ক্রিকেটের ভাষায় ইনসুইং বলে থাকি।
অন্য দিকে বলের অন্য পার্শ্বটি রাফ বা অমসৃন হওয়ায় বায়ু প্রবাহে বাধাগ্রস্ত হয়।তাই বাতাসকে ভেদ করে মাটিতে পড়তে একটু
সময় নেয়।বোলার যদি ইনসুইং বল করতে চায় তখন তাকে শাইনিং সাইডটিকে বাইরের দিকে রাখতে হয় এবং রাফ সাইডটিকে ভেতরের দিকে
রাখতে হয়।আবার বোলার যদি আউট সুইং করতে চায় তাহলে রাফ সাইডটিকে বাহিরের দিকে এবং শাইনিং সাইডটিকে ভেতরের দিকে রাখতে হয়।সাধারণত নতুন বলে ইনসুইং ও আউট সুইং বেশি হয় কিন্তু বল যখন বেশি নষ্ট হতে থাকে তখন বল রিভার্স সুইং হয়।রিভার্স সুইং করতে হলে আউট সুইং এর নিয়ম অনুসরন করতে হয়।
আশাকরি আজকের এই লেখাটির মাধ্যমে সুইং বোলিংয়ের বিষয়ে কিছুটা হলেও জানতে পেরেছেন যা কিনা আপনাদের কে ম্যাচে কিছুটা হলেও কাজে দিবে ইনশাআল্লাহ। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।এতক্ষণ সময় নিয়ে লেখাটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
লেখক - ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম।
পাওয়ারপ্লে দ্বারা সীমিত ওভার ক্রিকেটে মাঠে ফিল্ডার স্থাপনের ওপর আরোপিত সীমাবদ্ধতার নিয়মাবলিকে নির্দেশ করা হয়। ক্রিকেটে পাওয়ারপ্লে এর ইতিহাস অনেক আগের। ১৯৭০ এর দশক জুড়েই ফিল্ডিং সীমাবদ্ধতার বিবর্তন ঘটেছে, বিশেষ করে বিশ্ব সিরিজ.......
ক্রিকেট খেলায় ব্যবহৃত প্রযুক্তিভিত্তিক আম্পায়ার সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতিই হচ্ছে ডিআরএস(ডিসিশন রিভিউ সিস্টেম)। ডিআরএস এর মূল উদ্দেশ্য হচ্ছে -অন-ফিল্ড আম্পায়ার কর্তৃক ব্যাটসম্যানের আউটের ক্ষেত্রে এককভাবে গৃহীত বিতর্কিত সিদ্ধান্তের পর্যালোচনা করা......
ক্রিকেট খেলায় একজন বোলার বা প্রতিপক্ষ দলের খেলোয়াড় অন্য দলের খেলোয়াড় বা ব্যাটসম্যানকে পিচ বা মাঠ থেকে বের করার বৈধ নিয়মকে আউট বলে।ক্রিকেট খেলায় একজন ব্যাটসম্যানকে ১১ ভাবে আউট করা যায়। নিম্নে আউট গুলো সম্পর্কে জানানো হলোঃ- .........
একজন দক্ষ ও পারদর্শী ক্রিকেটার হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে আপনাকে অবশ্যই ক্রিকেট খেলার ফিল্ডিং পজিশন সম্পর্কে সঠিক ধারনা রাখতেই হবে। আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে, ক্রিকেট খেলায় পুরো ফিল্ড কে দুইভাগে...
বরাবরই ডিআরএস(ডিসিশন রিভিউ সিস্টেম)নিয়ে বিতর্কিত মনোভাব প্রকাশ পায়,কিছুদিন আগে হয়ে যাওয়া টেস্ট চ্যাম্পিয়ন খেলায়ও ভারত অধিনায়ক বিরাট কোহালি ডিআরএস এর‘ আম্পায়ার্স কল ’প্রসঙ্গে আপত্তি জানায় সেইসাথে.........