২৩ শে অক্টোবর ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে চমকে ভরা ২০২৩-২৪ মৌসুমের ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ
ক্যামস বিডি - ডেস্ক
প্রকাশের তারিখ: ২১:০০ সোমবার , ৯ অক্টোবর, ২০২৩
প্রতিবেদক - ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম
ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ
ঢাকা দ্বিতীয় বিভাগে খেলা সকল খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি,
আপনাদের অপেক্ষার প্রহর শেষ করে তৃতীয় বিভাগ ক্রিকেট লীগের পর ২৩ শে অক্টোবর ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে এবার শুরু হতে যাচ্ছে এবারের ২০২৩-২৪ মৌসুমের ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ।
লীগের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে আগামী ২৫শে অক্টোবর এবং এবারের লীগের দলবদল যথাক্রমে ১০ ও ১১ই অক্টোবর ২০২৩ ইং
তৃতীয় বিভাগ ক্রিকেট লীগের ন্যায় এবারের ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের ২০২৩-২৪ মৌসুমেও রয়েছে অসংখ্য চমক! আর চমক!
এবারের লীগের চমকগুলো হচ্ছে - এবারের লীগে অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্য রয়েছে বেশ কিছু আকর্ষণীয় পুরস্কার।
- প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে ম্যান অফ দ্যা ম্যাচ হিসেবে ক্রেস্ট পুরষ্কৃত করা হবে।
- সুপার লিগ থেকে প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে ম্যান অফ দ্যা ম্যাচ হিসেবে ক্রেস্ট দেওয়ার পাশাপাশি নগদ ৫০০০ টাকা পুরস্কৃত
করা হবে।
- লীগের সেরা ১০ জন খেলোয়াড়কে সম্পূর্ণ ক্রিকেট সরঞ্জাম উপহার হিসেবে দেওয়া হবে।
- লীগের ম্যান অফ দ্যা টুর্নামেন্ট কে ৭৫ হাজার টাকা ও ট্রফি পুরস্কৃত করা হবে।
- সেরা ব্যাটসম্যান কে ৭০ হাজার টাকাও ট্রফি পুরস্কৃত করা হবে।
- সেরা বোলারকে ৭০ হাজার টাকা ও ট্রফি পুরস্কৃত করা হবে।
- চ্যাম্পিয়ন এবং রানার্সআপ টিমকে ট্রফির সাথে দলের প্রত্যেক সদস্য কে ক্রেসট এবং মেডেল প্রদান করা হবে।
এছাড়াও আসন্ন ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০২৩-২৪ মৌসুমের জন্য সি সি ডি এম কর্তৃক নিধারিত তৃতীয় বিভাগের ৫টি ভেন্যুর সাথে আরও ১ টি যুক্ত করে মোট ৬ টি ভেন্যু ঠিক করা হয়েছে।
নির্ধারিত ভেন্যুগুলো হলো:
- সিটি ক্লাব মাঠ , মিরপুর সাড়ে এগারো ।
- খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম , ফতুল্লাহ ।
- নারায়নগঞ্জ শামসুজোহা ক্রিকেট স্টেডিয়াম, নারায়নগঞ্জ ।
- বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ( বিকেএসপি ) ৩ নাম্বার গ্রাউন্ড ,সাভার ।
- বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ( বিকেএসপি ) ৪ নাম্বার গ্রাউন্ড ,সাভার এবং
- অধ্যাপক হামিদুর রহমান ক্রিকেট স্টেডিয়াম , তেগুরিয়া ।
ঢাকা লীগের খেলোয়াড়দের জন্য সি সি ডি এম কমিটির এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসা পাওয়ার যোগ্য ।
আপনারা যারা এবারের ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ খেলতে যাচ্ছেন আপনাদের সকলের জন্য আমাদের CAMS BD -র পক্ষ থেকে অনেক অনেক শুভ কামনা ।
নিজেদেরকে প্রমান করার লক্ষ্যে আপনারা তৈরি তো !
মন্তব্য করুন !
এই সম্পর্কিত আরও পড়ুন
অসংখ্য চমক নিয়ে শুরু হতে যাচ্ছে এবারের ২০২৩-২৪ মৌসুমের ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লীগ
ঢাকা তৃতীয় বিভাগে খেলা সকল খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি,আপনাদের অপেক্ষার প্রহর শেষ করে শুরু হতে যাচ্ছে এবারের ২০২৩-২৪ মৌসুমের....
৯ই আগস্ট হতে যাচ্ছে ২০২৩-২৪ মৌসুমের মুন্সিগঞ্জ জেলার প্রথম ধাপের (অনূর্ধ্ব-১৪/১৬/১৮) ক্রিকেটারদের বাছাই পর্ব
মুন্সিগঞ্জ জেলার উদীয়মান সকল তরুণ খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি,আপনারা সকলেই আপনাদের ক্রিকেটীয় দক্ষতা সকলের মাঝে প্রমান করে নিজ নিজ বয়সভিত্তিক দলে জায়গা করে নিতে প্রস্তুত আছেন তো???.........
বিকেএসপি তে শুরু হয়ে গেল ঢাকা প্রিমিয়ার ডিভিশন মহিলা ক্রিকেট লিগ ২০২৩-২৪ আসর
দেশের সবাই যখন ছেলেদের বিশ্বকাপ নিয়ে ব্যস্ত এরই মাঝে বিকেএসপি তে শুরু হয়ে গেল ঢাকা প্রিমিয়ার ডিভিশন মহিলা ক্রিকেট লিগ ২০২৩-২৪ মৌসুমের এবারের আসর।ঢাকার সাভারে অবস্থিত বিকেএসপির.....
৮ই আগস্ট হতে যাচ্ছে ২০২৩-২৪ মৌসুমের কক্সবাজার জেলার প্রথম ধাপের (অনূর্ধ্ব-১৪/১৬/১৮) ক্রিকেটারদের বাছাই পর্ব
কক্সবাজার জেলার উদীয়মান সকল তরুণ খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি,আপনারা সকলেই আপনাদের ক্রিকেটীয় দক্ষতা সকলের মাঝে প্রমান করে নিজ নিজ বয়সভিত্তিক দলে জায়গা করে নিতে প্রস্তুত আছেন তো???.........
প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো কদমতলা পূর্ব বাসাবো স্কুল
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ২০২৩-২৪ (ঢাকা মেট্রো)-র ফাইনাল ম্যাচে সিটি ক্লাব গ্রাউন্ডে একে অপরের মুখোমুখি হয় এবারের আসরের শক্তিশালী দুই স্কুল ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ। উত্তেজনায় ভরা.......
