অসংখ্য চমক নিয়ে শুরু হতে যাচ্ছে এবারের ২০২৩-২৪ মৌসুমের ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লীগ


camsbd logo

ক্যামস বিডি - ডেস্ক

প্রকাশের তারিখ: ২০:৩০ রবিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৩

প্রতিবেদক - ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম


dhakaLeague-3rdDivision

ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লীগ

ঢাকা তৃতীয় বিভাগে খেলা সকল খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের অপেক্ষার প্রহর শেষ করে শুরু হতে যাচ্ছে এবারের ২০২৩-২৪ মৌসুমের ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লীগ।লীগের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে আগামী ২৩শে সেপ্টেম্বর এবং এবারের লীগের দলবদল ১২ ও ১২ সেপ্টেম্বর ২০২৩ ইং
গতবারের মতো এবারের ২০২৩-২৪ মৌসুমেও রয়েছে অসংখ্য চমক! আর চমক!
গতবারের ন্যায় এবারও ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লীগ রঙিন পোশাকে এবং সাদা বলে অনুষ্ঠিত হবে।সেইসাথ এবারের লীগে অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্যও বেশ কিছু আকর্ষণীয় পুরস্কারের ব্যাবস্থা করা হয়েছে।
boostingAds-2

- প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে ম্যান অফ দ্যা ম্যাচ হিসেবে ক্রেস্ট পুরষ্কৃত করা হবে।
- সুপার লিগ থেকে প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে ম্যান অফ দ্যা ম্যাচ হিসেবে ক্রেস্ট দেওয়ার পাশাপাশি নগদ ৫০০০ টাকা পুরস্কৃত করা হবে।
- লীগের সেরা ১০ জন খেলোয়াড়কে সম্পূর্ণ ক্রিকেট সরঞ্জাম উপহার হিসেবে দেওয়া হবে।
- লীগের ম্যান অফ দ্যা টুর্নামেন্ট কে ৩৫ হাজার টাকা ও ট্রফি পুরস্কৃত করা হবে।
- সেরা ব্যাটসম্যান কে ৩৫ হাজার টাকাও ট্রফি পুরস্কৃত করা হবে।
- সেরা বোলারকে ৩৫ হাজার টাকা ও ট্রফি পুরস্কৃত করা হবে।
- চ্যাম্পিয়ন এবং রানার্সআপ টিমকে ট্রফির সাথে দলের প্রত্যেক সদস্য কে ক্রেসট এবং মেডেল প্রদান করা হবে।

emsistechAds-1
এছাড়াও আসন্ন ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০২৩-২৪ মৌসুমের জন্য সি সি ডি এম কর্তৃক নিধারিত ৫টি ভেন্যু ঠিক করা হয়েছে।
নির্ধারিত ভেন্যুগুলো হলো:
- সিটি ক্লাব মাঠ , মিরপুর সাড়ে এগারো ।
- খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম , ফতুল্লাহ ।
- বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ( বিকেএসপি ) ৩ নাম্বার গ্রাউন্ড ,সাভার ।
- বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ( বিকেএসপি ) ৪ নাম্বার গ্রাউন্ড ,সাভার এবং
- অধ্যাপক হামিদুর রহমান ক্রিকেট স্টেডিয়াম , তেগুরিয়া ।

ঢাকা লীগের খেলোয়াড়দের জন্য সি সি ডি এম কমিটির এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসা পাওয়ার যোগ্য। আপনারা যারা এবারের ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লীগ খেলতে যাচ্ছেন আপনাদের সকলের জন্য আমাদের CAMS-র পক্ষ থেকে অনেক অনেক শুভ কামনা।নিজেদেরকে প্রমান করার লক্ষ্যে আপনারা তৈরি তো!

মন্তব্য করুন !