সাধারণত বোলার কর্তৃক ছুঁড়ে দেওয়া বল মোকাবেলা করার বিভিন্ন পদ্ধতিকেই ক্রিকেটের
ভাষায় শট বলা হয়।ব্যাটিং করার ক্ষেত্রে একজন ব্যাটার বিভিন্ন কৌশলে বল মোকাবেলা করে
থাকেন।আর এই বিভিন্ন কৌশলে বল মোকাবেলা করার ক্ষেত্রে একজন ব্যাটারকে বিভিন্ন ধরনের
ক্রিকেটীয় শট আয়ত্ত করতে হয়।যার মধ্যে ব্যাক ফুট ড্রাইভ শট অন্যতম।
আন্তর্জাতিক ক্রিকেটের টেস্ট,ওডিআই কিংবা টি-টোয়েন্টি সকল ফরম্যাটেই ব্যাটারকে কে
উইকেটে টিকে থাকার কে উইকেটে টিকে থাকার পাশাপাশি রান জন্য ব্যাক ফুট ড্রাইভ শট খেলতে
হয়ই হয়।তাছাড়া প্রত্যেক ব্যাটারকে শুরু দিকে ক্রিকেটের এই স্কোরিং শটটিকেই আয়ত্ত করতে শিখানো হয়।যাতে করে একজন ব্যাটার বোলার কর্তৃক ছুঁড়ে দেওয়া বলকে ঠিকঠাকভাবে মোকাবেলা করতে পারেন এবং পাশাপাশি রানও আদায় করে নিতে পারেন।
তাই একজন ব্যাটারকে সঠিকভাবে ক্রিকেটের এই স্কোরিং শটটি খেলতে হলে অবশ্যই তাকে আগে থেকেই
এই স্কোরিং শটের কৌশল সম্পর্কেও জানতে হবে।কারন বৈজ্ঞানিক এক রিসার্চে
প্রমানিত,আমাদের হিউম্যান ব্রেইন যে বিষয়টি আগে থেকে জানে সে বিষয়ে ঠিকঠাকভাবে রেসপন্স
করতে পারে।তাহলে আর কথা না বাড়িয়ে চলুন সঠিকভাবে ব্যাক ফুট ড্রাইভ শর্ট খেলার কৌশল
সম্পর্কে জেনে নেয়া যাক।
সঠিকভাবে ক্রিকেটীয় শট গুলো খেলতে হলে একজন ব্যাটারকে মৌলিক কিছু বিষয়ের উপর নজর অথবা
খেয়াল রাখতে হয়।ব্যাক ফুট ড্রাইভ শটের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়।সঠিকভাবে ব্যাক
ফুট ড্রাইভ শট খেলতে কোন কোন বিষয়ের উপর নজর রাখতে হবে নিম্নে সেগুলো উল্লেখ করা
হলো:-
*** মাথার পজিশন ***
*** বলের উপর চোখের পজিশন ***
*** কাঁধের পজিশন ***
*** সামনের হাতের পজিশন ***
*** পিছনের হাতের পজিশন ***
*** ব্যাটের পজিশন ***
*** কোমরের পজিশন ***
*** সামনের পায়ের পজিশন ***
*** পিছনের পায়ের পজিশন ***
★মাথার পজিশন:ব্যাক-ফুট ড্রাইভ শট খেলার সময় মাথার পজিশন সামনের পা বরাবর লম্ব এবং কাঁধ
বরাবর সোজা থাকবে।একটা বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখতে হবে মাথা যাতে কোনোভাবেই কোন এক দিকে
হেলে নাহ পড়ে।সবসময় যাতে স্থির থাকে।
★বলের উপর চোখের পজিশন:বোলার বল ছাড়ার পর থেকে শুরু করে বল খেলার আগ পর্যন্ত অর্থাৎ
বলের বলের লাইন ও লেন্থের উপর নজর রাখতে হবে।এতে করে ব্যাটারের জন্য ড্রাইভ শট খেলা
সহজ হবে।
★কাঁধের পজিশন:কাঁধ এমন ভাবে রাখতে হবে যেন বলের লাইনের দিকে থাকে।কোনোভাবেই যেন বলের
লাইন থেকে ডানদিকে চলে নাহ যা সেদিকে খেয়াল রাখতে হবে।
★সামনের হাতের পজিশন:সাধারণত ক্রিকেটে যে কোন শট খেলতেই সামনের হাত অর্থাৎ ডানহাতি
ব্যাটারের ক্ষেত্রে বামহাত এবং ডানহাতি ব্যাটারের ক্ষেত্রে ডানহাত গুরুত্নপূর্ণ ভূমিকা
পালন করে থাকে।সামনের হাত দিয়ে ব্যাটটিকে শক্তভাবে ধরতে হবে যতে করে ব্যাটে বল আঘাত
করার পর ব্যাট ঘুরে নাহ যায় এবং ব্যাটটি বলের দিকে মিডেল অফ দ্যা ফেস আসে।ব্যাক-ফুট ড্রাইভ খেলার পর সামনের হাত মাথার উপরে অবস্থান করবে।
★পিছনের হাতের পজিশন:ব্যাটে পিছনের হাত অর্থাৎ ডানহাতি ব্যাটারের ক্ষেত্রে ডানহাত এবং বামহাতি ব্যাটারের ক্ষেত্রে বামহাত মূলত সাপোর্ট হিসেবে কাজ করবে।পিছনের হাত দিয়ে কখনও ব্যাটকে শক্তভাবে ধরা যাবে নাহ এতে করে সঠিকভাবে ড্রাইভ শটটি খেলতে সমস্যা হবে।অন্যদিকে ব্যাক ফুট-ড্রাইভ খেলার সময় পিছনের হাত দিয়ে বলকে পুশ করা যাবে না এতে করে বল গ্রাউন্ড থেকে উপরে যাওয়ার সম্ভাবনা থাকবে।ব্যাক-ফুট ড্রাইভ খেলার পর পেছনের হাত চোখ বরাবর অবস্থান করবে।
★ব্যাটের পজিশন :সামনের কাঁধ ,বাহু এবং বলের দিকে থাকবে।শট খেলার পর ব্যাট দিয়ে বল যেদিকে যায় ঐ দিকে দেখতে হবে।
★কোমরের পজিশন:কোমর ভূমির সাথে লম্ব বরাবর থাকবে এবং বোলার এর দিক বরাবর রাখতে হবে।
★সামনের পায়ের পজিশন:ব্যাক-ফুট ড্রাইভ শট খেলার সময় সামনের পায়ের পাতা পিছনের পায়ের গোড়ালির কাছে অবস্থান করবে এবং হালকা ভাঁজ করা অবস্থায় থাকবে।কোনোভাবেই যেন সামনের পা বলের লাইনে অথবা বলের লাইন থেকে ডানদিকে চলে নাহ যা সেদিকে খেয়াল রাখতে হবে।
★পিছনের পায়ের পজিশন:লক্ষ্য রাখতে হবে যেন পিছনের পা অফ স্টাম্প ও মিডিল স্টাম্পকে ঢেকে দেয় এবং হালকা ভাঁজ করা অবস্থায় থাকবে।এবং ইংরেজি অক্ষর 'L'আকৃতির হয়।শট খেলার সময় অবশ্যই শরীরের ভার পিছনের পা তে স্থানান্তর করতে হবে।এতে করে শট খেলা সহজ হবে।
উপরোক্ত বিষয়গুলোর প্রতি নজর রাখলে এবং সঠিক নিয়ম অনুসারে নিয়মিত অনুশীলন করলে আশাকরি
একজন ব্যাটার খুব সহজেই ব্যাক-ফুট ড্রাইভ শট খেলার কৌশল রপ্ত করতে পারবে।
পুরো লেখা জুড়েই ক্রিকেটীয় শট খেলার সঠিক কৌশল সম্পর্কে জানানোর চেষ্টা করা হয়েছে।তাই
লেখায় কোন ভুল থাকলে সেটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।লেখাটি পড়ে যদি আপনার কাছে ভালো লাগে
এবং গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে এই লেখাটি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও জানার সুযোগ
করে দিন।এতক্ষণ সময় নিয়ে ধৈর্য সহকারে পুরো লেখাটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
লেখক - ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম।
সাধারণত বোলার কর্তৃক ছুঁড়ে দেওয়া বল মোকাবেলা করার বিভিন্ন পদ্ধতিকেই ক্রিকেটের ভাষায় শট বলা হয়।ব্যাটিং করার ক্ষেত্রে একজন ব্যাটার বিভিন্ন কৌশলে বল মোকাবেলা করে থাকেন।আর এই বিভিন্ন কৌশলে বল মোকাবেলা করার ক্ষেত্রে একজন ব্যাটারকে বিভিন্ন ধরনের ক্রিকেটীয় শট আয়ত্ত......
সাধারণত বোলার কর্তৃক ছুঁড়ে দেওয়া বল মোকাবেলা করার বিভিন্ন পদ্ধতিকেই ক্রিকেটের ভাষায় শট বলা হয়।ব্যাটিং করার ক্ষেত্রে একজন ব্যাটার বিভিন্ন কৌশলে বল মোকাবেলা করে থাকেন।আর এই বিভিন্ন কৌশলে বল মোকাবেলা করার ক্ষেত্রে একজন ব্যাটারকে বিভিন্ন ধরনের ক্রিকেটীয় শট আয়ত্ত......
সাধারণত বোলার কর্তৃক ছুঁড়ে দেওয়া বল মোকাবেলা করার বিভিন্ন পদ্ধতিকেই ক্রিকেটের ভাষায় শট বলা হয়।ব্যাটিং করার ক্ষেত্রে একজন ব্যাটার বিভিন্ন কৌশলে বল মোকাবেলা করে থাকেন।আর এই বিভিন্ন কৌশলে বল মোকাবেলা করার ক্ষেত্রে একজন ব্যাটারকে বিভিন্ন ধরনের ক্রিকেটীয় শট আয়ত্ত......
আন্তর্জাতিক ক্রিকেটের টেস্ট,ওডিআই কিংবা টি-টোয়েন্টি সকল ফরম্যাটেই ব্যাটারকে কে উইকেটে টিকে থাকার পাশাপাশি রান জন্য কাভার ড্রাইভ শট খেলতে হয়ই হয়।আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটাররা প্রায়ই একের পর এক দৃষ্টিনন্দন কাভার ড্রাইভ খেলে থাকেন আর আমরা মূগ্ধ হয়ে ব্যাটারদের কাভার ড্রাইভ শটের প্রশংসা করে....
সাধারণত বোলার কর্তৃক ছুঁড়ে দেওয়া বল মোকাবেলা করার বিভিন্ন পদ্ধতিকেই ক্রিকেটের ভাষায় শট বলা হয়।ব্যাটিং করার ক্ষেত্রে একজন ব্যাটার বিভিন্ন কৌশলে বল মোকাবেলা করে থাকেন।আর এই বিভিন্ন কৌশলে বল মোকাবেলা করার ক্ষেত্রে একজন ব্যাটারকে বিভিন্ন ধরনের ক্রিকেটীয় শট আয়ত্ত......