সাধারণত বোলার কর্তৃক ছুঁড়ে দেওয়া বল মোকাবেলা করার বিভিন্ন পদ্ধতিকেই ক্রিকেটের
ভাষায় শট বলা হয়।ব্যাটিং করার ক্ষেত্রে একজন ব্যাটার বিভিন্ন কৌশলে বল মোকাবেলা করে
থাকেন।আর এই বিভিন্ন কৌশলে বল মোকাবেলা করার ক্ষেত্রে একজন ব্যাটারকে বিভিন্ন ধরনের
ক্রিকেটীয় শট আয়ত্ত করতে হয়।যার মধ্যে ব্যাক ফুট ডিফেন্স শট অন্যতম।
আন্তর্জাতিক ক্রিকেটের টেস্ট,ওডিআই কিংবা টি-টোয়েন্টি সকল ফরম্যাটেই ব্যাটারকে উইকেটে
টিকে থাকার জন্য ফ্রন্ট ফুট ডিফেন্সের পাশাপাশি ব্যাক ফুট ডিফেন্স শট খেলতে হয়ই হয়।তাছাড়া প্রত্যেক ব্যাটারকে সর্বপ্রথম ক্রিকেটের এই ডিফেন্স শটটিকেই আয়ত্ত করতে শিখানো হয়।যাতে করে একজন
ব্যাটার বোলার কর্তৃক ছুঁড়ে দেওয়া বলকে ঠিকঠাকভাবে মোকাবেলা করতে পারেন।
তাই একজন ব্যাটারকে সঠিকভাবে ব্যাক ফুট ডিফেন্স শট খেলতে হলে অবশ্যই তাকে আগে থেকেই
ব্যাক ফুট ডিফেন্স শর্টের কৌশল সম্পর্কেও জানতে হবে।কারন বৈজ্ঞানিক এক রিসার্চে প্রমানিত,আমাদের হিউম্যান ব্রেইন যে বিষয়টি আগে থেকে জানে সে বিষয়ে ঠিকঠাকভাবে রেসপন্স করতে পারে।তাহলে আর কথা না বাড়িয়ে চলুন সঠিকভাবে ব্যাক ফুট ডিফেন্স শট খেলার কৌশল সম্পর্কে জেনে নেয়া যাক।
সঠিকভাবে ক্রিকেটীয় শট গুলো খেলতে হলে একজন ব্যাটারকে মৌলিক কিছু বিষয়ের উপর নজর অথবা
খেয়াল রাখতে হয়।ব্যাক ফুট ডিফেন্স শটের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়।সঠিকভাবে ব্যাক ফুট
ডিফেন্স শট খেলতে কোন কোন বিষয়ের উপর নজর রাখতে হবে নিম্নে সেগুলো উল্লেখ করা
হলো:-
*** মাথার পজিশন ***
*** বলের উপর চোখের পজিশন ***
*** কাঁধের পজিশন ***
*** সামনের হাতের পজিশন ***
*** পিছনের হাতের পজিশন ***
*** ব্যাটের পজিশন ***
*** কোমরের পজিশন ***
*** সামনের পায়ের পজিশন ***
*** পিছনের পায়ের পজিশন ***
★মাথার পজিশন:ব্যাক-ফুট ডিফেন্স শট খেলার সময় মাথার পজিশন পিছনের পা বরাবর লম্ব এবং
কাঁধ বরাবর সোজা থাকবে।একটা বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখতে হবে মাথা যাতে কোনোভাবেই কোন এক
দিকে হেলে নাহ পড়ে।সবসময় যাতে স্থির থাকে।
★বলের উপর চোখের পজিশন:বোলার বল ছাড়ার পর থেকে শুরু করে বল খেলার আগ পর্যন্ত অর্থাৎ বলের বলের লাইন ও লেন্থের উপর নজর রাখতে হবে।এতে করে ব্যাটসম্যানের জন্য ব্যাক-ফুট ডিফেন্স শট খেলা সহজ হবে।
★কাঁধের পজিশন:কাঁধ এমন ভাবে রাখতে হবে যেন বলের লাইনের দিকে থাকে এবং ভিতরের কাঁধ নিচের দিকে ও সামনের কাঁধ হালকা উপরের দিকে থাকবে।
★সামনের হাতের পজিশন:সাধারণত ক্রিকেটে যে কোন শট খেলতেই সামনের হাত অর্থাৎ ডানহাতি
ব্যাটারের ক্ষেত্রে বামহাত এবং বামহাতি ব্যাটারের ক্ষেত্রে ডানহাত গুরুত্নপূর্ণ ভূমিকা
পালন করে থাকে।সামনের হাত দিয়ে ব্যাটটিকে শক্তভাবে ধরতে হবে যতে করে ব্যাটে বল আঘাত
করার পর ব্যাট ঘুরে নাহ যায় এবং ব্যাটটি বলের দিকে মিডেল অফ দ্যা ফেস আসে সেইসাথে আরো একটি বিষয় খেয়াল রাখতে হবে যেন সামনের হাতের কনুই মাথার উপরে থাকে।
★পিছনের হাতের পজিশন:ব্যাটে পিছনের হাত অর্থাৎ ডানহাতি ব্যাটারের ক্ষেত্রে ডানহাত এবং বামহাতি ব্যাটারের ক্ষেত্রে বামহাত মূলত সাপোর্ট হিসেবে কাজ করবে।পিছনের হাত দিয়ে কখনও ব্যাটকে শক্তভাবে ধরা যাবে নাহ এতে করে সঠিকভাবে ডিফেন্স শটটি খেলতে সমস্যা হবে।অন্যদিকে পিছনের হাতের পজিশন সামনের পায়ের হাঁটুর কাছে অর্ধেক ভাঁজ করা অবস্থায় ব্যাট কে ধরে রাখবে যাতে করে বলে ব্যাটে এসে নিজে নিজে আঘাত করে।পিছনের হাত দিয়ে যেন বলকে আঘাত নাহ করা হয়।যদি পিছনে হাত দিয়ে বলকে আঘাত করা হয় তাহলে বল উপরে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে।
★ব্যাটের পজিশন:সামনের কাঁধ ,বাহু এবং বলের দিকে থাকবে।ব্যাটের পজিশন যতটা সম্ভব শরীরের কাছাকাছি অবস্থানে রাখতে হবে।আর ব্যাট কে এমন ভাবে ধরতে হবে যেন সামনের দিকে উঁচু না হয়ে থাকে।
★কোমরের পজিশন:কোমর ভূমির সাথে লম্ব বরাবর থাকবে এবং বোলার এর দিক বরাবর রাখতে হবে।
★সামনের পায়ের পজিশন:ব্যাক-ফুট ডিফেন্স শট খেলার সময় সামনের পায়ের পাতা পিছনের পায়ের গোড়ালির কাছে অবস্থান করবে এবং হালকা ভাঁজ করা অবস্থায় থাকবে।
★পিছনের পায়ের পজিশন:লক্ষ্য রাখতে হবে যেন পিছনের পা অফ স্টাম্প ও মিডিল স্টাম্পকে ঢেকে দেয় এবং হালকা ভাঁজ করা অবস্থায় থাকবে।
**ব্যাকফুট ডিফেন্স শট খেলতে গেলে একটি জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যেন দুই পায়ের হাটু হালকা ভাঁজ করা অবস্থায় থাকে। কারণ বল যদি অতিরিক্ত বাউন্সে আসলে যেন খুব দ্রুততার সঙ্গে নিচু হয়ে যাওয়া যায়।**
উপরোক্ত বিষয়গুলোর প্রতি নজর রাখলে এবং সঠিক নিয়ম অনুসারে নিয়মিত অনুশীলন করলে আশাকরি
একজন ব্যাটার খুব সহজেই ফ্রন্ট-ফুট ডিফেন্স শট খেলার কৌশল রপ্ত করতে পারবে।
পুরো লেখা জুড়েই ক্রিকেটীয় শট খেলার সঠিক কৌশল সম্পর্কে জানানোর চেষ্টা করা হয়েছে।তাই
লেখায় কোন ভুল থাকলে সেটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।লেখাটি পড়ে যদি আপনার কাছে ভালো লাগে
এবং গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে এই লেখাটি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও জানার সুযোগ
করে দিন।এতক্ষণ সময় নিয়ে ধৈর্য সহকারে পুরো লেখাটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
লেখক - ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম।
সাধারণত বোলার কর্তৃক ছুঁড়ে দেওয়া বল মোকাবেলা করার বিভিন্ন পদ্ধতিকেই ক্রিকেটের ভাষায় শট বলা হয়।ব্যাটিং করার ক্ষেত্রে একজন ব্যাটার বিভিন্ন কৌশলে বল মোকাবেলা করে থাকেন।আর এই বিভিন্ন কৌশলে বল মোকাবেলা করার ক্ষেত্রে একজন ব্যাটারকে বিভিন্ন ধরনের ক্রিকেটীয় শট আয়ত্ত......
সাধারণত বোলার কর্তৃক ছুঁড়ে দেওয়া বল মোকাবেলা করার বিভিন্ন পদ্ধতিকেই ক্রিকেটের ভাষায় শট বলা হয়।ব্যাটিং করার ক্ষেত্রে একজন ব্যাটার বিভিন্ন কৌশলে বল মোকাবেলা করে থাকেন।আর এই বিভিন্ন কৌশলে বল মোকাবেলা করার ক্ষেত্রে একজন ব্যাটারকে বিভিন্ন ধরনের ক্রিকেটীয় শট আয়ত্ত......
সাধারণত বোলার কর্তৃক ছুঁড়ে দেওয়া বল মোকাবেলা করার বিভিন্ন পদ্ধতিকেই ক্রিকেটের ভাষায় শট বলা হয়।ব্যাটিং করার ক্ষেত্রে একজন ব্যাটার বিভিন্ন কৌশলে বল মোকাবেলা করে থাকেন।আর এই বিভিন্ন কৌশলে বল মোকাবেলা করার ক্ষেত্রে একজন ব্যাটারকে বিভিন্ন ধরনের ক্রিকেটীয় শট আয়ত্ত......
আন্তর্জাতিক ক্রিকেটের টেস্ট,ওডিআই কিংবা টি-টোয়েন্টি সকল ফরম্যাটেই ব্যাটারকে কে উইকেটে টিকে থাকার পাশাপাশি রান জন্য কাভার ড্রাইভ শট খেলতে হয়ই হয়।আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটাররা প্রায়ই একের পর এক দৃষ্টিনন্দন কাভার ড্রাইভ খেলে থাকেন আর আমরা মূগ্ধ হয়ে ব্যাটারদের কাভার ড্রাইভ শটের প্রশংসা করে....
সাধারণত বোলার কর্তৃক ছুঁড়ে দেওয়া বল মোকাবেলা করার বিভিন্ন পদ্ধতিকেই ক্রিকেটের ভাষায় শট বলা হয়।ব্যাটিং করার ক্ষেত্রে একজন ব্যাটার বিভিন্ন কৌশলে বল মোকাবেলা করে থাকেন।আর এই বিভিন্ন কৌশলে বল মোকাবেলা করার ক্ষেত্রে একজন ব্যাটারকে বিভিন্ন ধরনের ক্রিকেটীয় শট আয়ত্ত......