মোঃ ওমর ফারুক আকাশ
মোঃ ওমর ফারুক আকাশ - ১৯ আগস্ট ১৯৯৩ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন।জনাব,আবুল কালাম আজাদ ও জনাবা,মাহিনুর আজাদ দম্পতির জ্যেষ্ঠ সন্তান মোঃ ওমর ফারুক আকাশ একাধারে একজন বাংলাদেশি স্থানীয় ক্রিকেটার,কোচ ও আম্পায়ার।২০০৮ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত দীর্ঘ ১৬ বছরের বেশি সময় ধরে তিনি নানান পেশায় ক্রিকেটের সাথে যুক্ত আছেন।
শিক্ষা
ওমর ফারুক তার শিক্ষা জীবনে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছিলেন- বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এস.এস.সি, গুলশান মডেল কলেজ থেকে এইচ.এস.সি, সরকারি তিতুমির কলেজ থেকে বি.এস.এস এবং এম.এস.এস ডিগ্রি অর্জন করার মাধ্যমে তিনি তার শিক্ষা জীবনের পরিসমাপ্তি ঘটান।
ক্রিকেট ক্যারিয়ার
২০০৮ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে ঢাকা মেট্রো অনূর্ধ্ব-১৩ বয়সভিত্তিক বাছাই পর্বে অংশগ্রহণ করার মাধ্যমে মোঃ ওমর ফারুক আকশের ক্রিকেট ক্যারিয়ারের যাত্রা প্রথমবারের মতো শুরু হয়।এর পরে পর্যায়ক্রমে তিনি বয়সভিত্তিক লেভেলের বিভিন্ন পর্যায়ে খেলেন যেমনঃ মেট্রো অনূর্ধ্ব-১৫,মেট্রো অনূর্ধ্ব-১৭।২০১০ সালে ঢাকা কোয়ালিফাই ক্রিকেট লীগ খেলার মাধ্যমে তিনি তার ঢাকা ক্রিকেট লীগের ক্যারিয়ার শুরু করেন।পরবর্তীতে তিনি বেশ কিছু বছর ঢাকা ক্রিকেট লীগের বিভিন্ন লীগে খেলেছেন যার মধ্যে উল্লেখযোগ্য- ঢাকা ৩য় বিভাগ,ঢাকা ২য় বিভাগ,ঢাকা ১ম বিভাগ,জাতীয় লিগ প্রাথমিক দল।২০২৫ সালে এসেও তিনি তার নামের প্রতি সুবিচার করে ঢাকা ২য় বিভাগ ক্রিকেট লীগ খেলেছেন।অবশেষে ২১ শে মার্চ তিনি তার ১৭ বছরের প্রফেশনাল ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনেছেন।
ক্রিকেট কোচিং ক্যারিয়ার
২০১৭ সালের দিকে ক্রিকেট ক্যারিয়ারের পাশাপাশি তিনি তার ক্রিকেট কোচিং ক্যারিয়ার শুরু করার মনোনিবেশ করেন।গুলশান ইউথ ক্লাব ক্রিকেট একাডেমির মাধ্যমে তিনি ক্রিকেট কোচিং ক্যারিয়ারে অনুপ্রবেশ করেন।যেখানে তিনি ৩ বছরের অধিক সময় দায়িত্বরত ছিলেন।পরবর্তীতে মিরপুর ক্রিকেট একাডেমি প্রায় ৪ বছরের মতো ক্রিকেট কোচিং করালেও বর্তমানে তিনি পাল্লবি ক্রিকেট একাডেমিতে ক্রিকেট কোচ হিসেবে দায়িত্বরত আছেন।
আম্পায়ার ক্যারিয়ার
২০২৩ সাল থেকে মোঃ ওমর ফারুক আকাশ বাংলাদেশ ক্রিকেট অধীনে আম্পায়ার হিসেবে ক্যারিয়ার শুরু করার মনোনিবেশ করেন এবং ২০২৪ সালে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে আম্পায়ার কোর্স সম্পন্ন করেন।
ক্যারিয়ার জীবনে অর্জন ও সাফল্য
দীর্ঘ ১৬ বছরের ক্রিকেট ক্যারিয়ারে মোঃ ওমর ফারুক আকাশ যেমন বিভিন্ন সেক্টরে দায়িত্ব পালন করেছেন ঠিক তেমনভাবেই ক্যারিয়ার জুড়েই বিভিন্ন সাফল্য অর্জন করেছেন।মোঃ ওমর ফারুক আকাশের উল্লেখযোগ্য সাফল্য ও অর্জনগুলো তুলে ধরা হল-
ক্রিকেট ক্যারিয়ারে সাফল্য ও অর্জন
ক্রিকেট ক্যারিয়ারে মোঃ ওমর ফারুক আকাশের সব থেকে উল্লেখযোগ্য সাফল্য ও অর্জন হল- অধিনায়ক হিসবে নিজ জেলা বরগুনা-কে পর পর ২ বছর জাতীয় চ্যাম্পিয়নশীপে শিরোপা এনে দেওয়া।বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত জাতীয় চ্যাম্পিয়নশীপে গত ২ মৌসুমে পর পর দুই বছর শিরোপা নিজেদের করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বরগুনা জেলা দল।
ক্রিকেট কোচিং ক্যারিয়ারে সাফল্য ও অর্জন
- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে "লেভেল-এ ক্রিকেট কোচিং কোর্স" সম্পন্ন করা।
- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে "লেভেল-১ ক্রিকেট কোচিং কোর্স" -এর জন্য বিবেচিত হওয়া।
আম্পায়ার ক্যারিয়ার সাফল্য ও অর্জন
- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে "আম্পায়ার কোর্স" সম্পন্ন করা।
আম্পায়ার ক্যারিয়ারের পরিসংখ্যান
