খুঁজে নাও তোমার স্বপ্নের একাডেমি

এক নজরে স্বপ্নের এই ক্রিকেট একাডেমি সম্পর্কে জেনে নিন ।

সসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আশাকরি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভাল ও সুস্থ আছেন।
ধানমন্ডি আবাহনী গ্রাউন্ডের মধ্যে সবার অতি পরিচিত যে কয়টি ক্রিকেট একাডেমি রয়েছে যারা কিনা অতি যত্ন সহকারে তাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যত গড়ার জন্য নিয়মিতই অক্লান্ত পরিশ্রম করে যায় , আলতাফ ক্রিকেট ফাউন্ডেশন তাদের মধ্যে অন্যতম । একাডেমির প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় আলতাফ স্যারের নামের সাথে মিল রেখেই একাডেমির নাম রাখা হয় আলতাফ ক্রিকেট ফাউন্ডেশন । ২০০০ সালে প্রতিষ্ঠিত এই একাডেমির মাধ্যমে শ্রদ্ধেয় আলতাফ স্যার স্বপ্ন দেখেছিলেন কীভাবে দেশের ক্রিকেটে অবদান রেখে দেশের ক্রিকেট কে এগিয়ে নিয়ে যায় ।
সেই লক্ষেই শ্রদ্ধেয় আলতাফ স্যার নিরলসভাবে কাজ করে গেছেন প্লেয়ার তৈরিতে । দায়িত্ব নিয়ে প্লেয়াদের আত্মবিশ্বাসও জুগিয়েছেন । যার ফলে আলতাফ ক্রিকেট ফাউন্ডেশনের প্লেয়াররা দাপটের সাথেই পারফর্মেন্স করে যাচ্ছেন বিভিন্ন পর্যায়ে । যদিও বর্তমানে শ্রদ্ধেয় আলতাফ স্যার আমাদের মাঝে নেই । কিন্তু তার দেখা স্বপ্ন কে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা খুব ভালোভাবেই করে যাচ্ছেন , শ্রদ্ধেয় ইউসুফ কবির স্যার । ২০০৫ সালে একাডেমির দায়িত্ব নেয়ার পর থেকে দায়িত্বশীল চরিত্রে ভূমিকা পালন করে যাচ্ছেন শ্রদ্ধেয় ইউসুফ কবির স্যার । যার ফলাফল আলতাফ ক্রিকেট ফাউন্ডেশন গত ২২ বছর যাবত প্লেয়ার তৈরিতে ভূমিকা রেখে যচ্ছে , এমনি দেশের ক্রিকেটের পাইপলাইনেও বিশেষ অবদান রাখছে । আলতাফ ক্রিকেট ফাউন্ডেশনের কোচ ও অফিসিয়ালদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্লেয়াররা নিজেদের কে সকলের মাঝে মেলে ধরতে পারছে । আর একজন নতুন প্লেয়ার হিসেবে তাদের সম্পর্কে আপনার অবশ্যই জানা দরকার বলে আমাদের মনে হয় ।
ধন্যবাদ.........।

আলাতাফ ক্রিকেট ফাউন্ডেশন ।

এক ক্লিকেই একাডেমির ভর্তি সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যসমূহ জেনে নিন।

জন্ম নিবন্ধন / এন আইডি কার্ডের ফটোকপি

৪ কপি পাসপোর্ট সাইজ ছবি

CAMS BD-র ভর্তি আবেদন ফরম

আলতাফ ক্রিকেট ফাউন্ডেশন -এ

ভর্তির ফি একাডেমি জার্সি সহ

মাত্র ৪০০০ টাকা

আলতাফ ক্রিকেট ফাউন্ডেশন -এ

মাসিক বেতন হল

মাত্র ১২০০ টাকা

আলতাফ ক্রিকেট ফাউন্ডেশন -এ

ভর্তির বয়সসীমা হল

৫ থেকে ২৫ বছর


আলতাফ ক্রিকেট ফাউন্ডেশন -এ

বর্তমানে খেলোয়াড় সংখ্যা

মোট ৬০ জন

আলতাফ ক্রিকেট ফাউন্ডেশন -এ

একাডেমিক অনুশীলন ব্যাচ সংখ্যা

১টি

আলতাফ ক্রিকেট ফাউন্ডেশন -এ

সপ্তাহে ৬ দিন অনুশীলন হয়

শনি-বৃহস্পতিবার ৮ টা -১২ টা

আলতাফ ক্রিকেট ফাউন্ডেশন -এ

বর্তমানে কোনো আবাসিক

ব্যাবস্থা নেই


এক ঝলকে একাডেমির উদীয়মান খেলোয়াড়দের সম্পর্কে জেনে নিন।

মোঃ আমির হামজা

খেলার ধরন - বামহাতি ব্যাটার

ঢাকা মেট্রো অনূর্ধ্ব-১৪

মোঃ সাকিব মাহমুদ

খেলার ধরন - ডানহাতি ব্যাটার

ঢাকা মেট্রো অনূর্ধ্ব-১৬

মোঃ আশরাফুল

খেলার ধরন - বামহাতি স্পিন বোলার

ঢাকা মেট্রো অনূর্ধ্ব-১৮

মোঃ আফ্রিদি

খেলার ধরন - ডানহাতি লেগ স্পিন বোলার

ঢাকা মেট্রো অনূর্ধ্ব-১৮


মোঃ ইসলাম

খেলার ধরন - ডানহাতি পেস বোলার

ঢাকা ৩য় বিভাগ

মোঃ রোহান

খেলার ধরন - ডানহাতি ব্যাটার

ঢাকা ২য় বিভাগ

মোঃ হিমেল

খেলার ধরন - ডানহাতি পেস বোলার

ঢাকা ১ম বিভাগ

মোঃ শরিফুল ইসলাম

খেলার ধরন - বামহাতি অলরাউন্ডার

ঢাকা ১ম বিভাগ