২৫শে অক্টোবর হতে যাচ্ছে ২০২৫-২৬ মৌসুমের চট্টগ্রাম জেলার প্রথম ধাপের (অনূর্ধ্ব-১৪/১৬/১৮) ক্রিকেটারদের বাছাই পর্ব


camsbd logo

ক্যামস বিডি - ডেস্ক

প্রকাশের তারিখ: ৫:৩০ পিএম, বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

প্রতিবেদক - ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম


agelevelnews-ChittagongZila

চট্টগ্রাম জেলার বয়সভিত্তিক বাছাই পর্ব

চট্টগ্রাম জেলার উদীয়মান সকল তরুণ খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি,আপনারা সকলেই আপনাদের ক্রিকেটীয় দক্ষতা সকলের মাঝে প্রমান করে নিজ নিজ বয়সভিত্তিক দলে জায়গা করে নিতে প্রস্তুত আছেন তো???
আপনাদের অপেক্ষার প্রহর শেষ করে ২৫শে অক্টোবর ২০২৫ইং শুরু হতে যাচ্ছে এবারের ২০২৫-২৬ মৌসুমের বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত জেলা ভিত্তিক ( অনূর্ধ্ব ১৪/১৬/১৮ ) বয়স ভিত্তিক বাছাই পর্বের প্রথম ধাপ।
Ads-1
২০২৫-২৬ মৌসুমের জেলা ভিত্তিক ( অনূর্ধ্ব ১৪/১৬/১৮ ) বয়স ভিত্তিক বাছাই পর্বের প্রথম ধাপে চট্টগ্রাম জেলার যেকোনো উদীয়মান তরুণ খেলোয়াড়ই অংশগ্রহণ করতে পারবেন। সেইসাথে প্রথম ধাপের বাছাই পর্বে অংশগ্রহণ করে নিজ নিজ যোগ্যতা অনুযায়ী নিজেরদের ক্রিকেটীয় দক্ষতা ও মেধাকে প্রমান করে পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ পাবেন।

তবে এবারের ২০২৫-২৬ মৌসুমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক কিছু নিয়ম অনুস্মরণ করে জেলা ভিত্তিক ( অনূর্ধ্ব ১৪/১৬/১৮ ) বয়স ভিত্তিক বাছাই পর্বের প্রথম ধাপ পরিচালনা করতে বলা হয়েছে।একইসাথে কীভাবে তরুণ এই খেলোয়াড়দের কে নিজ নিজ বয়স ভিত্তিক লেভেলের জন্য প্রথম ধাপে বাছাই করবে সেই গাইডলাইনও দিয়ে দিয়েছে।যেমনঃ বাছাই পর্বে অংশগ্রহণকারী খেলোয়াড়দের বয়সসীমা কেমন হবে,বাছাইয়ের দিন অংশগ্রহণকারী খেলোয়াড়দের কে সাথে করে কি কি নিয়ে আসতে হবে এ সম্পর্কিত প্রয়োজনীয় অনেক তথ্যও দেওয়া হয়েছে।
২০২৫-২৬ মৌসুমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক ( অনূর্ধ্ব ১৪/১৬/১৮ ) বয়স ভিত্তিক বাছাই পর্বে অংশগ্রহণকারী খেলোয়াড়দের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে-

*** অনূর্ধ্ব-১৪ লেভেলের বাছাই পর্বে অংশগ্রহণ করতে হলে অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্ম অবশ্যই ০১/০৯/২০০১১ বা তার পরে হতে হবে।তাহলেই উক্ত খেলোয়াড় অনূর্ধ্ব-১৪ লেভেলের জন্য বিবেচিত হবেন।
*** অনূর্ধ্ব-১৬ লেভেলের বাছাই পর্বে অংশগ্রহণ করতে হলে অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্ম অবশ্যই ০১/০৯/২০০৯ বা তার পরে হতে হবে।তাহলেই উক্ত খেলোয়াড় অনূর্ধ্ব-১৬ লেভেলের জন্য বিবেচিত হবেন।
*** অনূর্ধ্ব-১৮ লেভেলের বাছাই পর্বে অংশগ্রহণ করতে হলে অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্ম অবশ্যই ০১/০৯/২০০৭ বা তার পরে হতে হবে।তাহলেই উক্ত খেলোয়াড় অনূর্ধ্ব-১৮ লেভেলের জন্য বিবেচিত হবেন।

এছাড়াও এবারের ( অনূর্ধ্ব ১৪/১৬/১৮ ) বয়স ভিত্তিক বাছাই পর্বে অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্য উক্ত দিনে কিছু করণীয় বিষয় রয়েছে যা তাদেরকে গুরুত্বের সাথে অবশ্যই করতে হবে -
*** উক্ত বাছাইয়ের দিন খেলোয়াড়দের কে নিজ নিজ ছবি যুক্ত PEC/JSC/SSC পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড জমা দিতে হবে।
*** জন্মনিবন্ধনের অনলাইন কপি বিসিবি কর্তৃক নিয়োজিত সহকারী কোচের কাছে জমা দিতে হবে।
*** সদ্য তোলা ২কপি পাসপোর্ট সাইজ ছবি ও ১ কপি স্ট্যাম্প ছবি জমা দিতে হবে।
*** বাছাইয়ের দিন অবশ্যই সাদা জার্সি, ট্রাউজার ও নিজ নিজ ক্রিকেটীয় সরঞ্জাম সাথে নিয়ে আসতে হবে।
*** যেকোনো ধরনের আর্থিক লেনদেন থেকে অবশ্যই বিরত থাকতে হবে।

বিশেষ দ্রষ্টব্যঃ- প্রথম ধাপের বাছাইয়ে উত্তীর্ণরাই কেবলমাত্র পরবর্তী মেডিকেল টেস্ট এবং চূড়ান্ত বাছাই পর্বে অংশগ্রহণ করতে পারবে।

camsbd ads
এবারের ২০২৫-২৬ মৌসুমের বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত জেলা ভিত্তিক ( অনূর্ধ্ব ১৪/১৬/১৮ ) বয়স ভিত্তিক বাছাই পর্বের প্রথম ধাপে ভোলা জেলার জন্য বাছাইয়ের তারিখঃ- ২৫/১০/২০২৫,রোজ-শনিবার,সকাল-৮.৩০ ঘটিকায় । স্থানঃ- জেলা স্টেডিয়াম,চট্টগ্রাম।
বয়স ভিত্তিক বাছাই পর্বের প্রথম ধাপে অংশগ্রহণ করতে যাওয়া উদীয়মান সকল তরুণ খেলোয়াড়দের জন্য রইল আমাদের CAMS BD-পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভ কামনা। আপনারাই তো আমাদের আগামীর ক্রিকেটের ভবিষ্যৎ খেলোয়াড়।নিজেদের কে প্রমাণ করে আপনার এগিয়ে যান আপনাদের স্বপ্নের লক্ষ্যে 🏏😍🏏

মন্তব্য করুন !